সৌম্যা, ফাজিলাদের দাপটে সেসা-র বিরুদ্ধে ইস্টবেঙ্গলের গোলের বন্যা

সৌম্যা গুগুলোথের(Soumya) হ্যাটট্রিক ও ফাজিলার(Fazila) চার গোল। আইডব্লুএলে(IWL) বছরের শেষ ম্যাচে গোলের বন্যা ইস্টবেঙ্গলের(Eastbengal) মহিলা দলের। সেসা এফসিকে এদিন মাথা তুলে দাঁড়ানোর কোনও সুযোগই দিল না অ্যান্থনি অ্যান্ড্রুজের মেয়েরা। কল্যাণী স্টেডিয়ামে ৯-০ গোলে সেসা এফসিকে উড়িয়ে দিল লাল-হলুদ মহিলা(Eastbengal) ব্রিগেড। দলের ফুটবলারদের এমন পারফরম্যান্সে আপ্লুত কোচ অ্যান্থনি। একইসঙ্গে আইডব্লুএলে তাঁর ৫০ তম ম্যাচে এটাই যে তাঁর দলের তরফে তাঁকে সেরা উপহার তাও বলার অপেক্ষা রাখে না। এদিন ম্যাচের শুরু থেকেই মাঠে আক্রমণের ঝড় তুলেছিল ইস্টবেঙ্গল(Eastbengal) মহিলা ব্রিগেড। শুরু থেকেই প্রতিক্ষের রক্ষণকে তছনছ করে দিয়েছিলেন ফাজিলা(Fazila), সুলঞ্জনা-রা। ম্যাচের প্রথমার্ধের ফলাফল দেখলেই সেটা অবশ্য বোঝা যায়। ম্যাচের প্রথমার্ধেই ৬ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। বিরতির পরও আক্রমণের ধার এতটুকু কমেনি ইস্টবেঙ্গলের মহিলাদের। কার্যত সৌম্যা(Soumya) এবং ফাজিলারা(Fazila) এদিন অপ্রতিরোধ্য মেজাজে ছিলেন। সেখানেই দ্বিতীয়ার্ধেই তিন গোল দেয় ইস্টবেঙ্গল। শেষপর্যন্ত ম্যাচ শেষ হয় ৯-০ গোলে। বছর শেষে কার্যত শেষটা বেশ ভালোভাবেই করল লাল-হলুদের মহিলা বাহিনী। আর এই পারফরম্যান্সটাই যে পরবর্তী পর্বে ইস্টবেঙ্গলের মহিলা বাহিনীর আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে তা বলার অপেক্ষা রাখে না।
অমিত শাহের পাল্টা মমতার হুঙ্কার

রাজ্যে এসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন অনুপ্রবেশ নিয়ে তৃণমূলকে নিশানা করছেন, সেই সময়ই তাঁকে পাল্টা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সরাসরি এবার তৃণমূল সুপ্রিমো মমতা অমিত শাহের(Amit Shah) পদত্যাগ দাবী করলেন। মঙ্গলবার বীরভূমে সভা করতে গিয়েছলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেখান থেকেই সরাসরি অমিত শাহ-র বিরুদ্ধে তোপ দাগেন মমতা। কার্যত এখন থেকেই যে রাজ্য রাজনীতি নিয়ে উত্তাপের পারদ চড়তে থাকে তা বলার অপেক্ষা রাখে না। এমন পরিস্থিতিতেই এবার অমিত শাহকে একহাত নিলেন মমতা(Mamata Banerjee)। এদিন রাজ্য থেকে দূর্নীতিগ্রস্ত তৃণমূল(TMC) সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ ভোট পেয়ে ক্ষমতায় আসার কথা বলেছেন অমিত শাহ। আর সেই বক্তব্য শোনার পরই পাল্টা দিয়েছেন মমতাও। তাঁর তো সাফ বার্তা এখন কেন আর ২০০ আসনের কথা বলতে পারছেন না। এরইসঙ্গে “ইউ মাসিট রিজাইন” অর্থাৎ তাঁকে ইস্তফার বার্তাই এদিন দিলেন বাংলার মুখ্যমন্ত্রী(Mamata Banerjee)। এবার বাংলায় ক্ষমতায় এলে বিজেপিকে(BJP) দেশ থেকে বিদায়ের বার্তাও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমের সভা থেকে অমিত শাহের অনুপ্রবেশ তত্ত্বের বিরোধিতা করে মমতা বলেন, ”অনুপ্রবেশ কি শুধু বাংলায় ঘটে? কাশ্মীর বা অন্য কোনও সীমান্ত রাজ্যে হয় না? তাহলে দেশে অনুপ্রবেশ করে পহেলগাঁও হামলা করল চালাল? আপনারা কী করছিলেন?” প্রসঙ্গত এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) বারবার অমিত শাহের ইস্তফার দাবীতে সরব হয়েছেন। এদিন বীরভূমের সভা থেকেও তার অন্যথা হল না।
মতুয়াদের আশ্বাস অমিত শাহের, সোনার বাংলা গড়ার ডাক

এসআইআর(SIR) আবহে এই মুহূর্তে রাজ্য রাজনীতির উত্তাপ তুঙ্গে পৌঁছেছে। সেখানেই মতুয়ারা যে রাজনীতির লড়াইয়ে অন্যতম প্রধান অঙ্গ হয়ে উঠেছে এবার তা বলার অপেক্ষা রাখে না। সেই কারণেই তো বঙ্গ সফরে এসেই অমিত শাহের(Amit Shah) মুখে মতুয়াদের নিয়েই কথা। এসআইআর আবহে মতুয়াদের যে কোনওরকম ক্ষতি হবে না তা সাফ বলে দিয়েছেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমত শাহ(Amit Shah)। কার্যত তাদের আশ্বাসই দিলেন তিনি। কয়েকদিন আগেই খসরা প্রকাশ হয়েছে। সেখানেই দেখা গিয়েছে যে বহু মতুয়াদের(Matua) নাম বাদ গিয়েছে। এরপর থেকেই দেখা দিয়েছিলস চাপা অসন্তোষ। এমনকি শান্তনু ঠাকুরের(Shantanu Thakur) বিতর্কিত মন্তব্যের পর অসন্তোষও প্রকাশ করেছিলেন মতুয়াদের একাংশ। এবার সেই মতুয়াদের উদ্দেশ্যেই বিশেষ বার্তা দিলেন অমিত শাহ(Amit Shah)। এই আবহে কোনও মতুয়ারই যে চিন্তার কোনও বিষয় নেই সেই কথা যেমন বললেন, তেমনই মতুয়াদের অভয়ও দিলেন অমিত শাহ। এদিনের সাংবাদিক সম্মেলন থেকে অমিত শাহ বলেন, “মতুয়াদের ভয়ের কোনও কারণ নেই। যারা শরণার্থী হয়ে বাংলায় এসেছে, কেউ ওদের ক্ষতি করতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ও পারবেন না। তাঁদের সকলকে নাগরিকত্ব দেওয়া হবে।” একইসঙ্গে এদিনের সাংবাদিক সম্মেলন থেকে তৃণমূলের বিদায় ঘটিয়ে বিজেপিকে ক্ষমতায় আনারও বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বঙ্গবাসী সোনার বাংলা তৈরি করতে এবার তাদের সুযোগ দিন, এই আবেদনই রাজ্যবাসীর কাছে করেছেন অমিত শাহ। কার্যত বিজেপি যে রাজ্যে নির্বাচনের লড়াইয়ের ঘন্টা এখন থেকেই বাজিয়ে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
সেতু এফসির কাছে আটকে গেল শ্রীভূমি

টানা দু ম্যাচ জয়ের পর থেমে গেল শ্রীভূমির(Sreebhumi) দৌড়। সেতু এফসির কাছে ২-৪ গোলে হেরে গেল শ্রীভূমি। মাঝমাঠের দুর্বলতা এবং প্রথমার্ধের সুযোগ নষ্ট গুলোই যে শ্রীভূমির হারের প্রধান কারণ মেনে নিতে দ্বিধা করছেন না শ্রীভূমির কোচ সুজাতা কর। তাঁর সাফ বক্তব্য যে শ্রীভূমি(Sreebhumi) নাকি প্রথম সেশনে সেভাবে নিজেদের ছাপ ফেলতেই পারেনি। দ্বিতীয়ার্ধে তারা ম্যাচে ফেরার চেষ্টা করলেও মাঝমাঠের দুর্বলতাটাই যেন শ্রীভূমিকে লড়াইয়ে ফিরতে দেয়নি। পরপর দুই ম্যাচ জিতে সেতু এফসির বিরুদ্ধে নেমেছিল শ্রীভূমি(Sreebhumi)। কিন্তু এদিন শুরু থেকেই দুরন্ত ফর্মে ছিল সেতু এফসি(Sethu Fc)। শ্রীভূমির(Sreebhumi) বিরুদ্ধে প্রথমার্ধেই এগিয়ে যায় সেতু এফসি(Sethu Fc)। সেখানেই আবার তাদের হয়ে হ্যাটট্রিক করেন লিন্ডা কম এবং একিট গোল করেন আবিগালি আন্তউই। বিরতির পর ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা শুরু করেছিল শ্রীভূমি। সেখানে শ্রীভূমির হয়ে করিশ্মা পুরুষোত্তম জোড়া গোল করলেও, ততক্ষণে ম্যাচ কার্যত তাদের হাতের বাইরে চলে গিয়েছিল। তিনি গোল করেন ৫০ ও ৮৭ মিনিটে। শেষপর্যন্ত কল্যাণীতে হেরেই মাঠ ছাড়তে হয় শ্রীভূমিকে। হারের হতাশা থাকলেও কোথায় কোথায় তাদের দুর্বলতা রয়েছে সেই জায়গা গুলো ভালোভাবেই দেখে নিয়েছেন শ্রীভূমির কোচ। এই হার থেকে শিক্ষা নিয়েই এবার দলকে ঘুরে দাঁড় করানোর চ্যালেঞ্জ তাঁর কাছে।
খালেদা জিয়ার প্রয়ানে স্থগিত বিপিএলের ম্যাচ

খালেদা জিয়ার(Khaleda Zia) প্রয়ানে বাতিল করা হল বেঙ্গল প্রিমিয়ার লিগের মঙ্গলবারের ম্যাচ। এদিন ডাবল হেডার ম্যাচ ছিল বেঙ্গল প্রিমিয়ার লিগে(BPL)। মঙ্গলবার সকালেই প্রয়াত হয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া(Khaleda Zia)। তাঁকে সম্মান প্রদর্শনেই এদিন ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(BCB)। একইসঙ্গে খালেদা জিয়ার উদ্দেশ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে শেষ শ্রদ্ধাও প্রকাশ করা হয়েছে। সমস্ত প্রথা ভেঙে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন খালেদা জিয়া(Khaleda Zia)। বাংলাদেশের দুবারের প্রধানমন্ত্রী। তবে বেশ কয়েকদিন ধরেই শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন খালেদা জিয়া। মঙ্গলবার সকালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন খালেদা জিয়া। তাঁর প্রয়ানে শোকাহত বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। বাতিল করা হল মঙ্গলবারের ম্যাচও। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়, “এই দেশে ক্রিকেটের অগ্রগতির পিছনে তাঁর ভূমিকার জন্য আমরা সবসময় তাঁর কাছে কৃতজ্ঞ। খালেদা জিয়া বাংলাদেশের ক্রিকেটের অগ্রগতির জন্য অনেক সাহায্য করেছে। বেগম খালেদী জিয়ার প্রয়ানের জন্যই এদিনের বিপিএলের ম্যাচ আমরা স্থগিত করার সিদ্ধান্ত নিচ্ছি”। মঙ্গলবার সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালসের ম্যাচ ছিল। সেই ম্যাচের কিছুক্ষণ আগেই প্রয়াত হন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। সেই শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশের ক্রীড়া মহলেও।
বিশ্বকাপের আগে তিরুপতির মন্দিরে সস্ত্রীক সূর্যকুমার

আগামী ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ(T20 World Cup)। তার আগেই সস্ত্রীক তিরুপতি মন্দিরে(Titupati Temple) পুজো দিতে গেলেন ভারতীয় টি টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব(Suryakumar Yadav)। বৈকুন্ঠ একাদশী তিথিতেই স্ত্রীকে নিয়ে পুজো দিতে গিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক। সেখানেই মেটালেন ভক্তদের সলফি তোলার আবদারও। আপাতত কয়েকদিনের বিরতিতে রয়েছেন তিনি। বিজয় হাজারে ট্রফি দিয়েই ফের ফিরবেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ জয়ের পরই কয়েকদিনের জন্য বিরতি নিয়েছিলেন ভারতীয় টি টোয়েন্টি দলের(Indian T20 Team) অধিনায়ক। কয়েকদিন পর মু্ম্বইয়ের হয়ে বিজয় হাজারে ট্রফি দিয়েই মাঠে নামবেন সূর্যকুমার যাদব(Suryakumar Yadav)। এরপরই ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামবেন ভারতীয় দলের এই তারকা অধিনায়ক। ২১ জানুয়ারি থেকে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামবে টিম ইন্ডিয়া। সেখানেই অধিনায়ক সূর্যকুমার যাদব। সম্প্রতি এই মরসুমটা কিন্তু একেবারেই ভালো যায়নি ভারতীয় টি টোয়েন্টি দলের অধিনায়কের। এমনকি গোটা মরসুমে একটিও অর্ধশতরান পর্যন্ত পাননি সূর্যকুমার যাদব। বিশ্বকাপের আগে তাঁর অধিনায়কত্ব নিয়েও উঠেছিল প্রশ্ন। যদিও শেষপর্যন্ত সূর্যকুমারের(Suryakumar Yadav) ওপরই ভরসা রেখেছে ভারতীয় দলের নির্বাচকরা। তবে সূর্যকুমারের পারফরম্যান্স গ্রাফ নিয়ে কিন্তু অনেকেই এই মরসুমে প্রশ্ন তুলতে শুরু করেছেম। এখনও পর্যন্ত এই মরসুমে সূর্যকুমার যাদব ১৯ ইনিংসে রান করেছেন ২১৮ এবং তাঁর গড় ১৩.৬২। শুধু তাই নয় সূর্যকুমার যাদবের স্ট্রাইকরেট ১২৩.১৬। এই মরসুমে সূর্যকুমারের সর্বোচ্চ রানও ৪৭। আর ঘরের মাঠে সদ্য শেষ হওয়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি সূর্যকুমার যাদব। চার ইনিংসে মাত্র ৩৪ রান করতে পেরেছিলেন তিনি। দেখাযাক টি টোয়েন্টি বিশ্বকাপে শেষপর্যন্ত সূর্যকুমার ফর্মে ফিরতে পারেন কিনা সেটাই দেখার।