ভারত-পাক ম্যাচ ঘিরে আঁটোসাটো নিরাপত্তা শ্রীলঙ্কার

টি টোয়েন্টি বিশ্বকাপ(T20 World cCup) ভারতের মাটিতে। কিন্তু ভারত বনাম পাকিস্তান(INDvPAK) ম্যাচ হবে শ্রীলঙ্কাতে। আর সেই ম্যাচ ঘিরেই শ্রীলঙ্কাতে এখন আঁটোসাটো নিরাপত্তার ব্যবস্থা চলছে। এই ম্যাচ সুষ্ঠুভাবে আয়োজন করাই এখন শ্রীলঙ্কার কাছে প্রধান দায়িত্ব। কার্যত সেই নিয়েই চলছে প্রস্তুতি তুঙ্গে। ভারত এবং পাকিস্তান দুই দলের জন্যই নিরাপত্তার জন্য মোতায়েন থাকছে একেবারে সশস্ত্র বাহিনী। শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী সুনীল কুমারা জানিয়েছেন, ভারত বনাম পাকিস্তান ম্যাচটাই এখন আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিমান থেকে মাঠ এবং ম্যাচ শেষে একেবারে বিমানে পৌঁছনো পর্যন্ত দুই দলের সঙ্গে মোতায়েন থাকবে একেবারে সশস্ত্র বাহিনী। এই দুই দলের ম্যাচ নিয়েই যে সবচেয়ে বেশি উত্তাপ তা বলার অপেক্ষা রাখে না। সেইভাবেই নিজেদের প্রস্তুতিও সারছে শ্রীলঙ্কা সরকার ও ক্রিকেট বোর্ড। শোনাযাচ্ছে দুই দলের জন্য নাকি একেবারে কমান্ডো বাহিনী রাখা হতে চলেছে।
যুবভারতীর বদলে ইস্টবেঙ্গল খেলবে এবার কিশোরভারতীতে

সৌভিক মহন্ত বদলে গেল ইস্টবেঙ্গলের(Eastbengal) হোম গ্রাউন্ড। আইএসএল(ISL) শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে। তার আগেই হঠাৎ বদলে গেল লাল-হলুদের হোম গ্রাউন্ড। যুবভারতী স্টেডিয়ামের(Ybk stadium) বদলে ইস্টবেঙ্গল এবারের আইএসএলের প্রতিটি হোম ম্যাচ খেলবে কিশোরভারতী স্টেডিয়ামেই(Kishore Bharati Stadium)। তবে ম্যাচ কিশোরভারতীতে খেললেও, প্রস্তুতি অবশ্য তারা যুবভারতীতেই সারবে। প্রথমে যুবভারতীতে(YBK Stadium) খেলার পরিকল্পনা থাকলেও, পরবর্তীতে আর্থিক খরচের কথা মাথায় রেখে কিশোরভারতীকেই বেছেছিল লাল-হলুদ(Eastbengal) ম্যানেজমেন্ট। তবে এটা নিয়েই ক্লাব কর্তার সঙ্গে খানিকটা মতোবিরোধ দেখা দিয়েছিল। দুই তরফই আলোচনা চালাচ্ছিল। শোনাযাচ্ছে শেষপর্যন্ত নাকি দুই তরফই কিশোর ভারতীতে ম্যাচ হওয়া নিয়ে একই সিদ্ধান্তে এসেছে। এরপরই ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের তরফে সরকারের সঙ্গে কথাবার্তা শুরু হয়ে গিয়েছে স্টেডয়াম পাওয়া নিয়ে। অর্থাৎ মোহনবাগানকে যুবভারতীতে খেলতে দেখা গেলেও, ইস্টবেঙ্গল এবার কিশোরভারতীতেই। এবার প্রতিটি ক্লাবের মতো ইস্টবেঙ্গলও কস্ট কাটিংয়ের পথে হাঁটছে। সেই কারণে হামিদ, হিরোশির মতো ফুটবলারদের ছেড়ে দিয়েছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। শুধু তাই নয় তারা নাকি এবার ছয় বিদেশি নয়, পাঁচ বিদেশিতেই মাঠে নামবে। এমন পরিস্থিতিতে প্রথমে যুবভারতীর কথা মাথায় রাখা হলেও, পরবর্তীতে খরচ বাঁচাতেই সেই সিদ্ধান্তও বদলে ফেলা হয়েছে ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের তরফে। যুবভারতীতে ম্যাচ আয়োজনের যে খরচ পড়বে, কিশোরভারতীতে তার থেকে অনেকটাই কম খরচে ম্যাচ করতে পারবে ইস্টবেঙ্গল। সেই কারণেই এমন ভাবনা ছিল ইমামি ম্যানেজমেন্টের। ক্লাব কর্তাদের সঙ্গে দীর্ঘ আলোচনার পরই শেষপর্যন্ত কিশোরভারতীতে ম্যাচ সরানোর সিদ্ধান্ত পাকা হয়ে গিয়েছে। ক্লাবের থেকে শেষপর্যন্ত গ্রীন সংকেত পাওয়ার পর ইতিমধ্যেই নাকি সরকারের সঙ্গেও মাঠ পাওয়া নিয়ে কথাবার্তা শুরু হয়ে গিয়েছে। এখন শুধুই আইএসএলের চূড়ান্ত সূচী প্রকাশ হওয়ার অপেক্ষায় সকলে।
শহরে আসছেন জেরি, ইউসুফের সঙ্গেও সই হয়ে গেল ইস্টবেঙ্গলের

সৌভিক মহন্ত অবশেষে অপেক্ষার অবসান। ইউসুফ এজ্জেজারির(Yusuf Ezejjari) সঙ্গে সইপর্ব সেরে ফেলল ইস্টবেঙ্গল(Eastbengal)। কয়েকদিন আগেই তাঁর প্রাক্তন ক্লাবে খেলার খবর সামনে আসতেই শুরু হয়েছিল জোর জল্পনা। প্রশ্ন উঠতে শুরু করেছিল ইউসুফ কী আদৌ আসছেন। সেই জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবারই ইস্টবেঙ্গলের চুক্তিতে সই করলেন এই স্প্যানিশ স্ট্রাইকার। সেইসঙ্গেই তাঁর ভিসার কাজও শুরু হয়ে গিয়েছে। সবকিছু ঠিকঠাক চললে আগামী সপ্তাহেই হয়ত শহরে চলে আসবেন ইউসুফ। আপাতত তাঁর সঙ্গে শুধুমাত্র এই মরসুমের জন্যই চুক্তি করেছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। তিনি মাঠে নেমে কেমন খেলেন সেটাই দেখার। ইউসুফ কবে আসছেন তা এখনও জানা না গেলেও শুক্রবারই শহরে চলে আসছেন ইস্টবেঙ্গলের নতুন উইঙ্গার জেরি(Jery)। তবে সেদিন থেকেই তাঁর প্রস্তুতিতে নামার সম্ভাবনা নেই বললেই চলে। জেরির(Jerry) সঙ্গে কথাবার্তা আগেই পাকা হয়ে গিয়েছিল। কিন্তু তিনি কবে আসছেন সেই নিয়েই চলছিল নানান গুঞ্জন। শোনাযাচ্ছে শুক্রবারই কলকাতায় পৌঁছচ্ছেন এই তরুণ তারকা উইঙ্গার। এখনও পর্যন্ত অবশ্য তাঁর শুক্রবারের প্রস্তুতিতে যোগ দেওয়ার কোনও সম্ভাবনা নেই। তবে কোচ যদি ডেকে নেন, তবে সরাসরি এসে প্রস্তুতিতে যোগ দিতেও পারেন জেরি।
৭৮-এ অপরাজিত সুদীপ, পাঁচ উইকেট হারিয়ে চাপে বাংলা

হরিয়ানার বিরুদ্ধে প্রথম দিনট খুব একটা ভালো গেল না বাংলার(Bengal Cricket Team)। খারাপ আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ের অনেক পরেই শুরু হয় এদিন হরিয়ানা বনাম বাংলা ম্যাচ। সেখানে বাংলার হয়ে ব্যাট হাতে একা সুদীপ চট্টোপাধ্যায়(Sudip Chatterjee) লড়াই চালালেও, দিনের শেষে বাংলার(Bengal Cricket Team) স্কোর কিন্তু একেবারেই স্বস্তি দিতে পারছে না টিম ম্যানেজমেন্টকে। প্রথম দিনের শেষে বাংলার রান ৫ উইকেটে ১৬৮। ক্রিজে অপরাজিত ৭৮ রানে দাঁড়িয়ে সুদীপ চট্টোপাধ্যায়(Sudip Chatterjee)। হরিয়ানার টার্নিং পিচ। সেই মতো চার স্পিনার নিয়েই এদিন প্রথম একাদশ সাজিয়েছিল বাংলা(Bengal Cricket Team)। সেখানেই অভিষেক হয়েছে বাঁ হাতি স্পিনার বিকাশ সিংয়ের। সেইসঙ্গেই এই ম্যাচে প্রত্যাশা মতো সুযোগ পেয়েছেন রাহুল প্রসাদও। তবে বিশ্রাম দেওয়া হয়েছে মহম্মদ সামিকে। কিন্তু টস হেরে এদিন প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল বঙ্গ ব্রিগেড। সেখানে শুরু থেকেই অবশ্য হরিয়ানার বোলারদেরই দাপট ছিল। অভিমন্যু ঈশ্বরণ থেকে সুদীপ ঘরামি, অনুস্টুপ মজুমদাররা কেউই সেভাবে বড় রান করতে পারেননি। তবে বাংলার হয়ে গত ম্যাচের পর এই ম্যাচেও ব্যাট হাতে চেনা ছন্দে সুদীপ চট্টোপাধ্যায়। দিনের শেষে তাঁর ব্যাটিংয়ের দিকেই এখন তাকিয়ে বঙ্গ শিবির। একে আবহাওয়া খারাপ সেইসঙ্গে পিচও স্পিনার বান্ধব। সেইসব হিসাব করেই ছক কষেছিল বাংলাও। তবে টস হারাটা যে খানিকটা হলেও বাংলাকে সমস্যায় ফেলেছে তা বলার অপেক্ষা রাখে না। পাঁচ উইকেট হারানোর পর বাংলার হয়ে ক্রিজে রয়েছেন সুদীপ চট্টোপাধ্যায় এবং উইকেটকিপার ব্যাটার শাকির গান্ধী। এই দুই ব্যাটসম্যানের হাত ধরে বাংলা দ্বিতীয় দিন ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই দেখার।
বিশ্বকাপের চার দিন আগে থেকেই টিকিট বিক্রি শুরু, সিএবির বিশেষ স্মারকের ভাবনা

আগামী ২ বা ৩ ফেব্রুয়ারি থেকে টিকিট বিক্রি শুরু হতে পারে সিএবি(CAB) থেকে। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু টি টোয়েন্টি বিশ্বকাপ(T20 World Cup)। তার আগে এখন সাজো সাজো রব ইডেন গার্ডেন্সে(Eden Gardens)। সেখানেই বিশ্বকাপের টিকিট কবে থেকে পাওয়া যাবে তা নিয়ে কৌতূহল বাড়ত শুরু করেছে সকলের। সূত্রের খবর অনুযায়ী সবকিছু ঠিকঠাক চললে আগামী ২ কিংবা ৩ ফেব্রুয়ারি থেকে বিশ্বকাপের(T20 World Cup) টিকিট বিক্রি শুরু হয়ে যেতে পারে। যেহেতু বাংলাদেশের পরিবর্তে এবার স্কটল্যান্ড খেলবে, সেই কারণেই নাকি খানিকটা দেরী হচ্ছে টিকিট আসতেও। একইসঙ্গে প্রায় ১০ বছর পর ফের ইডেন গার্ডেন্সে(Eden Gardens) হবে বিশ্বকাপের আসর। ৭ ফেব্রুয়ারিই প্রথম ম্যাচে নামবে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড(WIvSCO)। সেইসঙ্গে একটি সেমিফাইনালও রয়েছে ইডেন গার্ডেন্সে। বিশ্বকাপ উপলক্ষে একটি বিশেষ পরিকল্পনাও রয়েছে বঙ্গ ক্রিকেট সংস্থার। শোনাযাচ্ছে একটি বিশেষ স্মারক এই বিশ্বকাপ উপলক্ষ্যে তৈরি করতে চাইছে সিএবি। প্রত্যেক সদস্যদের জন্যই সেই স্মারক তৈরির ভাবনা রয়েছে। যদিও এখন পর্যন্ত তা চূড়ান্ত হয়নি। চূড়ান্ত বৈঠকেই হতে পারে সেই সিদ্ধান্ত। একইসঙ্গে বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচের জন্য আরও একটি বিশেষ উদ্যোগ নিতে চলেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল। বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ গুলোতে কয়েকটি স্কুলের ছাত্রদের মাঠে আনার ব্যবস্থা করতে পারে তারা। যদিও এই ভাবনা এখনও পর্যন্ত প্রাথমিক স্তরেই রয়েছে। কারণ যেহেতু এটা আইসিসির প্রতিযোগিতা, তার ফলে অনেক নিয়ম রয়েছে। যদিও সিএবের তরফে এই বিশেষ পরিকল্পনা ভাবা হয়েছে। এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতেই ব্যস্ত ইডেন গার্ডেন্স।
৩ ফেব্রুয়ারি ওয়াশিংটন সুন্দরকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত

ওয়াশিংটন সুন্দরকে(Washington Sundar) নিয়ে চলছে জোর জল্পনা। টি টোয়েন্টি বিশ্বকাপে কী তিনি খেলতে পারবেন। এই নিয়েই যখন নানান আলোচনা চলছে, সেই সময়ই ওয়াশিংটন সুন্দরের ফিটনেস টেস্ট নিয়ে বড়সড় আপডেট পাওয়া গেল বোর্ড(BCCI) সূত্রে। শোনাযাচ্ছে আগামী ৩ ফেব্রুয়ারি ওয়াশিংটন সুন্দরের ফিটনেস পরীক্ষা নেওয়া হবে। এরপরই নাকি চূড়ান্ত সিদ্ধান্ত। রিয়ান পরাগকে ব্যাকআপ হিসাবে ভাবা হলেও, এখনও পর্যন্ত ভারতীয় দলের পরিকল্পনাতে রয়েছেন ওয়াশিংটন সুন্দরই(Washington Sundar)। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম ম্যাচেই চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন ওয়াশিংটন সুন্দর। সেই থেকেই শুরু হয়েছিল জল্পনাটা। যতটা দ্রুত তাঁর সেরে ওঠার প্রত্যাশা করা হয়েছিল, সেই মতো এখন পর্যন্ত সেরে উঠতে পারেননি ভারতের এই অল রাউন্ডার। যদিও হাতে সময় রয়েছে। আগামী ৩০ জানুয়রি পর্যন্ত দলে কোনওরকম পরিবর্তন আনার সুযোগ রয়েছে টিম ম্যানেজমেন্টের কাছে। যদিও কেউ যদি চোট পায়, সেই জায়গায় অবশ্য প্রতিযোগিতা চলাকালীনও দলে পরিবর্তন করা যাবে। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। তবে ভারতীয় দল এখন পর্যন্ত আশাবাদী ওয়াশিংটন সুন্দরকে নিয়ে। শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। যদিও রিয়ান পরাগকে এখনও পর্যন্ত প্রস্তুত রাখা হচ্ছে ব্যাকআপ ক্রিকেটার হিসাবে।
বিশ্বকাপের আগে ভারতকে সতর্ক করছেন রোহিত

হাতে আর মাত্র কয়েকটা দিন। এরপরই টি টোয়েন্টি বিশ্বকাপের(T20 World Cup) মঞ্চে নামছে ভারতীয় দল। আর সেখানেই ভারতের প্রধান চ্যালেঞ্জ নিয়ে মুখ খুললেন প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা(Rohit Sharma)। শেষবার রোহিত শর্মার(Rohit Sharma) হাত ধরেই টি টোয়েন্টি বিশ্বকাপ(T20 World Cup) জিতেছিল ভারত। সেই রোহিত আবার এবারের বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডরও। সেই মঞ্চে ভারতের নামার আগেই দুই স্পিনারকে একসঙ্গে খেলানো নিয়ে ভারতকে সতর্ক করলেন রোহিত শর্মা। টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে ভারতীয় শিবিরে বরুণ চক্রবর্তী(Varun Chakravarthy) এবং কুলদীপ যাদব(Kuldeep Yadav), দুজনই রয়েছেন। এই মুহূর্তে দেশের জার্সিতে দুই স্পিনারই দুরন্ত ফর্মে রয়েছেন। কিন্তু তাদের দুজনকে কী একসঙ্গে খেলানো সম্ভব! আর যদি একান্তই তাদের খেলানো হয়, সেটা ভারতীয় শিবিরের কাছে বড়সড় একটা চ্যালেঞ্জের কারণ হয়ে দাঁড়াবে বলেই মনে করছেন রোহিত শর্মা। এই প্রসঙ্গে প্রাক্তন ভারত অধিনায়ক জানিয়েছেন, “কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তীকে একসঙ্গে খেলানোটাই এই বিশ্বকাপে কোচ গম্ভীর এবং অধিনায়ক সূর্যকুমার যাদবের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে। কারণ দুজন স্পিনারকে একসঙ্গে খেলাতে হলে, সিমারও মাত্র দুজনই খেলানোর সুযোগ থাকবে। আর সেটাই কিন্তু ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয়”। নিই জিল্যান্ডের বিরুদ্ধে কুলদীপ যাদব ভালো পারফরম্যান্সই প্রদর্শন করেছেন। বরুণ চক্রবর্তীও সাফল্যের সঙ্গে এগিয়ে চলছে। ভারতের মাটিতে যে পিচ খানিকটা হলেও স্পিন সহায়ক হবে তা বলার অপেক্ষা রাখে না। সেই কারণে বাড়তি স্পিনার নিয়ে খেলার সম্ভাবনা থেকেই যায়। আর সেটা নিয়েই যেন খানিকটা চিন্তায় রোহিত(Rohit Sharma)। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার অপেক্ষা।