গান্ধীজি-কে সম্মান জানিয়ে কর্মশ্রীর নাম বদলের ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেন্দ্রের ১০০ দিনের প্রকল্পের নাম বদলের প্রতিবাদে রাজ্যের কর্মশ্রীর নাম গান্ধীজী-র(Mahatma Gandhi) নামে করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বিরোধীদের তুমুল হইহট্টগোলের মধ্যেই সংখ্যা বলে ‘জিরামজি’ বিল লোকসভায় পাশ করানো হয়েছে। তারই তীব্র প্রতিবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এরই প্রতিবাদে এবার রাজ্যের কর্মশ্রীর নাম ‘মহাত্মা-শ্রী’(Mahatma Shri) রাখা হবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কেন্দ্রের বিজেপি সরকারকে একহাত নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) জানান, ”মনরেগা প্রকল্প থেকে গান্ধীর নাম বাদ যাওয়া লজ্জার। যদি তারা জাতির পিতাকে সম্মান দিতে না পারে, তাহলে আমরা করব। বৃহস্পতিবার ধনধান্য অডিটরিয়ামে বাণিজ্য সামিটে অংশগ্রহন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেখানেই কেন্দ্রের এই ১০০ দিনের কাজের প্রকল্পের নাম বদল নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, ”মনরেগা (১০০ দিনের কাজের প্রকল্প) থেকে মহাত্মা গান্ধীর নাম বাদ দেওয়া হল! লজ্জা হচ্ছে, আমরা জাতির জনককে ভুলে যাচ্ছি।” সেখান থেকেই রাজ্যের কর্মশ্রী প্রকল্পের নাম যে মহাত্মা গান্ধীর নামে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই কথা জানান মমতা। তিনি সেখান থেকে বলেন, নেতাজি থেকে শুরু করে গান্ধীজি, সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের আমরা সম্মান দিতে জানি।
বোর্ড নয়, রাজ্য সংস্থাই করবে রিফান্ডের ব্যবস্থা

কুয়াশার জন্য ম্যাচ বাতিল। টিকিটের টাকা ফেরত দেওয়া হবে। তবে বিসিসিআই তা দেবে না। লখনউ ক্রিকেট সংস্থাকেই সেই টাকা দিতে হবে। সাফ জানিয়ে দিল এবার ভারতীয় ক্রিকেট বোর্ড। ম্যাচ না হওয়ার পর থেকেই সমর্থকরা টিকিটের মূল্য ফেরত নেওয়ার কথা বলতে শুরু করেছিল। এবার সেটারই জবাব দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই নয়, সংশ্লিষ্ট রাজ্য সংস্থাই নাকি টাকা ফেরত দিতে পারে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গত বুধবার চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে নেমেছিল ভারতীয় দল। কিন্তু লখনউয়ের কুয়াশায় বারবার চেষ্টা করা সত্ত্বেও শেষপর্যন্ত ম্যাচ করা আর সম্ভব হয়নি। চারবার ম্যাচ কমিশনার এবং ম্যাচ আম্পায়াররা মাঠে নামেন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে। কিন্তু ঘন কুয়াশার কারণে শেষপর্যন্ত আর ম্যাচ শুরু করার কোনওরকম ব্যবস্থাই করতে পারেননি তারা। শেষপর্যন্ত ম্যাচ করা সম্ভব হয়নি। এরপর থেকেই সমর্থকরা সেখানে টিকিট রিফান্ডের দাবী জানাতে থাকে। সেখানেই বিসিসিআই নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। স্পষ্ট করে দিয়েছে যে বোর্ড শুধুমাত্র ম্যাচ আয়োজনের স্বত্ত্বই দিয়ে থাকে। সেক্ষেত্রে সমস্ত দায়িত্ব যে রাজ্য সংস্থার তাই বুঝিয়ে দিল বোর্ড।
কলকাতার আর্জেন্তাইন ভক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের সৌরভের

মেসি(Lionel Messi) নিয়ে বিতর্কের আবহেই এবার কলকাতার মেসি ভক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। গত ১৩ ডিসেম্বর যুবভারতীতে নির্দিষ্ট সময়ের বহু আগেই মাঠ ছেড়ে বেড়িয়ে যেতে বাধ্য হয়েছিলেন লিওনেল মেসি। এরপরই রণক্ষেত্র হয়ে উঠেছিল যুবভারতী প্রাঙ্গন(YBK Ground)। সেই সময় থেকে কলকাতার আর্জেন্তিনা ফ্যানস ক্লাবের এক কর্তা সৌরভ গঙ্গোপাধ্যায়ের(Sourav Ganguly) বিরুদ্ধে বিভিন্ন মাধ্যমে কটুক্তি করতে থাকেন। তার বিরুদ্ধেই এবার সরব হলেন খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে মিথ্যা এবং বিদ্বেষমূলক মন্তব্য করা হচ্ছে। আর তাতেই সুনাম নষ্ট হচ্ছে বলেই মনে করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শুধুমাত্র তাই নয় এই মন্তব্য গুলো তাঁর মানসিক শান্তিও বিঘ্ন করছে। এমন সমস্ত অভিযোগ জানিয়েই থানায় অভিযোগ করেছেন সৌরভ। গত ১৩ ডিসেম্বর লিওনেল মেসির যুবভারতীর অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। কিন্তু সেই অনুষ্ঠান ভেস্তে যাওয়ার পর থেকেই শুরু হয়েছিল নানান জল্পনা। সেই পরিস্থিতিতেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে হঠাৎই বিস্ফোরক অভিযোগ করা শুরু করেছিলেন কলকাতার আর্জেন্তিনা ফ্যানস ক্লাবের কর্তা উত্তম সাহা(Uttam Saha)। সৌরভ গঙ্গোপাধ্যায়ের(Sourav Ganguly) বিরুদ্ধে নানান কটু্ক্তি, বিরূপ মন্তব্য করে চলেছিলেন এই উত্তম সাহা। এবার তারই বিরুদ্ধে সরব হয়েছেন সৌরভ। ইচ্ছাকৃতভাবে তাঁর সুনাম নষ্ট করা হচ্ছে বলেই অভিযোগ এনেছেন তিনি। শুধুমাত্র তাই নয় এই ম্তব্য গুলোর ফলে তাঁর মানসিক শান্তিও বিঘ্ন হচ্ছে বলে অভিযোগ করেছেন সৌরভ। সৌরভ অভিযোগে জানিয়েছেন, উত্তম সাহা তাঁর বিরুদ্ধে জেনেশুনে মিথ্যা, বিদ্বেষপূর্ণ, আপত্তিকর মন্তব্য করেছেন। এর ফলে সৌরভের সুনাম নষ্ট হয়েছে এবং তাঁর বিরুদ্ধে যেই অভিযোগ করা হয়েছে তা ভিত্তিহীন। এই মন্তব্যের ফেল তাঁর মানসিক শান্তি ও সুনাম নষ্ট হচ্ছে। মেসির সফরে সৌরভ অতিথি হিসেবে গিয়েছিলেন, এর বাইরে তাঁর কোনও যোগ নেই। কয়েকদিন আগেই শুভশ্রীকে নিয়ে ট্রোলের জবাবে থানায় অভিযোগ দায়ের করেছিলেন রাজ চক্রবর্তী। এবার সেই পথেই হাঁটলেন খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়ও।
ভারতের বিশ্বকাপের জার্সি মেসির গায়ে

আগামী ফেব্রুয়ারিতে ঘরের মাঠে টি টোয়েন্টি বিশ্বকাপে(T20 World Cup) নামবে ভারতীয় দল(India Team)। সেখানে নতুন জার্সি পরে মাঠে নামবেন সূর্যকুমার যাদবরা(Suryakumar Yadav)। সেই জার্সি পরেই এবার ছবি তুললেন লিওনেল মেসি(Lionel Messi)। গিলদের(Shubman Gill) বিশ্বকাপে নামার আগেই তাদের জার্সি গায়ে উঠল এলএম টেন-এর(Lionel Messi)। আর সেই ছবি দেখেই আপ্লুত সকলে। সেখানেই আবার কুলদীপ যাদবের সঙ্গেও নাকি দেখা করেছিলেন লিওনেল মেসি। দিল্লির অনুষ্ঠানেই আইসিসির সভাপতি হিসাবে ভারতীয় ক্রিকেট দলের নতুন জার্সি লিওনেল মেসির(Lionel Messi) হাতে তুলে দিয়েছিলেন জয় শাহ। সেই জার্সি পরেই এবার ফটোসেশন করলেন খোদ লিওনেল মেসি(Lionel Messi)। সেই অনুষ্ঠানের পরই ভারতীয় অ্যাথলিট এবং ক্রিকেটার কিলদীপ যাদবের সঙ্গে দেখা করেছিলেন এলএম টেন। সেখানেই লিওনেল মেসির গায়ে ছিল ভারতীয় দলের এই নতুন জার্সি। গো.ট ট্যুর ইন্ডিয়া সেরে ভারত ছেড়েছেন এলএম টেন। ভারত ছাড়ার সময়ই সোশ্যাল মিডিয়াতে ভারতের এই সফর নিয়ে কোলাজ ভিডিও দিয়েছেন এলএম টেন। তারপরই সোশ্যাল মিডিয়াতে মেসির ভারতীয় দলের জার্সি পরা ছবি সকলের সামনে। সেই ছবি দেখেই আপ্লুত সকলে। বিশ্বকাপের আগে মেসির গায়ে ভারতীয় দলের নতুন জার্সি দেখে সকলেই অত্যন্ত খুশি। আগামী ফেব্রুয়ারীতে ঘরের মাঠে বিশ্বকাপের মঞ্চে নামবে টিম ইন্ডিয়া। সেখানে এই নতুন জার্সি পরেই খেলবেন তারা।