“আবার আসিব ফিরে “- সফর শেষে ভক্তদের প্রতিশ্রুতি মেসির

সুযোগ পেলে ভারতে তিনি আবার আসবেন। দিল্লি অরুণ জেটলি স্টেডিয়াম(Arun Jaitley Stadium) থেকেই তাঁর অগুন্তী ভক্তকে কথা দিয়েই গোট ট্যুর শেষ করলেন লিওনেল মেসি(Lionel Messi)। কলকাতা দিয়ে শুরু, সোমবার দিল্লি দিয়ে শেষ বহু প্রতিক্ষীত গোট ট্যুর ইন্ডিয়ার। সেখানেই আপ্লুত লিওনেল মেসি(Lionel Messi), লুই সুয়ারেজরা। ভারতের মানুষের এমন ভালোবাসা পেয়ে লিও যে উচ্ছ্বসিত তা লোকাতে পারলেন না। তাই তো ট্যুর শেষে মেসি বলেই ফেললেন, খেলার জন্য হোক বা অন্য কোনও উপলক্ষ, ভারতে আমরা আসবই। আর এই কথাটাই যে মেসি ভক্তদের কাছে সবচেয়ে বড় পাওনা তা বলার অপেক্ষা রাখে না। মুম্বইয়ের(Mumbai) ঝাঁ চকচকে অনুষ্ঠানের সোমবার মেসি গিয়েছিলেন দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। মুম্বইয়ের তুলনায় খানিকচা সাদামাটাই ছিল এদিনের অনুষ্ঠান। কিন্তু লিওনেল মেসি(Lionel Messi) ছিলেন প্রাণবন্ত। যেমন কচি কাচাদের সময় মাঠে খেলে কিছুক্ষণ সময় কাটালেন তিনি। তেমনই দর্শকদের আরও আনন্দ দিতে একের পর এক লম্বা শট মেসি(Lionel Messi), সুয়ারেজরা(Luis Suarez) পাঠালেন গ্যালারীতে। আর মেসির(Lionel Messi) পাঠানো বল নিতে তখন গ্যালারীতে কাড়াকাড়ি। এরপরই সংবর্ধনার পালা। দিল্লি মুখ্যমন্ত্রী সংবর্ধনা দিলেন এলএম টেনকে। এরপরই মেসির পাশে আইসিসি সভাপতি জয় শাহ। মেসির হাত ফের একবার ভরে উঠল। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ মেসির সঙ্গে এক মঞ্চে ভাইচুং ভূটিয়া(Bhaichung Bhutia)। গোটা গ্যালারীতে তখন মেসি মেসি চিৎকার। লিওনেল মেসিও তখন আপ্লুত। আবাগতাড়িত মেসি মঞ্চ থেকে তাঁর ভক্তদের উদ্দেশ্যে বললেন, “এখান থেকে পাওয়া ভালোবাসা নিয়ে আমরা ফিরে যাচ্ছি। কিন্তু আবারও ভারতে ফিরবই। সেটা কোনও খেলার জন্য হোক কিংবা অন্য কোনও উপলক্ষ্যে হোক, ভারতে আমরা আবারও আসবই। আপনাদের সকলকে অত্যন্ত ধন্যবাদ। এই কদিন থেকে ভারতের সকলের থেকে যে পরিমান ভালোবাসা আমি পেয়েছি, সেই অভিজ্ঞতা সত্যিই বলে বোঝানো সম্ভব নয়”। এদিনও দিল্লির মাঠে খোশ মেজাজেই ছিলেন লিওনেল মেসি। মঞ্চে ভাইচুং ভূটিয়ার(Bhaichung Bhutia) সঙ্গে নানান কথাবার্তাও বলতে দেখা গেল তাঁকে। তারপর স্টেডিয়াম ছাড়ার সময় দুহাত তুলে সকলকে ধন্যবাদ জানিয়ে মাঠ ছাড়লেন লিওনেল মেসি।
মেসিকে টি-২০ বিশ্বকাপে ভারত-ইউএসএ ম্যাচে আমন্ত্রন আইসিসি সভাপতির

কয়েকদিন পরই ভারতের মাটিতে বসছে টি টোয়েন্টি বিশ্বকাপের(T20 World Cup) আসর। সেখানেই ভারত বনাম মার্কিন যুক্তরাষ্ট্রের (INDvUSA) ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে লিওনেল মেসিকে(Lionel Messi) টিকিট উপহার দিয়ে আমন্ত্রন আইসিসি সভাপতি জয় শাহের(Jay Shah)। গোট ট্যুরে লিওনেল মেসির শেষ গন্তব্য ছিল দিল্লি। সেখানেই মেসির হাতে ভর উঠল আবারও নানান উপহারে। মেসির সঙ্গে সাক্ষাত করতে পেরে তিনি অবশ্যই আপ্লুত। সেইসঙ্গে মেসির(Lionel Messi) হাতে তুলে দিলেন নানান উপহার। এদিন দিল্লিতেও এলএম টেন-কে(LM 10_) নিয়ে ছিল মাত্রাহীন উচ্ছ্বাস। অরুণ জেটলি স্টেডিয়ামও ছিল কানায় ভর্তি। সেখানেই মঞ্চে লিওনেল মেসির সঙ্গে সাক্ষাত পর্ব সেরেই তাঁর হাতে আইসিসির সভাপতি(Icc Chairman) তুলে দিলেন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাচের টিকিট। আগামী ৭ ফেব্রুয়ারি ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেই ম্যাচ। সেখানে যদি সত্যিই মেসি(Lionel Messi) উপস্থিত থাকে, তবে নতুন বছরে ফের একবার মেসি দর্শন সকলের হতেই পারে। শুধুমাত্র টিকিটই নয়। ভারতীয় ক্রিকেটারদের সই করা ব্যাটও এদিন লিওনেল মেসির(Lionel Messi) হাতে তুলে দেন জয় শাহ। বর্তমানে সকল ভারতীয় ক্রিকেটারদের সই রয়েছে সেই ব্যাটে। এরপরই সেই মুহূর্ত। ভারতীয় দলের জার্সি উঠল লিওনেল মেসি, লুই সুয়ারেজ এবং রডরিগো ডে পলের হাতে। যে জার্সি পরে ভারতীয় দল বিশ্বকাপের মঞ্চে নামবে সেই জার্সিই এবার উঠল মেসিদের হাতে। আইকনিক দশ নম্বর জার্সি উঠল মেসির হাতে। সুয়ারেজের জার্সিতে তাঁর দীর্ঘদিনের প্রিয় নম্বর ৯ এবং ডে পলের জার্সিতে ৭ নম্বর। এই ছবি তখন দিল্লির গ্যালারীকে কার্যত আবেগতাড়িত করে তুলেছে।
মেসিকে জার্সি তুলে দিয়ে আবেগতাড়িত সচিন, সোশ্যাল মিডিয়ায় দিলেন বার্তা

ইতিহাসের স্বাক্ষী থাকল ওয়াংখেড়ে স্টেডিয়াম। ফুটবলের গ্রেটেস্ট অল অল টাইম যখন দেখা করলেন ক্রিকেটের গ্রেটেস্ট অব অলটাইমের সঙ্গে। আর সেই ছবিটাই সারা জীবনের জন্য সোশ্যাল মিডিয়ায় সেভ করে রাখলেন বিশ্ব ক্রিকেটের মাস্টার ব্লাস্টার(Sachin Tendulkar)। সোশ্যাল মিডিয়াতে সচিন(Sachin Tendulkar) লিখলেন দশে দশ। আর সেই ছবি দেখে আপ্লুত গোটা সোশ্যাল মিডিয়া। ক্রিকেট এবং ফুটবলের এই মলনের সময়টা যত্ন করেই তুলে রাখলেন নিজের টাইম লাইনে। কলকাতায় চূড়ান্ত বিশৃঙ্খলা। যুবভারতীতে ধুন্ধুমার হয়েছিল। হেভিওয়েট থেকে মন্ত্রী, সেলিব্রিটিদের ভিড়ে যুবভারতীর গ্যালারীতে থাকা দর্শকরা মেসিকে দেখতেই পাননি। সেই ক্ষোভেই ভাঙচুর হয়েছিল স্টেডিয়াম। কিন্তু বাকি তিন ভেন্যুতে? হায়দরাবাদ সুপার হিট। আর মুম্বই তো এখনও পর্যন্ত সেরা পারফরম্যান্স করেছে। সেখানেই তো দুই গোটের সাক্ষাত হয়েছে এক মঞ্চে। সেখানেই সচিন যেমন তাঁর জার্সি তুলে দিয়েছেন মেসিকে। তেমনই মেসি তুলে দিয়েছেন বিশ্বকাপের বল। মেসি(Lionel Messi) তখন মাঠে। নাম ঘোষণা হল সচিনের(Sachin Tendulkar)। গোটা ওয়াংখেড়়ে স্টেডিয়ামে তখন সচিন সচিন চিৎকার। কিছুক্ষণ পরই ফের মেসি মেসি উল্লাস। এরপরই মেসির হাতে নিজের বিশ্বকাপ জয়ের জার্সি তুলে দিলেন সচিন তেন্ডুলকর। লিওনেল মেসিও সেই জার্সি দেখে আপ্লুত। আর সেই ঘটনার স্বাক্ষী হয়ে আপ্লুত খোদ সচিন নিজেই। সোশ্যাল মিডিয়াতেই নিজের আবেগের বহিঃপ্রকাশ করলেন সচিন। সেখানেই সচিন লিখলেন, “বলতেই হচ্ছে আজকের দিনটা ১০/১০ লিও মেসি”। সচিন তেন্ডুলকর এমন ঘটনায় সত্যিই আপ্লুত। একইসঙ্গে মেসির থেকে পেয়েছেন ২০২২ বিশ্বকাপের বল। সেটাও যে যত্ন করে নিজের ট্রফি ক্যাবিনেটেই তুলে রেখেছেন সচিন তা বলার অপেক্ষা রাখে না।