ধ্বংসযজ্ঞ বাংলাদেশে, পুড়ল রবীন্দ্রনাথের ছবি থেকে বই

বাংলাদেশে(Bangldesh) চূড়ান্ত বিশৃঙ্খলা। রক্ষা পেলনা রবীন্দ্রনাথে(Ravindranath Tagore) ছবি থেকে বই। এক লহমায় ঐতিহ্যের ছায়ানট(Chayanat) যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কট্টরপন্থীদের(Extremist) তাণ্ডবে কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে বাংলাদেশ(Bangladesh)। বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়েছে ধ্বংসযজ্ঞ। তারই বলি এবার ছায়ানট। রবীন্দ্রনাথ ঠাকুরের(Ravindranath Tagore) ছবি থেকে বই পুড়িয়ে দেয় কট্টরপন্থীরা। সেইসঙ্গেই ভাঙচুর চালানো হয় ছায়ানটে। অসংখ্য বাদ্যযন্ত্র সহ নানান জিনিসও ভেঙে ফেলা হয়। বৃহস্পতিবার রাতে জুলাই আন্দোলনের অন্যতম ছাত্রনেতা শরিফ ওসমান হাদির মৃত্যুতে বৃহস্পতিবার রাত থেকেই বাংলাদেশে(Bangladesh) শুরু হয়েছে কট্টরপন্থীদের তাণ্ডব। ভারত-বিদ্বেষের পালে হাওয়া দিতে সাংস্কৃতিক কেন্দ্র ছায়ানটে(Chayanat) রাতভর চলল ধ্বংসযজ্ঞ। বাংলাদেশের(Bangladesh) একাধিক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বৃহস্পতিবার রাতে ছায়ানটে হাংলা চালায় বিক্ষোভকারীরা। শুধুমাত্র ভাঙচুর করেই থেমে থাকেনি তারা। এররপর সেখানে অগ্নি সংযোগও করা হয়। শুধুমাত্র তাই নয় বাংলাদেশের(Bangladesh) দুই বহুল প্রচলিত সংবাদ মাধ্যমের অফিসেও চালানো হয়েছে ভাঙচুর। আগুন লাগিয়ে দেওয়া হয়েছে সেখানে। এক যুবককে পিটিয়ে তারপর গাছে ঝুলিয়ে জীবন্ত অবস্থায় আগুনও লাগিয়ে দেওয়া হয়েছে। কার্যত গোটা বাংলাদেশ জুড়ে সব জায়গাতেই এখন শুধুই বিশৃঙ্খলার ছবি। কট্টরপন্থীদের তাণ্ডবে গোটা দেশটাই যেন পরিণত হতে চলেছে এক ধ্বংসস্তূপে। ছায়ানটে পুড়িয়ে দেওয়া হয় রবি ঠাকুরের বই এবং ছবি। ছেঁড়া হয় লালন ফকিরের ছবিও। শুধু তাই নয়, বহু বাদ্যযন্ত্রও জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে খবর। ছায়ানটের একাধিক ছবি এবং ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বিজয় হাজারেতে মুম্বইয়ের স্কোয়াডে নেই রোহিত

বিজয় হাজারে ট্রফিতে(Vijay Hazare Trophy) খেলবেন না রোহিত শর্মা(Rohit Sharma)! আগামী ২৪ ডিসেম্বর থেকে শুরু হবে প্রথম শ্রেনীর ওডিআই প্রতিযোগিতা বিজয় হাজারে ট্রফি(Vijay Hazare Trophy)। সেখানেই প্রথমে শোনা গিয়েছিল রোহিত শর্মাকে(Rohit Sharma) নাকি মুম্বইয়ের জার্সিতে খেলতে দেখা যাবে। কিন্তু মুম্বই বিজয় হাজারের স্কোয়াড ঘোষণার পরই সকলে চমকে গিয়েছে। কারণ সেই স্কোয়াডে নেই রোহিত শর্মা(Rohit Sharma)। তবে কী তিনি সত্যিই খেলবেন না। নাকি রোহিতের না খেলার পিছনে রয়েছে অন্য কোনও রহস্য। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ওডিআই সিরিজ চলাকালীনই রোহিত শর্মার(Rohit Sharma) বিজয় হাজারে ট্রফি খেলার কথা শোনা গিয়েছিল। এমনকি বিরাট কোহলিরও খেলার কথা জানা গিয়েছিল। সেই থেকেই সকলে ভাবতে শুরু করেছিল যে এবার হয়ত ফের ঘরোয়া ক্রিকেটে ফিরবেন এই দুজন। শুধুমাত্র রোহিত শর্মা নন, মুম্বইয়ের হয়ে যশস্বী, শিবম দূবে এবং সূর্যকুমারদেরও(Suryakumar Yadav) নাকি খেলার কথা ছিল। যদিও শেষপর্যন্ত আর তা হয়নি। এদের কাউকেই মুম্বই স্কোয়াডে রাখা হয়নি। বোর্ডের এখন নতুন নিয়ম যদি চোট না থাকে এবং সেই সময় দেশের হয়ে খেলা না থাকে তবে ঘরোয়া ক্রিকেটে নামতে হবে সব ক্রিকেটারদেরই। সেই মতো এই মুহূর্তে রোহিত শর্মাদের সামনে এই মাসে কোনও ওডিআই সিরিজ আর নেই। তবে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে আগামী ১১ জানুয়ারি ওডিআই সিরিজে নামবে ভারত। এখন রোহিত শর্মা সেই সিরিজের কথা ভেবে বিজয় হাজারেতে না নামার সিদ্ধান্ত নিয়েছেন কিনা তা নিয়ে অবশ্য স্পষ্ট করে সেভাবে কিছুই জানা যায়নি। একইরকমভাবে যশস্বী জয়সওয়াল পেটের সমস্যার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন। সেই কারণে আপাতত মাঠের বাইরে থাকলেও, সুস্থ হলেই বিজয় হাজারেতে ফিরবেন তারা। আবার রোহিতরাও খেলতে পারেন। কিউইদের বিরুদ্ধে সিরিজ শেষ হলেই ফিরতে পারেন তারাও। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।
শর্ত পূরণ হলে ৪৫ দিনের মধ্যেই শুরু লিগ, খসড়ায় প্রস্তাব ক্লাব গুলোর

কথা মতোই আইএসএল(ISL) করতে চেয়ে ক্রীড়ামন্ত্রক-কে(Sports Ministry) নিজেদের পরিকল্পনা মাফিক খসড়া জমা দিল ইস্টবেঙ্গল ছাড়া বাকি সবকটি ক্লাব। তাদের পরিকল্পনা মাফিক এবং শর্ত অনুযায়ী হলে আগামী ৪৫ দিনের মধ্যেই আইএসএল(ISL) শুরু করার বার্তাই দেওয়া হয়েছে ক্লাবগুলোর(ISL Clubs) তরফে। গত বৃহস্পতিবার ফেডারেশনের কর্তাদের উপস্থিতিতে আইএসএলের ক্লাবগুলো(ISL Clubs) ক্রীড়ামন্ত্রকের সঙ্গে বৈঠকে বসেছিল। সেখানেই ক্লাবগুলোর থেকে লিগ আয়োজনের জন্য ২৪ ঘন্টার মধ্যে খসড়া দিতে বসেছিল ক্রীড়ামন্ত্রক। সেই মতো শুক্রবারই সেই খসড়া জমা দিয়েছে ক্লাব গুলো। সেখানেই তাদের আইএসএল(ISL) আয়োজন করতে কী কী প্রয়োজন সমস্ত কিছুই তুলে ধরা হয়েছে। এই খসড়ায় প্রধান দাবী হিসাবে রাখা হয়েছে যে ফেডারেশন কমার্শিয়াল রাইটস থেকে অপারেশন সহ প্রতিটি স্তত্ত্বই যে নতুন লিগ কোম্পানি তৈরি হবে তাদের হাতে হস্তান্তর করতে হবে। শুধুমাত্র তাই নয় সেটা যেন এএফসি(AFC), ফেডারেশন(AIFF) এবং ফিফার(FIFA) আইনি বিধি সম্মতভাবে হয়, সেই কথাও তাদের খসড়ায় স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। তবে ক্লাব গুলো লিগ আয়োজন করলে ফেডারেশন যে কোনওরকম বড় অঙ্কের টাকা পাবে না তাও স্পষ্ট করে দেওয়া হয়েছে। তবে ২০২৬-২৭ মরসুমে ফেডারেশনকে ১০ কোটি টাকা দেওয়া হতে পারে ক্লাব গুলোর তরফে। সেক্ষেত্রে কোনও কমার্শিয়াল পার্টনার আসুক বা না আসুক। তবে কোনওরকম বাণিজ্যিক চুক্তি বা পরিচালন গত দায় থেকে মুক্ত থাকতে হবে ফেডারেশনকে। একইসঙ্গে ফেডারেশকে(AIFF) একটি বিশেষ আবেদনও করা হয়েছে ক্লাবগুলোর(ISL Clubs) পক্ষ থেকে। সেখানে বলা হয়েছে ফেডারেশন, মন্ত্রকের একজন এবং ক্লাবগুলো নিয়ে একটি ওয়ার্কিং গ্রুপ তৈরি করার অনুরোধ জানিয়েছে। যে কমিটির প্রধান কাজ হবে এএফসি, ফিফা এবং সুপ্রিম কোর্টের সময়সীমা অনুমোদন সহ আইনি নিয়ন্ত্রন এবং পরিবর্তনশীল বিষয় গুলো সমাধান করার কাজ করবে। কারণ ফেডারেশন ছাড়া অন্য কোনও অংশীদার যদি কোনওরকম চূড়ান্ত সিদ্ধান্ত নেয় তাহলে তা ফিফার নিয়ম ভঙ্গের মধ্যে পড়তে পারে। সেই কারণেই এমনটা একটা ওয়ার্কিং গ্রুপ তৈরির প্রস্তাব সেই খসড়াতে দেওয়া হয়েছে। তবে লিগ পরিচালনের ক্ষেত্রে যে নতুন লিগ কোম্পানি তৈরি হবে তাদের হাতেই যে সম্পূর্ণ ক্ষমতা থাকবে সেই কথা কার্যত স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। একইসঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে যে সেই কোম্পানির বোর্ডে ফেডারেশনের একজন প্রতিনিধি ডিরেক্টর হিসাবে থাকলেও, প্রধান স্টেকহোল্ডার হিসাবে ক্লাবগুলোই থাকবে। আগামী শনিবার ফেডারেশনের বার্ষিক সাধারণ সভা। সেখানে সবার আগে যে এই বিষয় নিয়েই প্রধান আলোচনা হবে তা বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত ভারতীয় ফুটবলের অচলাবস্থা কাটে কিনা সেটাই দেখার অপেক্ষায় সকলে।
শনিবার টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা ভারতের

শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টি টোয়েন্টি(T20 Match) ম্যাচে নামবে ভারতীয় দল। এই ম্যাচ শেষ হওয়ার পরই বিশ্বকাপের দল বাছাই করে ফেলবে বিসিসিআই(BCCI)। শনিবার অর্থাৎ ২০ ডিসেম্বরই আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের(T20 World Cup) দল ঘোষণা করবে ভারতীয় ক্রিকেট বোর্ড(BCCI)। একইসঙ্গে ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের দলও ঘোষণা করবে ভারত। টি টোয়েন্টি বিশ্বকাপের(T20 World Cup) দলে নতুন কোনও চমক থাকে কিনা সেটাই দেখার অপেক্ষায় সকলে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শুক্রবারই সিরিজের শেষ ম্যাচে নামবে ভারতীয় দল। সেখানে জিততে পারলে সিরিজ ভারতের। একইসঙ্গে এই ম্যাচই যে শুভমন গিলের(Shubman Gill) কাছেও শেষ মঞ্চ ট টোয়েন্টিতে নিজেকে প্রমান করার জন্য তা বলার অপেক্ষা রাখে না। এখনও পর্যন্ত সিরিজের একটিও ম্যাচে ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি গিল। আগামী শনিবার সেই সমস্ত কিছু নিয়েই বৈঠক হওয়ার পর চূ়ড়ান্ত দল ঘোষণা হয়ে যাবে ভারতের। শোনাযাচ্ছে শুক্রবার আহমেদাবাদের ম্যাচ খেলার পর সেখান থেকেই নাকি সরাসরি মুম্বই পৌঁছে যাবেন ভারতীয় টি টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব(Suryakumar Yadav)। সেখানেই অজিত আগরকরের সঙ্গে সাংবাদিক সম্মেলনে বসবেন তিনি। অন্যদিকে রোহিত শর্মা, বিরাট কোহলি অবসর নেওয়ার পর এই প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপে নামবে টিম ইন্ডিয়া। সেই কারণে চাপও যে খানিকটা বেশি রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। সবদিকে নজর রেখেই ভারতীয় দল ঘোষণা করতে চলেছেন নির্বাচকরা। একইসঙ্গে ভারতীয় দলের কয়েকটা পজিশন নিয়েও কিন্তু জল্পনা রয়েছে। বিশেষ করে ওপেনিংয়ে অভিষেক শর্মার সঙ্গে পার্টনার কে হতে পারেন। শনিবার যে গোটা দেশের নজর থাকবে বোর্ডের দিকে তা বলার অপেক্ষা রাখে না।