হিরোশির সঙ্গে সম্পর্ক শেষ ইস্টবেঙ্গলের

সবকিছু ঠিকঠাক হয়েই গিয়েছিল। অবশেষে সেটাই হল। শুক্রবার অনুশীলন শেষেই হিরোশি ইবুসুকিকে(Hiroshi Ibusuki) ছেড়ে দেওয়ার কথা জানিয়ে দেওয়া হল ম্যানেজমেন্টের তরফে। হামিদের পর এবার হিরোশি ইবুসুকি চ্যাপ্টারও ইস্টবেঙ্গলে(Eastbengal) অতীত। কস্ট কাটিংয়ের জন্য বিদেশি চাড়ার কতা আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল। হিরোশি প্রথম থেকেই ইস্টবেঙ্গলের ছাড়ার তলিকায় শীর্ষে ছিল। যদিও সেই সময় হামিদ(Hamid Ahadad) চলে যান। তবে হিরোশিকে ছাড়ার বন্দোবস্ত সেই সময় থেকেই শুরু হয়েছিল। শেষপর্যন্ত এই শুক্রবারই হিরোশির সঙ্গে গোল্ডেন হ্যান্ডশেকটা সেরে ফেলল লাল-হলুদ ম্যানেজমেন্ট। একইসঙ্গে নতুন বিদেশি আনার তোড়জোড়ও শুরু হয়ে গিয়েছে। হিরোশিকে ঢাক ঢোল পিটিয়ে নিয়ে এলেও তাঁর খেলায় মোটেও সকলে খুশি ছিলনা। বিশেষত সুপার কাপেও চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন এই জাপানি তারকা ফুটবলার। মোহভঙ্গটা সেই সময়ই থেকেই হয়েছিল। এবার সম্পর্কটাও শেষ হল। সেইসঙ্গে কস্টকাটিংও চলছে লাল-হলুদে। অন্যদিকে চোট সারিয়ে এখনও সুস্থ হয়ে উঠতে পারেননি। শুক্রবারই ইস্টবেঙ্গলের প্রস্তুতিতে এলেন না আনোয়ার আলি(Anwar Ali)। একইসঙ্গে আইএসএলে নামার আগে প্রস্তুতি ম্যাচ খেলার সিদ্ধন্তও নিয়ে ফেলল ইস্টবেঙ্গল। সন্তোষ জয়ী বাংলা দলের বিরুদ্ধ শনিবার প্রস্তুতি ম্যাচে নামবে লাল-হলুদ ব্রিগেড। একইসঙ্গে এই মুহূর্তে ইস্টবেঙ্গলের বিদেশি খোঁজার কাজটাও শুরু হয়ে গিয়েছে জোরকদমে।
১৪ জানুয়ারি পর্যন্ত স্থগিত মমতা বনাম ইডি মামলা

ইডি(ED) বনাম মমতা(Mamata Banerjee) মামলা আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত স্থগিত করে দিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। মামলার শুনানি চলাকালীন এজলাসে বেনজির বিশৃঙ্খলার জেরে ১৪ জানুয়ারি পর্যন্ত মামলা মুলতুবি করে দেন বিচারপতি শুভ্রা ঘোষ। এরপরেই কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দ্বারস্থ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ED)। আলাদা বেঞ্চ গঠন করে দ্রুত শুনানির আবেদন জানানো হয়। যদিও তা খারিজ করে দিয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ। নির্ধারিত আগামী ১৪ জানুয়ারিই এই সংক্রান্ত মামলার শুনানি হবে বলে জানিয়েছে হাই কোর্ট। বৃহস্পতিবার তৃণমূলের ভোটকৌশলি সংস্থা আইপ্যাকের অফিসে হানা দিয়েছিল ইডি। তাদের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতেওহানা দিয়েছিল ইডি। এরপরই দুই জায়গাতেই পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নিয়েই কার্যত তোলপাড় রাজ্য রাজনীতি। সেখান থেকেই মমতা অভিযোগ করে তাদের তথ্য চুরির। পাল্টা অভিযোগ করে আদালতে যায় ইডিও। কিন্তু সেই মামলাই স্থগিত হয়ে গেল শুক্রবার। শুক্রবার বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে দুটি মামলারই একসঙ্গে শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু সেই মামলার শুনানি শুরু হতেই এজলাসে বেনজির বিশৃঙ্খলা শুরু হয়। যারা এই মামলার সঙ্গে যুক্ত নন, তাঁরাও এজলাসে ভিড় করে ঢুকে পড়েন। বারবার এজলাস খালি করার কথা বলেন বিচারপতি শুভ্রা ঘোষ। কিন্তু তাতেও কাজ হয়নি। শেষমেশ দুটি মামলায় মুলতুবি করে আগামী ১৪ জানুয়ারি শুনানি হবে বলে জানায় হাই কোর্ট। তাতে অখুশি ইডি।
বাংলাদেশের কোর্টেই বল ঠেলল ভারত

ভারত সরকার স্বাগত জানিয়েছে। এখন বল বাংলাদেশের কোর্টে। অর্থাৎ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য প্রতিটি দেশের সঙ্গে বাংলাদেশকেও ভারত স্বাগত জানিয়েছে। অর্থাৎ এবার যদি বাংলাদেশ খেলতে না আসে সেক্ষেত্রে তাদের পয়েন্টই যে কাটা যাবে তা বলার অপেক্ষা রাখে না। কয়েকদিন আগেই ভারতের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ না খেলার কথাই বলেছিল বাংলাদেশ। সেখানেই এবার তাদের কোর্টেই যে ভারত সরকারের সিদ্ধান্ত বল ঠেলে দিল তা বলার অপেক্ষা রাখে না। বিসিসিআইয়ের নির্দেশে মুস্তাফ্জুর রহমানকে কেকেআর ছেড়ে দেওয়ার পরই একের পর এক হুঙ্কার দিতে শুরু করেছিল বাংলাদেশ। সেখানেই ভারতের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ না খেলার কথা বলতে শুরু করেছিল বিসিবি কর্তারা। এবার খানিকটা নিজেরাই বিপাকে পড়েছে বাংলাদেশ। শোনাযাচ্ছে প্রতিটি দেশকেই ভারত চিরাচরিত নিয়ম মেনেই বিশ্বকাপের জন্য স্বাগত জানিয়েছে। অর্থাৎ এবার যে বিশ্বকাপে আসাটা একেবারেই বাংলাদেশের নিজের ওপর নির্ভর হয়ে পড়েছে তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।
বিরাটকে টেস্টে ফেরার বার্তা প্রাক্তন তারকার

প্রায় আড়াই বছর পর সোশ্যাল মিডিয়াতে খেলা সংক্রান্ত কোনও পোস্ট করলেন বিরাট কোহলি(Virat Kohli)। সেই নিয়েই হৈচৈয়ের মাঝে বিরাট কোহলির কাছে ফের একটা প্রস্তাব রাখলেন প্রাক্তন টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রবীন উথাপ্পা। বিরাট কোহলিকে তাঁর অবসরের সিদ্ধান্ত ভেঙে ফের ফিরে আসার বার্তা দিয়েছেন উথাপ্পা। এখনও টেস্টে তাঁকে ভারতের প্রয়োজন বলেই মনে করছেন ভারতের এই প্রাক্তন ক্রিকেটার। এই মুহূর্তে টেস্ট ও টি টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর ভারতীয় দলের হয়ে একমাত্র ওডআই ফর্ম্যাটেই খেলছেন বিরাট কোহলি। শেষবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলেছিলেন তিনি। নতুন বছরে ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নামবেন বিরাট কোহলি। সেখানেও যে বিরাটের তেকে সকলে বড় রানের প্রত্যাশাতেই রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজের পরপর সেঞ্চুরি পেয়েছিলেন বিরাট কোহলি। শেষ ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছিল অর্ধশতরান। এবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধেও নামছেন তিনি। সেখানেও বিরাটকে নিয়ে সকলে আশাবাদী। এরইমাঝে বিরাট কোহলিকে টেস্টে ফেরার আবেদন রবীন উথাপ্পার।