বাবা হলেন রশিদ, শুক্রবারই শহরে ফিরছেন লাল-হলুদের তারকা

ইস্টবেঙ্গলের অনুশীলনে নেই মহম্মদ রশিদ(Mohammed Rashid)। ছুটি কাটিয়ে গত ৩০ জানুয়ারি থেকে ইস্টবেঙ্গল অনুশীলন শুরু করলেও, তাদের সঙ্গে নামেনইনি রশিদ(Mohammed Rashid)। কোথায় গেলেন তিনি। ইস্টবেঙ্গলের(Eastbengal) অনুশীলন চললেও, রশিদ কেন নামছেন না। এই নিয়েই জল্পনার পারদ চড়ছে। এমন সময়ই জানা যাচ্ছে যে তিনি নাকি ছুটি কাটিয়ে এই দেশেই আসেননি এখনও। আমেরিকাতেই(USA) রয়ে গিয়েছেন। আসলে তাঁর স্ত্রী সন্তান সম্ভবা ছিলেন। আর সেই কারণেই এই সময়টা পরিবারের সঙ্গে থাকতে চেয়েছিলেন রশিদ। গত মঙ্গলবারই একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন রশিদের(Mohammed Rashid) স্ত্রী। নবজাতকের নাম নিজের বাবার নামেই দিয়েছেন রশিদ। একটানা অনুশীলনে অনুপস্থিত থাকলেও, সেই অপেক্ষা আর বাড়ছে না। সবকিছু ঠিকঠাক চলে শুক্রবারই শহরে ফিরতে চলেছেন মহম্মদ রশিদ। একইসঙ্গে মহমেডানের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচেও খেলবেন তিনি। সুপার কাপের পরই ইস্টবেঙ্গল(Eastbengal) ফুটবলারদের লম্বা ছুটি পড়ে গিয়েছিল। কারণ আইএসএল(ISL) আদৌ হবে কিনা তা নিয়েই চলছিল ঘোর অনিশ্চয়তা। যদিও এরপরই ধীরে ধীরে জট কাটে এবং আইএসএল শুরুর দিনও ঘোষণা হয়েছিল। ৩০ জানুয়ারি থেকে ইস্টবেঙ্গল প্রস্তুতিতেও নেমে পড়েছিল। কিন্তু মহম্মদ রশিদ সেই সময় আসেননি। আসলে অনেকেই আইএসএলের নিশ্চয়তা নিয়ে প্রশ্ন করছিলেন সেই সময়। ফুটবলাররাই বেশি উদ্বিগ্ন ছিলেন। যদিও ইস্টবেঙ্গলের প্রস্তুতির আগেই দিন ঘোষণা হয়ে গিয়েছিল। এরপরই সকলে ফিরেছিল। রশিদ অবশ্য ফেরেননি, তাঁর পারিবারিক কারণে। এবার শহরে ফিরছেন ইস্টবেঙ্গলের এই তারকা ফুটবলার। আগামী শুক্রবারই শহরে ফিরতে চলেছেন তিনি।
বিশ্বকাপের আগে সূর্যকুমারকে পরামর্শ ধোনির

বুধবার দক্ষিণ আফ্রিকার(INDvSA) বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ। তারপরই টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে নামবে ভারতীয় দল। আর সেখানে নামার আগেই ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদবকে(Suryakumar Yadav) বিশেষ পরামর্শ দিচ্ছেন এমএস ধোনি(MS Dhoni)। এই ফেব্রুয়ারি মাসে আবার ভারতের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ(T20 World Cup)। এই পরিস্থিতিতে ভারতে শিশির সমস্যা দেখা যায়। আর সেটাই ভারতীয় দলের কাছে অন্যতম প্রধান চ্যালেঞ্জ হবে বলেই মনে করছেন ধোনি(MS Dhoni)। টি টোয়েন্টি বিশ্বকাপের(T20 World Cup) মঞ্চে এই দিকেই বাড়তি নজর দেওয়ার বিশেষ পরামর্শ দিচ্ছেন প্রাক্তন অধিনায়ক ধোনি(MS Dhoni)। কারণ তিনি নিজেও এই শিশির সমস্যায় বারবার পড়েছেন। সেখানেই যাতে ভারতীয় দল না পড়ে সেদিকেই বাড়তি নজর দেওয়ার বার্তা মাহির। তিনি জানিয়েছেন, “আমি সবথেকে বেশি ভয় পাই মাঠে শিশির। কারণ এই একটা জিনিস খেলা যেকোনও সময় ঘুরিয়ে দিতে পারে। সত্যিই এই একটা জিনিসকে আমি অত্যন্ত ভয় পাই। সেই কারণেই তো আমার মতে টস একটা বিরাট ফ্যাক্টর ম্যাচে”। টি টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই নামছে ভারতীয় দল। সেখানেই ভারতের প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র। ধারেভারে ভারত এগিয়ে থাকলেও, মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্য একেবারেই হাল্কা নিচ্ছে না টিম ইন্ডিয়া। তার আগেই আবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও নিজেদের শক্তি দুর্বলতার চূড়ান্ত পরীক্ষা নীরিক্ষাও করে নিচ্ছেন সূর্যকুমার যাদবরা।
গুয়ার্দিওলার মুখে মানবিকতা রক্ষার বার্তা

গোটা বিশ্বজুড়েই চারিদিকে চলছে যুদ্ধ। তারই মাঝে আমেরিকায় দুই প্যালেস্তাইন নাগরিকের মৃত্যুতে তোলপাড় পড়ে গিয়েছে। সামনেই রয়েছে আমেরিকায় ফিফা বিশ্বকাপ(Fifa World Cup)। তার আগে হঠাৎই মুখ খুললেন ম্যাঞ্চেস্টার সিটির(Manchester City) কোচ পেপ গুয়ার্দিওলা(Guardiola)। তাঁর মুখে মানবিকতা রক্ষার কথাই এবার শোনা গেল। আর তাতেই যেন নতুন করে বিশ্বকাপের আগে দেখা দিয়েছে বিতর্ক। শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। রেনি গুড এবং অ্যালেক্স প্রেত্তির ভয়াবহ মৃত্যু হয়েছে আমেরিকাতে। দুজনকেই ভয়াবহভাবে গুলি করা হয়েছে তাদের। আমেরিকার(USA) একই শহরে মাত্র কয়েক মাসের ব্যবধানে ঘটেছে সেই ঘটনা। আর তাতেই এখন তোলপাড় গোটা বিশ্ব। সেই পরিস্থিতিতেই মানবিকতা নিয়ে মুখ খুললেন পেপ গুয়ার্দিওলা(Pep Guardiola)। মনুষ্যত্বের স্বার্থে এই সমস্ত জিনিস বন্ধ হওয়া উচিৎ বলেই মনে করছেন তিনি। পেপ গুয়ার্দিওয়ালা জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে তা আমরা সকলেই দেখেছি। রেনে গুড এবং অ্যালেক্স প্রেতিত্তি খুন হয়েছেন। এর আগে কখনও ইতিহাসেও কী আমরা চোখের সামনে এমন ঘটনা ঘটতে দেখেছি। সামনেই আমেরিকাতে বসবে বিশ্বকাপের আসর। তার আগে একের পর এক এমন ঘটনা নিয়ে চলছে জোর জল্পনা। শুরু হয়েছে বিতর্কও। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার অপেক্ষায় সকলে।
অপেক্ষার মাঝেই ইউসুফকে রেজিস্টার করাল ইস্টবেঙ্গল

আইএসএলের প্রথম ম্যাচ থেকেই যাতে ইউসুফকে(Yussef Ezzejjari) পেতে কোনওরকম অসুবিধা না হয় সেই কাজ আগে থেকেই করে রাখছে ইস্টবেঙ্গল(Eastbengal)। ইউসুফ এজ্জেজারিকে(Yussef Ezzejjari) আইএসএলের জন্য রেজিস্টার করিয়ে ফেলল লাল-হলুদ ম্যানেজমেন্ট। এখন শুধুই তাঁর ভিসা হাতে পাওয়ার অপেক্ষা। শোনাযাচ্ছে এই স্প্যানিশ স্ট্রাইকারকে আগামী ৮ ফেব্রুয়ারির আগেই শহরে নিয়ে আসার চেষ্টাও শুরু হয়ে গিয়েছে। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার। হামিদ(Hamid Ahadad), হিরোশিকে(Hiroshi Ibusuki) ছেড়ে দেওয়া হয়েছে। সেই জায়গায় বেশ কয়েকদিন আগেই এই স্প্যানিশ স্ট্রাইকারকে সই করে ফেলেছে ইস্টবেঙ্গল(Eastbengal)। কিন্তু সেই সময় থেকেই জল্পনা শুরু হয়ে গিয়েছিল যে ইউসুফ(Yussef Ezzejjari) কলকাতায় কবে আসবেন। কারণ তিনি ছাড়া এই মরসুমে ইস্টবেঙ্গলের কোনও স্ট্রাইকার নেই। সেইসঙ্গে পাঁচ বিদেশিতেই এবার খেলার সিদ্ধান্ত নিয়েছে লাল-হলুদ ম্যানেজমেন্ট(Eastbengal)। ইস্টবেঙ্গলের(Eastbengal) তরফে কয়েকদিন আগেই ভিসার আবেদন হয়ে গিয়েছিল। এরপরই সিঙ্গাপুরে ইউসুফও(Yussef Ezzejjari) যাবতীয় নথি জমা দিয়ে আবেদন করে ফেলেছিলেন। কিন্তু এখনও পর্যন্ত ভিসা হাতে পাননি ইস্টবেঙ্গলের এই নতুন বিদেশি। যদিও ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট আশাবাদী এই সপ্তাহের মধ্যেই ইউসুফ শহরে চলে আসবেন। অন্যদিকে মঙ্গলবার শ্রীনিধির সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার পর বুধবার দলের ফুটবলারদের বিশ্রাম দিয়েছিলেন অস্কার ব্রুজোঁ। আগামী ৮ ফেব্রুয়ারি মহমেডানের বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে নামবে লাল-হলুদ ব্রিগেড। শোনাযাচ্ছে সেই ম্যাচ দিয়েই নাকি দলে ফিরতে চলেছেন কেভিন সিবিলেও।
বিশ্বকাপে ভারতকে নিয়ে আত্মবিশ্বাসী ধোনি

আগামী ৭ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে টি টোয়েন্টি বিশ্বকাপে যাত্রা শুরু করছে ভারত(India Team)। সূর্যকুমার যাদবের(Suryakumar Yadav) নেতৃত্বে ভারতীয় দলকে নিয়ে আত্মবিশ্বাসের সুর এবার মহেন্দ্র সিং ধোনির(MS Dhoni) গলাতেও। এই দল অত্যন্ত ভালো ফর্মে রয়েছে বলেই মনে করছেন ধোনি(MS Dhoni)। শিশির সমস্যা নিয়ে সামান্য চিন্তা করলেও, এই ভারতীয় দল যে পারফরম্যান্স দেখাচ্ছে, তাতে বেশ আশাবাদীই প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়ক। সদ্যই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ শেষ হয়েছে ভারতের। সেখানে পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছে টিম ইন্ডিয়া। ব্যাটিং থেকে বোলিং দুই জায়গাতেই নিজেদের সেরা পারফরম্যান্স প্রদর্শন করেছে ভারতীয় দল। সেই পারফরম্যান্স দেখেই ধোনিও(MS Dhoni) কিন্তু সূর্যকুমার যাদবদের নিয়ে যথেষ্ট উচ্ছ্বসিত। একটি সাক্ষাতকারে ধোনি জানিয়েছেন, “এই মুহূর্তে ভারত অন্যতম বিপদ্জনক একটা দল। সকলেই দেখছেন তারা কেমনভাবে ব্যাটিং এবং বোলিং শুরু করে দিয়েছেন। একটা ভালো দল হওয়ার জন্য যেটা প্রয়োজন সেটা এই দলের মধ্যে রয়েছে”। বুধবারই একটি প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামবে ভারত। সেখানেই যে প্রথম ম্যাচের প্রথম একাদশটা কার্যত ভারতীয় দল বেছে নেবে তা বলার অপেক্ষা রাখে না। শোনাযাচ্ছে খুব সম্ভবত সঞ্জু স্যামসনের বদলে ঈশান কিষাণই আসতে চলেছে ভারতীয় দলে। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।