ভোটারদের হয়রানির অভিযোগ তুলে হুশিয়ারি তৃণমূলের

বৈঠকের পরই নির্বাচন কমিশনের বিরুদ্ধে এসআইআর(SIR) প্রক্রিয়া নিয়ে ফের সুর চড়াল তৃণমূল কংগ্রেস(TMC) নেতৃত্ব। খসড়া তালিকা প্রকাশের পর ছোটখাটো বিষয় নিয়ে ভোটারদের ডেকে পাঠিয়ে হয়রানির অভিযোগ তুলছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব(TMC)। মুখ্য নির্বাচনী আধিকারিকের(Chief Election Comissioner) সঙ্গে বৈঠকে তাঁদের ডাকার কোনও কারণ নেই বলে দাবি করল তৃণমূল কংগ্রেস। একইসঙ্গে যেকোনও সরকারি অফিসে শুনানি প্রক্রিয়া করারই কথা বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফে। একইসঙ্গে এদিন হুশিয়ারিও দেওয়া হয়েছে তৃমমূল কংগ্রেসের(TMC) তরফে। তাদের সাফ বক্তব্য যে জোর করে এক কোটি নাম দেওয়ার চেষ্টা হলে বিরাট আন্দোলনে নামবে তৃণমূল কংগ্রেস(TMC)। মঙ্গলবার নির্বাচনী কমিশনের আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে বৈঠকে বসেছিল তৃণমূলের প্রতিনিধিরা। সেখানেই ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য(Chandrima Bhattachariya), শশী পাঁজা(Shashi Panja) এবং পুলক রায়। একইসঙ্গে ছিলেন সাংসদ পার্থ ভৌমিক এবং বাপি হালদার। এদিন চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “লজিক্যাল সমস্যা অর্থাৎ নামের বানানে ভুল, ইংরেজিতে নাম এক, বাংলায় নাম অন্য এই সমস্ত বিষয়ে ভোটারদের ডাকার কোনও কারণ নেই, সেই বিষয়টি আমরা জানিয়ে এসেছি।” তৃণমূলের দাবি, এনুমারেশন পর্বে ইলেকশন কমিশন জানিয়েছিল ছয়জন আত্মীয় অর্থাৎ বাব, মা, দাদু-দিদা, ঠাকুরদা এবং ঠাকুমার নাম দিয়ে ম্যাপিং করতে পারবেন ভোটাররা। কিন্তু এখন তাদেরও ডকুমেন্ট চাওয়া হচ্ছে। আর একেক বার একেকরকম কথা বলায় ভোটাররা আতঙ্কিত হয়ে পড়েছেন বলেই মনে করছে তৃণমূল কংগ্রেস।
খসরা চূড়ান্ত হলেই ক্লাবেদের সঙ্গে বৈঠকে অনির্বান দত্তদের কমিটি

ফেডারেশন(AIFF) এবং ক্লাব জোট(ISL Clubs), দুই তরফের স্বার্থরক্ষা করেই এগোতে চাইছে নতুন তিন সদস্যের কমিটি। আইএসএল(ISL) কীভাবে করা যায় তারই খসরা তৈরির দায়িত্ব পড়েছে এবার তিন সদস্যের এক নতুন কমিটির ওপর। সেখানেই রয়েছেন আইএফএ সচিব অনির্বান দত্ত(Anirban Dutta) সহ কেরালা এবং গোয়া ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিও। ইতিমধ্যে নিজেদের মধ্যে কয়েকটি প্রস্তাবও তারা করে ফেলেছে। সেখান থেকেই বাছাইয়ের কাজ চলছে। কমিটিতে সদস্যরা ইতিমধ্যেই একটা করে প্রস্তাব পেশ করে দিয়েছে। সেখান থেকেই চলবে ঝাড়াই বাছাইয়ের কাজ। কার্যত আইএসএলটা(ISL) কেমন ভাবে করা সম্ভব সেটা নিয়েই চ্যালেঞ্জটা ক্রমশ বাড়ছে। কারণ ২০২৬ সালের জুন মাস থেকেই শুরু হয়ে যাবে আবার নতুন মরসুম। সেই কারণে শর্ট টার্ম থেকে লং টার্ম দুটো পদ্ধতিতেই আইএসএল(ISL) করা নিয়ে ভাবনা রয়েছে তাদের। একইসঙ্গে আবার যাতে এএফসির প্রতিযোগিতায় খেলার দড়জা খোলা থাকে ক্লাব গুলোর সেটাও ভাবতে হচ্ছে। এই প্রসঙ্গে অনির্বান দত্ত(Anirban Dutta) জানাচ্ছেন, “মঙ্গলবার রাতে একটা বৈঠক রয়েছে আমাদের। সেখানে যদি সবকিছু চূড়ান্ত হয়ে যায় তবে শীঘ্রই ক্লাবদের সঙ্গে বৈঠকে বসব। আমাদের দুভাবে দেখতে হবে এই ব্যপারটা। একটা শর্ট টার্ম এবং আরেকটা লং টার্ম। ক্লাবদের পাশাপাশি ফুটবলার, সাপোর্ট স্টাফদের দিকটা ভেবে আইএসএল করাটা একেবারেই প্রয়োজনীয়”। ইতিমধ্যেই কিছু ক্লাবেদের সঙ্গে নাকি কথবার্তাও হয়েছে এই কমিটির। ক্লাবেরা একটা স্থায়িত্ব খুঁজতে। সেখানে মোহনবাগান সভাপতি তো আবার বলেই দিয়েছেন যে দীর্ঘমেয়াদী না হলে, ক্লাবজোট মানবেই না। সেখানে অনির্বাণ দত্তের মুখেও কিন্তু সেই লংটার্মের কথা। আর সেই ব্যপারে ক্লাবেদের সঙ্গে কথা বলারও পরিকল্পনা তৈরি হয়ে গিয়েছে। এখন শুধুই খসরাটা চূড়ান্ত হওয়ার অপেক্ষায় রয়েছে সকলে। শেষপর্যন্ত আইএসএল ভোরের আলো দেখে কিনা সেদিকেই তাকিয়ে সকলে।
ভয়াবহ দুর্ঘটনার কবলে লিও মেসির বোন

লিওনেল মেসির(Lionel Messi) পরিবারে বিরাট অঘটন। গাড়ী দূর্ঘটনায় গুরুতর আহত লিওনেল মেসির বোন মারিয়া সল মেসি(Maria Sol Messi)। আগামী মাসেই দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল মেসির বোনের। কিন্তু এই একটী দূর্ঘটনাই আপাতত বদলে দিয়েছে সমস্ত হিসাব। রোজারিও-তে এই ঘটনা হওয়ার পর দ্রুত হাসপাতালে তাঁর চিকিৎসা শুরু হয়েছে। শোনাযাচ্ছে এখন নাক বিপদমুক্ত রয়েছেন মেসির(Lionel Messi) বোন। শোনাযাচ্ছে গাড়ি চালাতে চালাতে হঠাৎই নিয়ন্ত্রন হারান মেসির(Lionel Messi) বোন মারিয়া(Maria Sol Messi)। এরপরই একটি দেওয়ালে আঘাত করে তাঁর গাড়িটি। সেখানেই বেশ বড়সড় চোট পান এলএম টেনের বোন। শোনাযাচ্ছে পুড়ে যাওয়ার পাশাপাশি এখন স্পাইনাল কডেও নাকি ফ্র্যাকচার হয়েছে তাঁর। যদিও এই দূর্ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে গিয়েছে চিকিৎসা। মেসির পরিবারের তরফ থেকে জানানো হয়েছে যে আপাতত নাকি তিনি বিপদের বাইরেই রয়েছেন। আগামী ৩ জানুয়ারি ইন্টার মিয়ামিরই কোচিং স্টাফের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল লিওনেল মেসির বোন মারিয়া সল মেসির। যদিও সেই বিয়ে আপাতত পিছিয়ে গিয়েছে। সেই বিয়েতে লিওনেল মেসি সহ গোটা পরিবারেরই নাকি যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু বোনের এমন দূর্ঘটনায় যে লিও মেসিও বেশ উদ্বিগ্ন তা বলার অপেক্ষা রাখে না। মেসির মা-ই অবশ্য মারিয়ার শারীরিক উন্নতির কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন গুরুতর আহত হলেও, এখন তিনি বিপদের বাইরে রয়েছেন। তবে পুরোপুরি সেরে উঠতে এখন বেশ কয়েকদিন সময় লাগবে। এই মুহূর্তে পরিবারের সকলেই তাঁর পাশে রয়েছেন। আর্জেন্তিনার জনপ্রিয় সাংবাদিক অ্যাঞ্জেলকে মেসির বাড়ের তরফে জানানো হয়েছে যে তাঁর হাত এবং কব্জি ভেঙে গিয়েছে। তবে বিপদ সীমার বাইরে রয়েছে। গাড়ির নিয়ন্ত্রন হারানোর কথা শোনা গেলেও, আরও নানান কথাও শোনাযাচ্ছে। তবে মেসির বোন যে সুস্থ রয়েছে সেই কথা স্পষ্ট করে দিয়েছেন তাঁরই মা।
এক ওভারে পাঁচ উইকেট নিয়ে ইতিহাসে গেদে প্রিয়ানদানা

বিশ্ব ক্রিকেটে নতুন ইতিহাস তৈরি করল ইন্দোনেশিয়ার গেদে প্রিয়ানদানা(Gede Priandana)। বিশ্ব ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসাবে টি টোয়েন্টিতে এক ওভারে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন গেদে(Gede Priandana)। কম্বোডিয়ার বিরুদ্ধে নেমেছিল ইন্দোনেশিয়া(Indoneshia)। সেখানে নিজের প্রথম ওভারেই পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন গেদে প্রিয়ানদানা। তাঁর বোলিংয়ের সৌজন্যেই ৬০ রানে ম্যাচ জেতে ইন্দোনেশিয়া। তাঁর পারফরম্যান্স ঘিরে এই মুহূর্তে হৈচৈ সোশ্যাল মিডিয়াতে। টি টোয়েন্টি মানেই একের পর এক রেকর্ড। কিন্তু এই তরুণ ক্রিকেটার টি টোয়েন্টিতে কার্যত ইতিহাস তৈরি করেছেন। কম্বোডিয়ার বিরুদ্ধে গেদে(Gede Priandana) বিধ্বংসী পারফরম্যান্সে ভর করেই ম্যাচ জিতে নিয়ছে ইন্দোনেশিয়া। বিশ্ব ক্রিকেটে এখনও পর্যন্ত এই রেকর্ড কেউ গড়তে পারেনি। এদিন কম্বোডিয়ার বিরুদ্ধে বল হাতে মাঠে নেমেই ইতহাস তৈরি করে ফেললেন তিনি। কম্বোডিয়ার বিরুদ্ধে গেদের প্রথম ওভার। সেখানেই পরপর পাঁচ উইকেট তুলে নিয়েছেন তিনি। পুরুষ থেকে মহিলা ক্রিকেটার মিলিয়ে কেউই এখনও পর্যন্ত এই রেকর্ড ছুঁতে পরেননি। সেটাই করে দেখালেন ইন্দোনেশিয়ার এই তরুণ ক্রিকেটার। তাঁকে নিয়েই এই মুহূর্তে ক্রিকেট মহলে চর্চা তুঙ্গে।
দর্শকহীন স্টেডিয়ামে বিজয় হাজারে-তে খেলবেন বিরাট!

দর্শকহীন স্টেডিয়ামে খেলবেন বিরাট কোহলি(Virat Kohli)! বিজয় হাজারে ট্রফিতে(Vijay Hazare Trophy) চিন্নাস্বামীতে নামবে দিল্লি। সেখানেই প্রথম দুই ম্যাচে দল্লির হয়ে মাঠে নামবেন বিরাট কোহলি। কিন্তু মাঠে বসে কোনও সমর্থকই হয়ত দেখতে পাবেন না বিরাট কোহলিকে(Virat Kohli)। শোনাযাচ্ছে ক্লোজড ডোর ম্যাচ করারই ভাবনা রয়েছে। কর্ণাটক সরকারের কথাতেই নাকি কার্যত ফাঁকা গ্যালারীতে বিজয় হাজারের ম্যাচ খেলতে হবে বিরাট কোহলিদের। বিরাট কোহলি, সেইসঙ্গে আবার রয়েছেন ঋষভ পন্থ(Rishabh Pant)। এই সময়টা আবার ছুটির মরসুম। ২৪ ডিসেম্বর থেকে শুরু বিজয় হাজারে। পরের দিন ২৫ ডিসেম্বর আবার ছুটি। এমন দুজন হেভিওয়েট তারকা মাঠে থাকা মানে যে সমর্থকদের ভিড় থাকবে তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে উৎসবের সময়। সেখানেই নিরাপত্তার কথা মাথায় রেখেই এবার ক্লোজড ডোর ম্যাচ করার ভাবনা। সেই কথা নাকি ইতিমধ্যে কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনকে(KSCA) জানিয়েও দিয়েছে কর্ণাটক সরকার। দীর্ঘদিন পর ফের ঘরোয়া ক্রিকেটের ওডিআই ম্যাচের আসরে নামছেন বিরাট কোহলি(Virat Kohli)। কয়েকদিন আগেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে দুরন্ত সেঞ্চুরি করেছিলেন তিনি। বিরাটকে নিয়ে এই মুহূর্তে যে উত্তেজনার পারদ তুঙ্গে তা বলার অপেক্ষা রাখে না। তাঁকে দেখতেও যে ভিড় উপচে পড়তে পারে সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়ার মতো নয়। এই সমস্ত কিছু ভেবেই দর্শকশূন্য গ্যালারীতে ম্যাচ করার ভাবনা। যদিও কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন এই ম্যাচের জন্য দুটো স্ট্যান্ড খোলার পরিকল্পনা করেছিল। দুই থেকে তিন হাজার মানুষ যাত খেলা দেখতে পারেন সেরকম একটা ভাবনা ছিল। কিন্তু সরকারের নির্দেশে কার্যত সেটা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। বিজয় হাজারেতে এবার বিরাট কোহলিকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন সকলে। সামনেই রয়েছে ওডিআই বিশ্বকাপ। এই প্রতিযোগিতা গুলো যে বিরাটের কাছে নিজেকে প্রস্তুত করার অন্যতম প্রধান বিষয় তা বলার অপেক্ষা রাখে না। শুধুমাত্র বিরাট কোহলি নয়, সেইসঙ্গে খেলবেন ঋষভ পন্থও। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় সকলে।