ফেডারেশনের হাতে ভেটো ক্ষমতা মানতে না চেয়ে বেঁকে বসল ক্লাবজোট!

বিনয় চোপড়া, ধ্রুবদের নেতৃত্বাধীন ক্লাবজোটের(ISL Clubs) একাংশ ফের বেঁকে বসল। খসরা তৈরি করেও সূচী ঘোষণা পিছিয়ে দিতে হল ফেডারেশনকে(AIFF)। বুধবারই প্রতিটি ক্লাবকে সূচীর খসরা পাঠিয়ে দেওয়ার কথা ছিল ফেডারেশনের। সেই মতো কাজও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু এরপরই বিনয় চোপড়াদের নেতৃত্বাধীন ক্লাবজোট(ISL Clubs) বেঁকে বসে। শোনাযাচ্ছে গতকাল ফেডারেশনের একটি বিশেষ পয়েন্ট নিয়ে একেবারেই সহমত নয় ক্লাব জোটের একাংশ। গত মঙ্গলবার ফেডারেশনের গভর্নিং কাউন্সিল গঠিত হয়েছিল। সেখানে ফেডারেশনের(AIFF) হাতেই রয়েছে একমাত্র ভেটো ক্ষমতা। আর সেই পয়েন্টটাই ক্লাবজোটের বেশিরভাগ সদস্যরা মানতে নারাজ। বিনয় চোপড়া, ধ্রুবদের নেতৃত্বাধীন ক্লাবজোটের(ISL Clubs) একাংশ এদিন সাফ জানিয়ে দিয়েছে সেই শর্ত তারা মানছে না। আর তাতেই নতুন করে সমস্যা। সবকিছু ঠিকঠাক থাকলে বুধবার খসরা এবং এই সপ্তাহেই সূচী ঘোষণার কথা ছিল। কিন্তু ক্লাবদের বেঁকে বসায় তা ফের পিছিয়ে গেল। সেইসঙ্গেই আইএসএল নিয়ে যেন আবারও একটা অনিশ্চয়তার কালো মেঘ দেখা দিতে শুরু করেছে।
মূর্শিদাবাদে বিএলও-দের গণ ইস্তফা

সময় যাচ্ছে আর বারবার বদলে যাচ্ছে এসআইআরের(SIR) নানান নির্দেশিকা। আর তারই প্রতিবাদে কার্যত মানুষ যেমন নাজেহাল, তেনই নাজেহাল অবস্থা বিএলও-দেরও। এবার তারই প্রতিবাদ জানিয়ে মূর্শিদাবাদে ফরাক্কা ব্লকের দুশো জন বিএও গণ ইস্তফা দেন। জেলা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, বিএলওদের(BLO) কাজ করতে না চেয়ে গণ ইস্তফাপত্র এখনও গৃহীত হয়নি। তাই সমস্ত বিএলওকেই তাঁদের নির্দিষ্ট কাজ করতে হবে। ইতিমধ্যেই এসআইআর প্রক্রিয়া নিয়ে একাধিক অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। হয়েছে প্রতিবাদও। অনেক বিএলও ক্ষোভ প্রকাশ করছিলেন। এবার ফরাক্কায় তার বহিঃপ্রকাশ! বিক্ষোভরত বিএলওরা বুধবার অভিযোগ করেন, নির্বাচন কমিশনের সার্ভারে কিছু ত্রুটি থাকার জন্য ২০০২ -এর তালিকা সঙ্গে বর্তমান ভোটার তালিকার ছোটোখাটো কিছু তথ্য মিলছে না। তার পাশাপাশি বিএলওদের অ্যাপটিও ঠিকমতো কাজ করছে না।
ইস্টবেঙ্গল ছেড়ে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হিরোশির

কয়েকদিন আগেই হিরোশির ইস্টবেঙ্গল ছাড়ার খবর আমর দিয়েছিলাম। আমরা এও জানিয়েছিলাম যে লাল-হলুদ ছেড়ে ফের অস্ট্রেলিয়ার এ লিগে ফিরে যাচ্ছেন হিরোশি ইবুসুকি(Hiroshi Ibusuki)। এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল(Eastbengal) সরকারীভাবে তাঁর ছেড়ে যাওয়ার কথা জানায়নি। কিন্তু তার আগেই ইস্টবেঙ্গল ছেড়ে ফের অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দিলেন হিরোশি ইবুসুকি(Hiroshi Ibusuki)। নিজেই সোশ্যাল মিডিয়াতে তাঁর স্টোরিতে সেই ছবি দিয়েছেন জাপানি তারকা ফুটবলার। শেষ কয়েকদিন ইস্টবেঙ্গলের(Eastbengal) প্রস্তুতিতেও আসেননি তিনি। শহরেই অবশ্য পরিবারের সঙ্গে খানিকটা সময় কাটাচ্ছিলেন এই জাপানি ফুটবলার। বুধবারই অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনাও দিলেন তিনি। সুপার কাপের পর থেকেই আপাতত ভারতে বন্ধ ফুটবল। যদিও আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে অবশেষে শুরু হচ্ছে এবারের আইএসএল(ISL)। কিনি্তু তার আগেই অন্যান্য দলের মতে ইস্টবেঙ্গলও(Eastbengal) খনিকটা কস্ট কাটিংয়ের দিকে এগিয়েছে। সেখানে হিরোশিকে ছেড়ে দেওয়ার ভাবনার পথেই এগিয়েছিল ইস্টবেঙ্গল। সেই কাজটা অবশ্য পরিস্থিতি বুঝে হিরোশি(Hiroshi Ibusuki) নিজেই সহজ করে দিয়েছিল ইস্টবেঙ্গলের। তিনি ক্লাবকে জানিয়ে দিয়েছিলেন যে অস্ট্রেলিয়ার এ লিগে ফের দল পেয়ে গিয়েছেন এই তারকা জাপানি ফুটবলার। সেখানেই ফিরে যেতে চান। ইস্টবেঙ্গলও কোনওরকম জোর তাঁকে আর করেনি। সমঝোতার রাস্তায় হেঁটেই শেষপর্যন্ত সম্পর্ক শেষ হয়েছে। যদিও এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলের তরফ থেকে সরকারীভাবে কিছুই জানানো হয়নি। সেই কাজটা কার্যত করে দিলেন হিরোশি ইবুসুকিই। তিনি কার্যত তাঁর অস্ট্রেলিয়ায় ফিরে যাওয়ার ব্যপারটা সকলের কাছে পরিস্কার করে দিলেন।
ওডিআই ফর্ম্যাটে ফের শীর্ষে বিরাট

রোহিত শর্মাকে(Rohit Sharma) টপকে গেলেন বিরাট কোহলি(Virat Kohli)। দীর্ঘদিন পর ফের ওডিআই(ODI) ক্রম তালিকায় শীর্ষস্থানে উঠে এলেন বিরাট কোহলি। নিউ জিল্যান্ডের(New Zealand) বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে অবশ্য বড় রান করতে পারেননি বিরাট। কিন্তু এর আগের পারফরম্যান্স গুলোই যেন ফের বিরাট কোহলিকে ওডিআই তালিকায় শীর্ষস্থানে পৌঁছে দিল। সেইসঙ্গে এই নিয়ে মোট ১১ বার ওডিআই তালিকায় শীর্ষস্থানে পৌঁছলেন বিরাট কোহলি(Virat Kohli)। সম্প্রতি ওডিআই ফর্ম্যাটে দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার(South Africa) বিরুদ্ধে তিন ম্যাচেই বিরাট কোহলি ছিলেন বিধ্বংসী ফর্মে। সেখানেই প্রথম দুই ম্যাচে সেঞ্চুরি এবং তৃতীয় ম্যাচে অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন তিনি। সেইসঙ্গেই এবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধেও প্রথম ম্যাচে ৯৩ রানের ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি(Virat Kohli)। দ্বিতীয় ম্যাচে নেমেই কেরিয়ারের অন্যতম সেরা স্থানে পৌঁছলেন বিরাট কোহলি। এই সিরিজ শুরু হওয়ার আগেই রোহিত শর্মা ছিলেন ওডিআই ফর্ম্যাটে শীর্ষস্থানে। সেই রোহিত শর্মাকে এবার টপকে শীর্ষস্থানে নিজের জায়গা পাকা করে ফেললেন বিরাট কোহলি। শেষ পাঁচটি ইনিংসেই বিরাটের ঝুলিতে এসেছে অর্ধশতরানের ইনিংস। যারমধ্যে আবার রয়েছে সেঞ্চুরিও। শেষ পাঁচ ইনিংসে বিরাট কোহলির রান ৪৬৯। সেইসঙ্গে বিরাট কোহলির পয়েন্ট এখন ৭৮৫। যদিও নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে মাত্র ২৩ রানেই থামতে হয়েছিল বিরাট কোহলিকে।