
টি-২০ বিশ্বকাপে শুরুটা একেবারেই ভালো হল না পাকিস্তানের
টি টোয়েন্টি বিশ্বকাপের শুরুতেই কার্যত হোঁচট পাকিস্তানের। ধারেভারে বহুগুনে পিছিয়ে থাকা নেদারল্যান্ডসের বিরুদ্ধে কোনওরকমে জিতল পাক বাহিনী। আর সেই সঙ্গেই তাদের দলের শক্তি থেকে দুর্বলতা নিয়ে বহু প্রশ্নও কিন্তু তুলে দিল পাকিস্তান। একইসঙ্গে অনেকেই এখন বলতেও শুরু করে দিয়েছেন যে পাকিস্তান গ্রুপ পর্ব টপকাতে পারবে তো। নেদারল্যান্ডসের বিরুদ্ধে একেবারে শেষ ওভারে গিয়ে কোনওরকমে ম্যাচ জিতেছে পাক বাহিনী। এদিন পাকিস্তানের বিরুদ্ধে








