আইসিসির প্রচেষ্টায় শেষপর্যন্ত জট কেটেছে। সূচী অনুযায়ী আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতেই হচ্ছে ভারত বনাম পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ। আইসিসির সাফল্যে উচ্ছ্বসিত বোর্ডের সহ সভাপতি রাজীব শুক্লা(Rajeev Shukla)। একইসঙ্গে আইসিসির(ICC) চেয়ারম্যান জয় শাহকেও(Jay Shah) ধন্যবাদ জানালেন তিনি। ভারত বনাম পাকিস্তান(INDvPAK) ম্যাচ হওয়ার খবর ঘোষণা হতেই, এই পরিস্থিতিকে ফের একটা জয়ের সঙ্গেও তুলনা করতে দ্বিধা করলেন না রাদীব শুক্লা। আইসিসি, পিসিবি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দীর্ঘ আলাপচারিতাতেই ফলাফল বেড়িয়ে এসেছিল। এরপরই পাকিস্তানের প্রধানমন্ত্রী পিসিবে খেলার নির্দেশ দিতেই শুরু হয়ে গেল তোরজোড়।
আইসিসির(ICC) এই সাফল্যে আপ্লুত বোর্ডের সহ সচিব রাজীব শুক্লা(Rajeev Shukla)। তিনি জানিয়েছেন, বাংলাদেশের অনুভূতি নিয়ে সকলেই অত্যন্ত ভাবিত ছিল। তাদেরকেও কিছু রিলিফ দেওয়া হয়েছে। শুধু তাই নয় আইসিসির সিদ্ধান্তকে তারাও নাকি সাধুবাদ জানিয়েছেন। এই পরিস্থিতিটা সকলের জন্যই যেন একটা জয়ের পরিস্থিতির সমান। আমিও অত্যন্ত খুশি যে শেষপর্যন্ত খেলাটা হচ্ছে। আর যেটা প্রধান বিষয় সেটা হল খেলাটা হওয়া। বিশেষ করে আন্তর্জাতিক ক্রিকেটটা হওয়া। সেটাই হচ্ছে।
এই বৈঠকের আগে নানান কথাবার্তাই শোনাযাচ্ছিল। বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তান নাকি ভারতের বিরুদ্ধে খেলার জন্য আইসিসির কাছে তিনটি প্রধান শর্ত রেখেছিল বলেও শোনা যাচ্ছিল। যদিও শেষপর্যন্ত সেইসব শর্ত কতটা মানা হয়েছে তা নিয়ে কিছু শোনা যায়নি। তবে পাকিস্তান ১৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে নামার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে তা স্পষ্ট। পারদ চড়তে শুরু করে দিয়েছে বেশ কয়েকদিন ধরেই। এবার শুধুই বাইশগজে বল গড়ানোর অপেক্ষা।







