টি টোয়েন্টি বিশ্বকাপে(T20 World Cup) আগামী ১১ মার্চ আয়ারল্যান্ডের বিরুদ্ধে যাত্রা শুরু করবে অস্ট্রেলিয়া। এই প্রথমবার অস্ট্রেলিয়া(Australia) বিশ্বকাপের মঞ্চে তাদের সেরা তিন পেসারকে ছাড়া নামছে। প্যাট কামিন্স(Pat Cummins), জশ হেজেলউড(Josh Hazlewood) এবং মিচেল স্টার্ক(Mitchell Starc) নেই। স্বভাবতই অস্ট্রেলিয়ার(Australia) বোলিং লাইনআপ যে এবার অন্যবারের তুলনায় অনেকটাই দুর্বল তা বলার অপেক্ষা রাথে না। যদিও দলের অধিনায়ক মিচেল মার্শ(Mitchell Marsh) কিন্তু বেশ আত্মবিশ্বাসী। তরুণ পেস অ্যাটাক নিয়েই বাজিমাত করার কথা জানাচ্ছেন মার্শ।
মিচেল স্টার্ক গতবছরেই টি টোয়েন্টি ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন। প্যাট কামিন্স চোট সারিয়ে এখনও পর্যন্ত সেরে উঠতে পারেননি। তাঁকে ছাড়াই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা হয়েছিল। অন্যদিকে জশ হেজেলউডও চোটের আওতায়। তিনি যদি সুস্থ হয়েও উঠতে পারেন, তবে কোয়ার্টার ফাইনালের আগে অস্ট্রেলিয়া(Australia) শিবিরে যোগ দিতে পারবেন না। তবে অধিনায়ক মিচেল মার্শ কিন্তু তাদের নতুন পেস লাইনআপকে নিয়ে যথেষ্ট আশাবাদী। ন্যাথান এলিস, বেনি ডোয়ারসুইসরা শেষ একবছর ধরে অস্ট্রেলিয়ার জার্সিতে খেলছেন। এই বিশ্বকাপেও তারা সাফল্য পাবেন বলেই মনে করছেন মার্শ(Mitchell Marsh)।
মিচেল মার্শ জানান, “প্যাডি শেষ কয়েকবছর ধরে আমাদের হয়ে বহু ম্যাচ খেলে ফেলেছেন। বিশেষ করে আমাদের এমন ঠাসা কর্মসূচির জন্য বেনি ডোয়ারসুইসও শেষ বছর থেকে বহু ম্যাচ খেলেছেন অস্ট্রেলিয়ার হয়ে। একইরকম জেভিয়ার বার্টলেটের ক্ষেত্রেও। আমাদের এই পেস অ্যাটাকও অত্যন্ত ভালো। তাদের নিয়ে আমি যথেষ্ট আশাবাদী”।
গতবারের টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এবারের বিশ্বকাপে তারা আয়ারল্যান্ডের বিরুদ্ধে যাত্রা শুরু করছে। সাম্প্রতিককালে এই প্রথমবার তাদের সেরা পেস ত্রয়ীকে ছাড়া মাঠে নামবে অজি ব্রিগেড। নতুন বোলিং লাইনআপ কেমন পারফরম্যান্স করে সেদিকেই এখন তাকিয়ে সকলে।







