সোমবার থেকেই মোহনবাগানের অনুশীলনে নেমে পড়লেন অময় রানাওয়াডে(Amey Ranawade)। কিন্তু তার অনুশীলনের থেকেও এদিন যেটা সবচেয়ে বেশি নজর কাড়ল তা হল অময়ের গায়ে লাগানো গো প্রো ক্যামেরা। কৌতূহল বাড়াটাই স্বাভাবিক। হঠাৎ ক্যামেরা নিয়ে প্রস্তুতিতে কেন তিনি। না সেই কারণও অবশ্য কিছুক্ষণের মধ্যেই জানা গেল। মোহনবাগানের ডিজিটালে তাঁর অনুশীলন দেওয়া হবে। আর সেই কারণেই গো প্রো ক্যামেরা দেওয়া হয়েছিল তাঁকে। প্রথম দিনের অনুশীলনের পাশাপাশি, সকলের সঙ্গে পরিচয় পর্ব সারলেন, সতীর্থদের সঙ্গে নানান কথাবার্তাও বললেন। সেই সমস্ত মুহূর্ত ধরে রাখার জন্যই নাকি এই ক্যামেরা ব্যবহার। সের্জিও লোবেরার তত্ত্ববধানে কামিন্স, ম্যাকলরেনদের সঙ্গে অনুশীলন করলেন তিনি। প্রথম দিন বেশ খোশ মেজাজেই সকলের সঙ্গে সারলেন প্রস্তুতি। তাঁর সঙ্গে ২৫-২৬ পর্যন্ত চুক্তি। এর আগে মুম্বই ও ওড়িশাতে তিনি লোবেরার তত্ত্বাবধানে খেলেছেন তিনি। এবার সেই লোবেরার হাত ধরেই এলেন মোহনবাগানেও। এখন দেখার প্রথম ম্যাচ কেরালার বিরুদ্ধে তিনি সুযোগ পান কিনা। যদি সুযোগ পান তিনি আশিস রাই কে কী ছাপিয়ে যেতে পারবেন। তা অবশ্য এখনই বলা যাবে না। তবে অনুশীলনে বেশ ছটেফটে মেজাজে দেখা গেল তাঁকে।
একইসঙ্গে অসুস্থতা সারিয়ে অবশেষে মোহনবাগানের অনুশীলনে যোগ দিলেন আলবার্তো রজরিগেজ(। বেশ কয়েকদিন আগে হঠাৎই অসুস্থ হয়ে পড়েছিুলেন। জ্বড় হয়েছিল তাঁর। সেই কারণে আসতে পারেননি অনুশীলনে। আর তাতেই শুরু হয়েছিল জল্পনা। তবে কী আলবার্তো রডরিগেজকে ছেড়ে দেওয়া হবে। এমন নানান প্রশ্নই উঠতে শুরু করেছিল। যদিও সেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সোমবারই অনুশীলনে নেমে পড়লেন আলবার্তো। সতীর্থদের সঙ্গে চুটিয়ে অনুশীলন করলেন। জ্বরের জন্য তিনদিন পর যোগ দিলেন। তবে এখন বেশ তিনি স্বচ্ছন্দ। ১৪ তারিখের ম্যাচে যে তিনি রয়েছেন তাও বুঝিয়ে দিলেন।







