টি টোয়েন্টি বিশ্বকাপে(T20 World Cup) ভারতের বিরুদ্ধে খেলার জন্য তিন শর্ত পাকিস্তানের(Pakistan)। আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার মাটিতে ভারত বনাম পাকিস্তান(INDvPAK) ম্যাচ হওয়ার কথা। কিন্তু এই মুহূর্তে সেই ম্যাচ ঘিরে জটিলতা অব্যহত। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে নির্বাসিত করার পরই পাকিস্তান ভারতের বিরুদ্ধে বিশ্বকাপে ম্যাচ না খেলার হুমকি দিয়েছিল। যদিও আইসিসিও(ICC) নিজেদের সিদ্ধান্তে অনড়। আর পাকিস্তান যদি সেই ম্যাচ না খেলে ভারত তো ওয়াকওভার পাবেই, সেইসঙ্গে পাকিস্তানের ওপর যে বিরাট শাস্তির খাঁড়া নেমে আসবে সেই কথাও স্পষ্ট ঘোষণা করা হয়েছিল।
পাকিস্তানেক পয়েন্ট কাটা ছাড়া, আগামী দিনে বিভিন্ন দ্বিপাক্ষিক সিরিজ সহ অন্যান্য মঞ্চ থেকেও বাতিল করার ইঙ্গিত দেওয়া হয়েছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার তরফে। সেখানেই এবার যেন খানিকটি সুর নরম পাকিস্তান ক্রিকেট বোর্ডের। শোনাযাচ্ছে পাকিস্তান নাকি আইসিসির কাছে তিনটি শর্ত দিয়েছে।
লাহোরে নাকি আইসিসির প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসেছিলেন পাক বোর্ডের কর্তারা। তাদের সঙ্গে নাকি আবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারাও ছিলেন। সেখানেই আইসিসি তাদের দেওয়া তিনটি শর্ত মেনে নিলে তবেই নাকি ভারতের বিরুদ্ধে খেলবে পাকিস্তান।
এরপর থেকেই জল্পনা তুঙ্গে। এমনকি শর্ত দিল পাকিস্তান। শোনাযাচ্ছে সেই তিন শর্তের মধ্যে প্রথম শর্ত হল আইসিসির রেভিনিউ শেয়ার তাদের জন্য বাড়ানো। দ্বিতীয় শর্ত হিসাবে ভারতের বিরুদ্ধে দ্বীপাক্ষিক সিরিজ শুরুর প্রতিশ্রুতি চেয়েছে পাকিস্তান এবং তৃতীয় ও সর্বশেষ শর্ত হিসাবে তারা বলেছে ভারত তাদের বিরুদ্ধে যে হ্যান্ডশেক বয়কটের ডাক দিয়েছে, সেটা যেন তুলে নেওয়া হয়।
যদিও আইসিসি আদৌ এসব মানবে কিনা তা নিয়েও ইঙ্গিত এখন পর্যন্ত শোনা যায়নি। এখনও পর্যন্ত যা ঠিক রয়েছে, ভারত নাকি ১৫ ফেব্রুয়ারির ম্যাচ খেলতে শ্রীলঙ্কা যাবে। এমনকি সূর্যকুমার যাদব(Suryakumar Yadav) মাঠেও নামবেন টস করার জন্য। পাকিস্তান অনুপস্থিত হলেই ভারতকে জয়ী ঘোষণা করা হবে।







