ঘোষণাটা আগেই হয়েছিল। শুক্রবার ইস্টবেঙ্গল ক্লাবে ইলিয়াশ পাশার স্ত্রী ও কন্যার হাতে তুলে দেওয়া হল ১১ লক্ষ্য টাকা। এই ক্লাবের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক। ক্লাবের হয়ে যেমন খেলেছেন বহু ম্যাচ, তেমনই বহু সাফল্যেরও স্বাক্ষী ইলিয়াস পাশা। সেই প্রাক্তন ফুটবলারেরই অকাল প্রয়ান। শোকের ছায়া নেমে এসেছিল গোটা ময়দানে। প্রাক্তন ফুটবলারের পরিবারের পাশে দাঁড়াতে তখনই সিদ্ধান্তটা নিয়ে ফেলেছিল ইস্টবেঙ্গল ক্লাব।
শুক্রবার এক বিরাট অনুষ্ঠানের মাধ্যমেই ইলিয়াস পাশার পরিবারের হাতে তুলে দেওয়া হল ১১ লক্ষ টাকা। এই দিনটিকেই ইস্টবেঙ্গল তাদের নব নির্মিত অস্ট্রোটার্ফের মাঠ উদ্বোধনের দিন হিসাবে বেছে নিয়েছিল। প্রাক্তন এই ফুটবলারের স্মৃতির উদ্দেশ্যে সেই মাঠেই খেলতে নামলেন বাইচুং ভূটিয়া, ব্যারেটো, চন্দন দাসরা। সেইসঙ্গে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাস। ইলিয়াস পাশা এবং নতুন মাঠ উদ্বোধন উপলক্ষে এদিন ইস্টবেঙ্গল মাঠে বসেছিল চাঁদের হাট। সেখানেই আবার স্মৃতি বিজরিত ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার বাইচুং ভূটিয়া। এই মাঠ দেখে যেমন তিনি খুশি হয়েছেন, তেমনই ইলিয়াস পাশার মৃত্যুটাও মেনে নিতে পারছেন না বাইচুং।
একসঙ্গে বহু ম্যাচ খেলেছেন। রুমও শেয়ার করেছেন তারা। সেই রুমমেটই এখন নেই। স্মৃতির স্মরণী বেয়ে ফিরে গেলেন সেই অতীতে। টার্ফের উদ্বোধন উপলক্ষ্যে এদিন জোড়া ম্যাচ আয়োজিত হয়েছিল। সেখানেই ম্যাচ খেলে ইস্টবেঙ্গল লেজেন্ডস বনাম ইস্টবেঙ্গল অল স্টার। আরেকটি ম্যাচ খেলেছে ইস্টবেঙ্গল বনাম এএফপিআই।







