ভারতীয় ক্রিকেটের ওয়ান্ডার কিড বৈভব সূর্যবংশীর(Vaibhav Suryavanshi) মুকুটে নয়া পালক। অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে(U-19 World Cup) দ্রুততম সেঞ্চুরি করার নতুন রেকর্ড গড়লেন বৈভব সূর্যবংশী। ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের ফাইনালে ৫৫ বলে শতরান করেছেন বৈভব(Vaibhav Suryavanshi)। এখনও পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে এটাই ফাইনালে দ্রুততম। গোটা বিশ্বকাপ জুড়েই নানান রেকর্ড গড়ে চলেছেন তিনি। সেখানেই ফাইনালেও তার অন্যথা হল না। এদিন ইংল্যান্ডের বিরুদ্ধে শেষপর্যন্ত ৮০ বলে ১৭৫ রানের ইনিংস খেলেন এই এই ১৪ বর্ষীয় এই কিশোর ক্রিকেটার। সেখানেই তাঁর ইনিংস সাজানো ১৫টি ছয় ও ১৫টি চার দিয়ে।
টস জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক। সেখানে শুরু থেকেই এদিনও বিধ্বংসী ফর্মে ছিলেন বৈভব। তিনি যে ফর্মে এদিন খেলছিলেন তাতে টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে দিলেও তা হয়ত অবাক করার মতো হত না। যদিও শেষপর্যন্ত তাঁকে থামতে হয়েছিল ১৭৫ রানেই।
কিন্তু যতক্ষণ তিনি ক্রিজে ছিলেন ব্রিটিশ বোলারদের কার্যত বিধ্বস্ত করেছিলেন এই কিশোর ব্যাটার। সেইসঙ্গেই একের পর এক বিধ্বংসী শট ছিল তাঁর ব্যাট থেকেই সবকিছু হিসাব করলে দেখা যাচ্ছে তাঁক ১৭৫ রানের মধ্যে ১৫০ রানই এসেছে বাউন্ডারি ও ওভার বউন্ডারি দিয়ে। এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের নতুন সেনসেশনের নাম যদি বৈভব বলা হয়, তবে যে খুব একটা তা ভুল হবে না তা বলাই যায়।







