টি টোয়েন্টি বিশ্বকাপ(T20 World Cup) শুরুর আগে হঠাৎই চোটের ছায়া ভারতীয় শিবিরে। এবার দলের অন্যতম প্রধান সদস্য চোটের কবলে। টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বাকি মাত্র দুটো দিন। তার আগেই হর্ষিত রানার(Harshit Rana) হাঁটুতে চোট। আর সেটাই যে গৌতম গম্ভীরের(Gautam Gambhir) চিন্তার অন্যতম প্রধান কারণ এই মুহূর্তে তা বলার অপেক্ষা রাখে না। প্রথম ম্যাচেই ভারতীয় দল মুখোমুখি হবে মার্কিন যুক্তরাষ্ট্রের।
এই মহূর্তে ভারতের টি টোয়েন্টি দলের অন্যতম প্রধান ভরসা হলেন হর্ষিত রানা(Harshit Rana)। জসপ্রীত বুমরার সঙ্গে বোলিংয়ে তিনিই ভারতীয় দলের তাছে প্রধান ভরসা। সদ্য শেষ হওয়া নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজেও দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। বোলিংয়ের পাশাপাশি হর্ষিত ব্যাটিংয়েও নিজের পারফরম্যান্স প্রদর্শন করেছেন।
এই পরিস্থিতিতেই প্রস্তুতি ম্যাচ খেলাকালীনই হঠাৎ হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় হর্ষিত রানাকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ চলাকালীনই বোলিং করার সময় হাঁটুতে কিছু সমস্যা অনুভব করেন হর্ষিত রানা। এমনকি তাঁর রান আপ নিতেও বেশ সমস্যা হচ্ছিল। সেই ওভারটা শেষ করলেও, এরপর আর বল হাতে দেখা যায়নি হর্ষিতকে।
ফিজিওর সঙ্গেই এরপর মাঠ ছাড়েন ভারতীয় দলের এই তরুণ তারকা। যদিও বোর্ডের তরফে এখনও পর্যন্ত তাঁর চোট নিয়ে সেভাবে কিছু জানানো হয়নি। কিন্তু হর্ষিত রানার এই চোট যে ভারতীয় শিবিরে চিন্তা অনেকটাই বাড়িয়ে দিয়েছে তা বেশ স্পষ্ট।







