বুধবার দক্ষিণ আফ্রিকার(INDvSA) বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ। তারপরই টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে নামবে ভারতীয় দল। আর সেখানে নামার আগেই ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদবকে(Suryakumar Yadav) বিশেষ পরামর্শ দিচ্ছেন এমএস ধোনি(MS Dhoni)। এই ফেব্রুয়ারি মাসে আবার ভারতের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ(T20 World Cup)। এই পরিস্থিতিতে ভারতে শিশির সমস্যা দেখা যায়। আর সেটাই ভারতীয় দলের কাছে অন্যতম প্রধান চ্যালেঞ্জ হবে বলেই মনে করছেন ধোনি(MS Dhoni)।
টি টোয়েন্টি বিশ্বকাপের(T20 World Cup) মঞ্চে এই দিকেই বাড়তি নজর দেওয়ার বিশেষ পরামর্শ দিচ্ছেন প্রাক্তন অধিনায়ক ধোনি(MS Dhoni)। কারণ তিনি নিজেও এই শিশির সমস্যায় বারবার পড়েছেন। সেখানেই যাতে ভারতীয় দল না পড়ে সেদিকেই বাড়তি নজর দেওয়ার বার্তা মাহির।
তিনি জানিয়েছেন, “আমি সবথেকে বেশি ভয় পাই মাঠে শিশির। কারণ এই একটা জিনিস খেলা যেকোনও সময় ঘুরিয়ে দিতে পারে। সত্যিই এই একটা জিনিসকে আমি অত্যন্ত ভয় পাই। সেই কারণেই তো আমার মতে টস একটা বিরাট ফ্যাক্টর ম্যাচে”।
টি টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই নামছে ভারতীয় দল। সেখানেই ভারতের প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র। ধারেভারে ভারত এগিয়ে থাকলেও, মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্য একেবারেই হাল্কা নিচ্ছে না টিম ইন্ডিয়া। তার আগেই আবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও নিজেদের শক্তি দুর্বলতার চূড়ান্ত পরীক্ষা নীরিক্ষাও করে নিচ্ছেন সূর্যকুমার যাদবরা।







