গোটা বিশ্বজুড়েই চারিদিকে চলছে যুদ্ধ। তারই মাঝে আমেরিকায় দুই প্যালেস্তাইন নাগরিকের মৃত্যুতে তোলপাড় পড়ে গিয়েছে। সামনেই রয়েছে আমেরিকায় ফিফা বিশ্বকাপ(Fifa World Cup)। তার আগে হঠাৎই মুখ খুললেন ম্যাঞ্চেস্টার সিটির(Manchester City) কোচ পেপ গুয়ার্দিওলা(Guardiola)। তাঁর মুখে মানবিকতা রক্ষার কথাই এবার শোনা গেল। আর তাতেই যেন নতুন করে বিশ্বকাপের আগে দেখা দিয়েছে বিতর্ক। শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে।
রেনি গুড এবং অ্যালেক্স প্রেত্তির ভয়াবহ মৃত্যু হয়েছে আমেরিকাতে। দুজনকেই ভয়াবহভাবে গুলি করা হয়েছে তাদের। আমেরিকার(USA) একই শহরে মাত্র কয়েক মাসের ব্যবধানে ঘটেছে সেই ঘটনা। আর তাতেই এখন তোলপাড় গোটা বিশ্ব। সেই পরিস্থিতিতেই মানবিকতা নিয়ে মুখ খুললেন পেপ গুয়ার্দিওলা(Pep Guardiola)। মনুষ্যত্বের স্বার্থে এই সমস্ত জিনিস বন্ধ হওয়া উচিৎ বলেই মনে করছেন তিনি।
পেপ গুয়ার্দিওয়ালা জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে তা আমরা সকলেই দেখেছি। রেনে গুড এবং অ্যালেক্স প্রেতিত্তি খুন হয়েছেন। এর আগে কখনও ইতিহাসেও কী আমরা চোখের সামনে এমন ঘটনা ঘটতে দেখেছি।
সামনেই আমেরিকাতে বসবে বিশ্বকাপের আসর। তার আগে একের পর এক এমন ঘটনা নিয়ে চলছে জোর জল্পনা। শুরু হয়েছে বিতর্কও। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার অপেক্ষায় সকলে।







