পাকিস্তান বয়কট করলেও টি টোয়েন্টি বিশ্বকাপে সেই ম্যাচ কেলতে শ্রীলঙ্কার মাটিতে মাঠে নামবে সূর্যকুমার যাদবের(Suryakumar Yadav) নেতৃত্বাধীন ভারতীয় দল। আইসিসির(ICC) সমস্ত প্রোটোকল মেনেই সেদিন মাঠে নামবে তারা। একমাক্র ম্যাচ রেফারি ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করার পরই মাঠ ছাড়বে ভারতীয় দল(India Team)। আগামী ১৫ ফেব্রুয়ারি ভারত বনাম পাকিস্তান ম্যাচ ঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। পাকিস্তান বয়কটের রাস্তায় হাঁটলে, ভারত যে তাঁর উল্টো রাস্তাতেই হাঁটছে তা বুঝিয়ে দেওয়া হয়েছে।
বোর্ড(BCCI) সূত্রে খবর একটা ম্যাচের আগে থেকে ম্যাচের দিন পর্যন্ত যে নিয়ম মেনে চলার কথা, তা সবই নাকি পালন করবে ভারতীয় দল(India Team)। অর্থাৎ পাকিস্তান না নামলেও ভারতীয় দল সূচি অনুযায়ী প্রস্তুতি সারবে। ম্যাচের আগের দিন নিয়ম মেনে হবে সাংবাদিক সম্মেলন। এমনকি মাঠে টস করার জন্যও নামবেন সূর্যকুমার যাদব(Suryakumar Yadav)। এরপর রেফারি ওয়াকওভার ঘোষণা করার পরই পয়েন্ট নিয়ে মাঠ ছাড়বে টিম ইন্ডিয়া।
টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেললেও, তারা যে ভারতের বিরুদ্ধে খেলবে না তা স্পষ্ট করে দিয়েছে ইতিমধ্যেই। আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় ভারত বনাম পাকিস্তান ম্যাচ। পাকিস্তান সরকার এবং পিসিবির মিলিত ইচ্ছায় এবার ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট হয়েছে। একইসঙ্গে তারা আবার বাংলাদেশের পাশেও দাঁড়িয়েছিল। যদিও প্রথমে বিশ্বকাপ বয়কটের কথা বললেও, এখন তারা বিশ্বকাপে খেলছে।
পাকিস্তানের বিরুদ্ধে ইতিমধ্যেই ক্ষুব্ধ আইসিসি। তাদের ওপর বড় শাস্তির খাঁড়াও নেমে আসতে পারে বলে শোনাযাচ্ছে। এমন পরিস্থিতিতে ভারতীয় দল কিন্তু একেবারে নিয়ম মেনেই চলার বার্তা দিল। পাকিস্তান বয়কট করলেও, ম্যাচ খেলতে শ্রীলঙ্কায় যাবে ভারতীয় দল।







