দীর্ঘ অপেক্ষার অবসান। শেষপর্যন্ত ঘোষণা হয়ে গেল এই মরসুমের আইএসএলের(ISL) ব্রডকাস্টারের নাম। আইএসএলের নতুন ব্রডকাস্টার ফ্যানকোড(Fancode)। সোমবার বিডিং পদ্ধতিতে শেষপর্যন্ত সকলকে পিছনে পেলে এবারের আইএসএলের(ISL) ব্রডকাস্টিংয়ের স্বত্ত্ব পেয়ে গেল এই ফ্যানকোড। সব মিলিয়ে নাকি ৮.৬২ কোটি টাকাতেই এবারের আইএসএল দেখানোর স্বত্ত্ব পেয়ে গেল তারা। একইসঙ্গে এই বিডিংয়ে অংশগ্রহন করেছিল এবিপি থেকে জিও হটস্টার। কিন্তু জিতল ফ্যানকোড।
রিলায়েন্সের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এই প্রথমবার বিড করেছিল ফেডারেশন(AIFF)। প্রথমে না থাকলেও, পরবর্তীতে স্ট্রিমিংয়ের জন্য বিড করেছিল জিও হটস্টারও। আর সেটাই সকলকে চমকে দিয়েছিল। যদিও শেষপর্যন্ত ব্রডকাস্টিং স্বত্ত্ব পেল ফ্যানকোড। তাদের অ্যাপে লাইভ স্ট্রিমিং দেখা গেলেও, কোন চ্যানেলে অবশ্য এবারের আইএসএল দেখা যাবে তা এখনও পর্যন্ত নিশ্চিত হয়নি।
যদিও শোনাযাচ্ছে ফ্যানকোডের সঙ্গে নাকি সোনির চুক্তি রয়েছে। অর্থাৎ ডিজিটাল প্ল্যাটফর্মে স্ট্রিমিং ফ্যানকোড করলেও, টিভিতে হয়ত সোনিতেই দেখা যাবে আইএসএলের ম্যাচ। যদিও এখনও পর্যন্ত সরকারীভাবে ঘোষণা হয়নি। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।







