চলতি সপ্তাহেই শহরে আসতে চলেছেন ইউসুফ এজ্জেজারি(Yusef Ezzejjari)। তাঁর ভিসার কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। সোমবারই সিঙ্গাপুরে ভিসার জন্য আবেদন জমা দিয়ে দিয়েছেন। মনে করা হচ্ছে কয়েকদিনের মধ্যেই ভারতে আসার জন্য ভিসা পেতে চলেছেন ইউসুফ(Yusef Ezzejjari)। ইতিমধ্যে তাঁর প্রাক্তন দলও তাঁকে ফেয়ারওটেল দিয়ে দিয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারি শুরু হচ্ছে আইএসএল(ISL)। সেখানেই ১৬ ফেব্রুয়ারি ইস্টবেঙ্গলের(Eastbengal) প্রথম ম্যাচ নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। এই সপ্তাহে চলে এলে কয়েকদিন দলের সঙ্গে প্রস্তুতির সুযোগ পাবেন ইউসুফ এজ্জেজারি।
বেশ কয়েকদিন ধরেই ইউসুফ এজ্জেজারির(Yusef Ezzejjari) আসা ঘিরে দেখা দিয়েছিল নানান জল্পনা। বিশেষ করে তাঁর প্রাক্তন দলের হয়ে মাঠে নামার ছবি দেখার পর অনেকেই ইউসুফের আসা নিয়ে ভয় পেতে শুরু করেছিলেন। যদিও গত সপ্তাহেই এই স্প্যানিশ ফুটবলারের সঙ্গে সই পর্ব সেরে ফেলেছে ইস্টবেঙ্গল। আর তাতেই এখন স্বস্তি।
যদিও তিনি কবে আসবেন তা জানা যাচ্ছিল না। কারণ প্রথমবার ভিসা আবেদন নাকোচ হয়ে গিয়েছিল। যদিও দ্বিতীয়বার আবেদনের পর আর কোনও সমস্যা হয়নি। ইতিমধ্যেই সিঙ্গাপুরে সোমবারই আবেদন জমা করে দিয়েছেন ইউসুফও। মনে করা হচ্ছে শীঘ্রই তিনি ভিসা পেয়ে যেতে চলেছেন। এই সপ্তাহের মাঝামাঝি তাঁর চলে আসা নিয়ে আশাবাদী সকলে।
ইস্টবেঙ্গল প্রস্তুতি শুরু করে দিলেও এখনও পর্যন্ত তাদের কোনও স্ট্রাইকার নেই। হিরোশির পরিবর্তেই এই স্প্যানিশ স্ট্রাইকারকে দলে নিয়ছে ইস্টবেঙ্গল। কিন্তু হাতে সময় ক্রমশই কমে আসছে। দলের সঙ্গে এই সপ্তাহে যোগ দিলেও, কতটা তাড়াতাড়ি তিনি নিজেকে মানিয়ে নিতে পারবেন সেটা নিয়েও উঠেছে প্রশ্ন।







