দুই ইনিংস মিলিয়ে একাই ১১ উইকেট শাহবাজের(Shahbaz Ahmed)। হরিয়ানার(Hariyana) বিরুদ্ধে তিন দিনেই ম্যাচ জয় বাংলার (Bengal Cricket Team)। ১৮৮ রানে বিরাট জয় পেল বাংলা। কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেও হরিয়ানার বিরুদ্ধে জিতেই সেই কোয়ার্টার ফাইনালে নামতে চেয়েছিল লক্ষ্মীরতন শুক্লার(Laxmiratan Shukla) বাংলা ব্রিগেড। সেটাই হল। আর সেই সাফল্যেই বাংলার নায়ক শাহবাজ আহমেদ। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও বল হাতে একাই ধসিয়ে দিয়েছেন হরিয়ানা শিবিরকে। এই ইনিংসেও ৬ উইকেট তুলে নিয়েছেন শাহবাজ আহমেদ।
প্রথম ইনিংসে বাংলার ১৯৩ রানের জবাবে ব্যাটিং করতে নেমে এই শাহবাজ আহমেদের(Shahbaz Ahmed) দুর্ধর্ষ স্পিনের সামনে বিধ্বস্ত হয় হরিয়ানার ব্যাটিং লাইনআপ। সেখানে আকাশদীপের(Akashdeep) পাশে একাই তুলে নিয়েছিলেন পাঁচ উইকেট। ব্যাটিংয়ে রান করতে না পারলেও, বোলিংয়ে কার্যত ভারতীয় দলের নেপথ্য কারিগড় ছিলেন শাহবাজ আহমেদই।
দ্বিতীয় ইনিংসে বাংলার হয়ে বড় রান করেছিলেন অভিমন্যু ঈশ্বরণ। সেখানে হরিয়ানার সামনে লক্ষ্য ছিল ২৯৪ রান। ঘরের মাঠে হাতে দেড় দিন। কিন্তু নিজেদের তৈরি স্পিনিং ট্র্যাকে নিজেরাই কার্যত ফাঁদে পড়লেন হরিয়ানার ব্যাটাররা। এদিনও বল হাতে একাই তাদের শেষ করে দিলেন শাহবাজ আহমেদ(Shahbaz Ahmed)।
তাঁর দুর্ধর্ষ স্পিনের সামনে সেভাবে মাথা তুলে দাঁড়াতেই পারেননি কোনও হরিয়ানার ব্যাটাররা। ৮ ওভারে মাত্র ৩৮ রান দিয়ে তিনি একাই তুলে নিয়েছিলেন ছটি উইকেট। আর তাতেই শেষ হরিয়ানা। ১০৫ রানে গুটিয়ে যায় হরিয়ানা। কোয়ার্টার ফাইনালের আগে বাংলার এই পারফরম্যান্স যে তাদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়াল তা বলার অপেক্ষা রাখে না।







