ওয়াশিংটন সুন্দরকে(Washington Sundar) নিয়ে চলছে জোর জল্পনা। টি টোয়েন্টি বিশ্বকাপে কী তিনি খেলতে পারবেন। এই নিয়েই যখন নানান আলোচনা চলছে, সেই সময়ই ওয়াশিংটন সুন্দরের ফিটনেস টেস্ট নিয়ে বড়সড় আপডেট পাওয়া গেল বোর্ড(BCCI) সূত্রে। শোনাযাচ্ছে আগামী ৩ ফেব্রুয়ারি ওয়াশিংটন সুন্দরের ফিটনেস পরীক্ষা নেওয়া হবে। এরপরই নাকি চূড়ান্ত সিদ্ধান্ত। রিয়ান পরাগকে ব্যাকআপ হিসাবে ভাবা হলেও, এখনও পর্যন্ত ভারতীয় দলের পরিকল্পনাতে রয়েছেন ওয়াশিংটন সুন্দরই(Washington Sundar)।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম ম্যাচেই চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন ওয়াশিংটন সুন্দর। সেই থেকেই শুরু হয়েছিল জল্পনাটা। যতটা দ্রুত তাঁর সেরে ওঠার প্রত্যাশা করা হয়েছিল, সেই মতো এখন পর্যন্ত সেরে উঠতে পারেননি ভারতের এই অল রাউন্ডার। যদিও হাতে সময় রয়েছে।
আগামী ৩০ জানুয়রি পর্যন্ত দলে কোনওরকম পরিবর্তন আনার সুযোগ রয়েছে টিম ম্যানেজমেন্টের কাছে। যদিও কেউ যদি চোট পায়, সেই জায়গায় অবশ্য প্রতিযোগিতা চলাকালীনও দলে পরিবর্তন করা যাবে। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। তবে ভারতীয় দল এখন পর্যন্ত আশাবাদী ওয়াশিংটন সুন্দরকে নিয়ে। শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। যদিও রিয়ান পরাগকে এখনও পর্যন্ত প্রস্তুত রাখা হচ্ছে ব্যাকআপ ক্রিকেটার হিসাবে।







