দুরন্ত গতিতে ছুটলেও তামিলনাড়ুর কাছে আটকে গেল বাংলা(Bengal Football Team)। পিছিয়ে থেকেও শেষপর্যন্ত ড্র করেই মাঠ ছাড়েন সঞ্জয় সেনের দল। চলতি সন্তোষ ট্রফিতে(Santosh Trophy) এই প্রথমবার জয়ের স্বাদ পেল না গতবারের চ্যাম্পিয়ন বাংলা। বরং শেষ মুহূর্তে সুজিত সাঁধু(Sujit Sandhu) গোল না করলে মরসুমে প্রথম হারের স্বাক্ষী এদিনই হত বাংলা। তবে তামিলনাড়ুর মতো শক্তি প্রতিপক্ষের বিরুদ্ধে ড্র করে এক পয়েন্ট তুলে নেওয়াতে খাননিকটা হলেও সন্তুষ্ট সঞ্জয় সেন(Sanjoy Sen)।
এদিন ম্যাচের শুরু থেকেই খানিকটা পিছিয়ে ছিল বঙ্গ শিবির(Bengal Football Team)। প্রথমার্ধ শুরুর কিছুক্ষণের মধ্যেই গোল তুলে নেয় তামিলনাড়ু। চেষ্টা করলেও সমতায় ফিরতে পারেনি বাংলা। সুযোগ যে তারা পায়নি এমনটা নয়, কিন্তু কাজে লাগাতে পারেনি সঞ্জয় সেনের বঙ্গ ব্রিগেড। প্রথমার্থ শেষ হয় ১-০ গোলেই।
বিরতির পর থেকেই ম্যাচে ফিরতে মরিয়া ছিল বাংলা। কিন্তু পাল্টা আক্রমণও ছিল তামিলনাড়ু শিবিরের তরফে। সেখানেই ম্যাচের একেবারে অন্তিমলগ্নে সুজিত সাঁধু সমতায় ফেরায় বাংলাকে। এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে চাকু মান্ডি, সায়ন বন্দ্যোপাধ্যায়রা।
বাংলা যদিও আগেই পরের রাউন্ডে পৌঁছে গিয়েছে। কিন্তু এই ম্যাচ ড্রটা খানিকটা হলেও তাদের হয়ত ভাবাচ্ছে। আগামী শুক্রবার গ্রুপের শেষ ম্যাচে অসমের বিরুদ্ধে নামবে বাংলা দল।







