হরিয়ানায় স্পিনিং ট্র্যাক। আর সেই কথা মাথায় রেখে চার স্পিনারেই মাঠে নামছে বাংলা দল(Bengal Cricket Team)। কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেও, হরিয়ানার বিরুদ্ধে এই ম্যাচকে একেবারেই হাল্কাভাবে নিচ্ছে না বঙ্গ শিবির। সেভাবেই দল সাজাচ্ছে বঙ্গ ক্রিকেটের কোচ লক্ষ্মীরতম শুক্লা(Laxmiratan Shukla)। হরিয়ানার বিরুদ্ধেও তাদের জয়ের ধারা অব্যহত রাখতে চায় বাংলা(Bengal Cricket Team) শিবির। সেভাবেই হল শেষ মুহূর্তের প্রস্তুতি।
ঘরের মাঠে সার্ভিসেসের(Services) বিরুদ্ধে দলের পেসারদের ওপরই ভরসা করেছিল বাংলা। কিন্তু এখানে পিচ সম্পূর্ণ আলাদা। পিচে যথেষ্ট টার্নিং রয়েছে। সেই কারণে দলের ব্যাটিংয়ে কোনও পরিবর্তন না আনলেও, বোলিং বিভাগে কিন্তু বেশ পরিবর্তন আনছে বাংলা শিবির। গত ম্যাচে চার পেসারে খেললেও, এই ম্যাচে দুজন পেসারেই যেতে চলেছে বাংলা।
অর্থাৎ চার স্পিনার এবং দুই পেসারে খেলবে বঙ্গ শিবির। সেক্ষেত্রে মহম্মদ সামি এবং আকাশদীপ থাকলেও, হয়ত বিশ্রাম দেওয়া হতে পারে মুকেশ কুমারকে। বাংলার স্পিন ব্রিগেডও বেশ শক্তিশালী। শাহবাজ আহমেদ রয়েছে। সেইসঙ্গে হরিয়ানার বিরুদ্ধে এই ম্যাচে রোহিতকে খেলাতে চলেছে বাংলা টিম ম্যানেজমেন্ট। এছাড়া শাহবাজ তো ভালো ছন্দেই রয়েছেন।
কোয়ার্টার ফাইনালে নামার আগে দলের মোমেন্টাম বজায় রাখাই এখন বাংলা শিবিরের কাছে প্রধান লক্ষ্য। একইসঙ্গে দলের কিছু বদল এনে ক্রিকেটারদের ঘুরিয়ে ফিরিয়ে দেখেও নিতে চাইছেন।
তবে গত ম্যাচে দুরন্ত পারফরম্যান্স দেখেছিলেন সুদীপ, অভিমন্যু ঈশ্বরণ থেকে সুদীপ ঘরামিরা। সেই জায়গায় কোনওরকম বদল আনছে না বঙ্গ ব্রিগেড।







