বাংলাদেশের সাংবাদিকদের টি টোয়েন্টি বিশ্বকাপের(T20 World Cup) অ্যাক্রিডিটেশন কার্ডের(Accreditation Card) জন্য নতুন করে কাজ করা শুরু করেছে আইসিসি(ICC)। গত সোমবারই বিশ্বকাপ কভারের জন্য বাংলাদেশের(Bangladesh) অ্যাক্রিডিটেশন কার্ডের আবেদন বাতিল করে দিয়েছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। এরপরই শুরু হয়ে গিয়েছিল হৈচৈ। যদিও আইসিসির(ICC) তরফে জানানো হয়েছে যে বাংলাদেশ নিয়মের থেকে অনেক বেশিই আবেদন করেছিল। সেই কারণেই বাতিল হয়েছিল। এবার নতুন করে সবকিছু দেখেই অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়ার পদ্ধতি শুরু হবে।
আইসিসির সাফ জবাব কোনও দেশেরই ৪০-এর বেশি বিশ্বকাপের(T20 World Cup) অ্যাক্রিডিটেশন কার্ড নেওয়ার অধিকার নেই। এমনকি যে দেশে বিশ্বকাপ হচ্ছে তাদেরও তাই। কিন্তু বাংলাদেশ সেই নিয়ম ভেঙে প্রায় ১০০-এর ওপর আবেদন করেছিল। আর সেই কারণেই নাকি তাদের সঙ্গে এমনটা করা হয়েছে।
কয়েকদিন আগেই টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়েছে বাংলাদেশ। এরপরও অবশ্য তাদের দেশের সাংবাদিকরা বিশ্বকাপ কভার করার জন্য অ্যাক্রিডিটেশন আবেদন করেছিল। আর সেই সংখ্যাটা ১০০-এরও বেশি ছিল। সেখানেই তারা নিয়ম ভেঙেছে বলেই বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে বাংলাদেশের সাংবাদিকরা ম্যাচ কভার করার সুযোগ পাবে না এমনটা একেবারেই নয়। তবে সেটা হবে সম্পূর্ণ নিয়ম মেনেই।







