হরিয়ানার বিরুদ্ধে নামার আগে বৃষ্টিই বাধা বাংলার(Bengal Team)! গ্রুপ পর্বের শেষ ম্যাচে হরিয়ানার বিরুদ্ধে তাদের ঘরের মাঠে নামছে বঙ্গ ব্রিগেড। সেই কারমে হাতে কিছুটা সময় নিয়েই সেখানে পৌঁছে গিয়েছিল লক্ষ্মীরতম শুক্লার(Laxmiratan Shukla) দল। কিন্তু খারাপ আবহাওয়া এবং বৃষ্টির জন্য সেভাবে প্রস্তুতিই সারতে পারল না বঙ্গ ব্রিগেড(Bengal Team)। হাল্কা অনুশীলন করেই মাঠ ছাড়তে হল মহম্মদ সামি(Mohammed Shami), মুকেশ কুমার(Mukesh Kumar) থেকে অভিমন্যু ঈশ্বরণ(Abhimanyu easwaran), সুদীপ চট্টোপাধ্যায়দের(Sudip Chatterjee)।
ঘরের মাঠে সার্ভিসেসকে হারিয়েই কোয়ার্টার ফাইনালে জায়গা পাকা করে ফেলেছে বঙ্গ ব্রিগেড(Bengal Team)। ধারেভারে হরিয়ানার বিরুদ্ধে এগিয়ে থেকেই নামছেও তারা। যদিও প্রতিপক্ষকে একেবারেই হাল্কাভাবে নিতে নারাজ বাংলা শিবির। কারণ জয়ের ধারা অব্যহত রাখাই যে তাদের কাছে এখন পাখির চোখ। সেই কারণেই তো মঙ্গলবারের প্রস্তুতিটা বাংলার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল।
গত দুদিন প্রবল বৃষ্টি হওয়ায় প্রস্তুতির মাঠ ভিজে রয়েছে। আর সেই কারণেই পরিকল্পনা থাকলেও সেভাবে প্রস্তুতি সারতে পারেনি লক্ষ্মীরতন শুক্লার দল। হাল্কা অনুশীলন সেরেই মাঠ ছাড়তে হয়েছে তাদের। তবে বুধবার মাঠের পরিস্থিতি ভালো হয়ে যাবে বলেই আশাবাদী সকলে।
সেদিনই হরিয়ানা বধের চূড়ান্ত প্রস্তুতি সারবে বঙ্গ ব্রিগেড। সেইসঙ্গে দুরন্ত ফর্মে রয়েছেন মহম্মদ সামি, শাহবাজ আহমেদ থেকে সুদীপ চট্টোপাধ্যায়। শেষ ম্যাচে দ্বিশতরান করেছিলেন সুদীপ চট্টোপাধ্যায়। হরিয়ানার বিরুদ্ধেও যে বাংলার অন্যতম প্রধান ভরসা হবেন তিনি তা বলার অপেক্ষা রাখে না।







