দেশের হয়ে টি টোয়েন্টি ফর্ম্যাটে নামার পর থেকেই দুরন্ত ফর্মে রয়েছেন ভারতীয় দলের তরুণ ক্রিকেটার অভিষেক শর্মা(Abhishek Sharma)। কার্যত তাঁর সামনে দিশাহারা হয়ে পড়ছেন নিউ জিল্যান্ডের(New Zealand) তারকা খচিত বোলিং লাইনআপ। কেন এমন হচ্ছে সেই নিয়েই এবার মুখ খুললেন নিউ জিল্যা্ন্ডের বোলিং কোচ জেকব ওরাম(Jacob Oram)। অভিষেক শর্মার(Abhishek Sharma) অতি আগ্রাসী ক্রিকেটই নাকি তাদের বোলারদের সাফল্যের পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে।
তৃতীয় টি টোয়েন্টিতেও নিউ জিল্যান্ডের বিরুদ্ধে বিধ্বংসী ফর্মে ছিলেন অভিষেক শর্মা(Abhishek Sharma)। শেষ ম্যাচে মাত্র ১৪ বলে অর্ধশতরান করে নয়া রেকর্ড গড়েছেন তিনি। সেখানেই মাত্র ২০ বলে ৬৮ রানের ইনিংস খেলেছিলেন অভিষেক শর্মা। সেখানেও শেষপর্যন্ত ক্রিজে টিকে ছিলেন এবং তাঁর ব্যাট থেকে দেখা গিয়েছে একের পর এক বড় শটের ঝলক। অভিষেক শর্মার এই পারফরম্যান্সটাই এবার মুগ্ধ করছেন খোদ জেকব ওরামকে।
অভিষেকের বিরুদ্ধে তাদের ব্যর্থতার কথা বলতে গিয়ে ওরাম জানান, “উত্তরটা খুবই সহজ। বিশেষ করে তাঁর স্ট্রাইকরেটের দিকে তাকালেই তো বোঝা যায়। তিনি যেমন আগ্রাসী ক্রিকেট খেলেন, সেখানেই কাজটা সত্যিই অত্যন্ত কঠিন। সেই পরিস্থিতিতে অভিষেকের দুর্বলতা খুঁজে বের করাটা আরও কঠিন একটা কাজ।“
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে এখনও দুটো ম্যাচ রয়েছে। সেখানেও যে অভিষেক নিজের এই ধারাই বজায় রাখবে তাও বেশ স্পষ্ট। একইসঙ্গে বিশ্বকাপেও ভারতীয় দলের ওপেনিংয়ের দায়িত্বে রয়েছেন অভিষেক শর্মা। সেখানেও অভিষেকের ব্যাট থেকে এমনই বড় রানের ঝলক দেখার অপেক্ষায় সকলে।







