টানা ব্যর্থ। চতুর্থ টি টোয়েন্টির আগে ভারতীয় দলের ওপেনার সঞ্জু স্যামসনকে(Sanju Samson) বিশেষ পরামর্শ প্রাক্তন ক্রিকেটার অজিঙ্ক রাহানের(Ajinkya Rahane)। সম্প্রতি একেবারেই ভালো ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন না সঞ্জু স্যামসন। টি টোয়েন্টি বিশ্বকাপেও(T20 World Cup) ভারতীয় দলের ওপেনারের দায়িত্বে রয়েছেন সঞ্জু। সেই কথা মাথায় রেখেই তাঁকে বিশেষ পরামর্শ দিচ্ছেন রাহানে। তাঁর মতে অভিষেককে নকল নয়। নিজের খেলাটাই যেন সঞ্জু খেলেন(Sanju Samson), সেই কথাই বলছেন রাহানে। বিশেষ করে ঈশান কিষাণ ধারাবাহিক পারফরম্যান্স করছেন। সেটাই সঞ্জুর মাথায় রাখা উচিত্ বলে মনে করছেন রাহানে।
এই মুহূর্তে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে খেলছেন সঞ্জু স্যামসন। সিরিজ ভারত জিতে গেলেও, সেখানে সঞ্জু স্যামসনের পারফরম্যান্স নিয়ে কিন্তু একটা প্রশ্ন রয়েই যাচ্ছে। বিশেষ করে তাঁর রান না পাওয়া। তৃতীয় ম্যাচেও সঞ্জু স্যামসন মাত্র ০ রানেই সাজঘরে ফিরেছিলেন।
আর এমন পারফরম্যান্স প্রদর্শনেই যেন সিঁদূরে মেঘ দেখছেন প্রাক্তন তারকা অজিঙ্ক রাহানে। তাঁর মতে, আমাপ মনে হয় এই ক্ষেত্রে অধিনায়কের ভূমিকা সবচেয়ে বেশি। তাদের স্যামসনকে বলা উচিত্ যে তুমি সব ম্যাচই খেলবে। এমনকি বিশ্বকাপেও। কখনও কখনও অভিষেকের মতো ক্রিকেটার উল্টো দিকে থাকলে চাপ হয়েই যায়। আর সেই চাপ থেকেই অভিষেকের সঙ্গে নিজের পারফরম্যান্স মেলাতে চাইছেন সঞ্জু। আম বলব সঞ্জুর কারোর খেলা অনুকরণ নয়, নিজের খেলার দিকেই মনোযোগ দেওয়া উচিত্।
এই সিরিজেই দুরন্ত পারফরম্যান্স করছেন আবার ঈশান কিষাণ। সেই কারণে বিশ্বকাপের আগে সঞ্জু যদি নিজের ফর্ম ফিরে না পান, তবে ঈশান যে তাঁর জায়গার দাবীদার হয়ে উঠবে তা বলার অপেক্ষা রাখে না।
সম্প্রতি শেষ ৯টি টি টোয়েন্টি ইনিংসে সঞ্জু স্যামসন করেছেন মাত্র ১০৪ রান। এমনকি শেষবার তাঁর ব্যাটে অর্ধশতরান এসেছিল ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে। যদিও তাঁকে রেখেই টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে ভারত। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় সকলে।







