সরকারীভাবে ঘোষণা হওয়াটা এখন শুধু সময়ের অপেক্ষা। বংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপের খেলানোর সিদ্ধান্ত চূড়ান্ত। আর তা নাকি ইতিমধ্যে জানিয়েও দেওয়া হয়েছে স্কটল্যান্ড এবং বাংলাদেশকে। কয়েকদিনের মধ্যেই সরকারীভাবে ঘোষণাটাও করে দেবে বিশ্ব ক্রিকেটে সর্বোচ্চ নিয়ামক সংস্থা। শুক্রবারের বৈঠকের পরই স্কটল্যান্ডকে সরকারীভাবে টি টোয়েন্টি বিশ্বকাপে খেলার কথা জানিয়ে দেওয়া হয়েছে আইসিসির তরফে। একইসঙ্গে বাংলাদেশের শেষ আবেদনটুকুও নাকোচ করে তাদের বিশ্বকাপে না থাকার কথাও স্পষ্ট করে দেওয়া হয়েছে।
মুস্তাফিজুরকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকেই ভারতের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ না খেলার দাবী জানিয়ে সরব হয়েছিল। এমনকি বিশ্বকাপ বয়কটের ডাকও দিয়েছিল তারা। এরপরই সমস্যা ক্রমশই জটিল হয়ে শুরু করেছিল। যদিও আইসিসিও তাদের কথা মেনে ভেন্যু পরিবর্তন করতে একেবারেই নারাজ ছিল। সেইসঙ্গে বাংলাদেশের শ্রীলঙ্কাতে ভেন্যু বদলের দাবীও নস্যাৎ করেছিল আইসিসি।
বাংলাদেশ নিরাপত্তার দাবী তুলেছিল। সেটাও যে একেবারেই সঠিক দাবী নয়, তাও আইসিসির তরফ থেকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছিল। এমন পরিস্থিতিতেই শেষপর্যন্ত বাংলাদেশকে নিজেদের চূড়ান্ত জবাবের জন্য সময়সীমা দেওয়া হয়েছিল। এমন পরিস্থিতিতেই বয়কটের সিদ্ধান্ত বদল করনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
এরপরই আইসিসি স্কটল্যান্ডকে খেলানোর কথা পাকা করে দিয়েছে। এমনকি বিসিবি আইসসির ডিসপুট কমিটিতে এই ব্যপারটা নিয়ে যাওয়ার কথা বলেছিল। সেই আবেদন নাকোচ করে এবার সরাসরি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে খেলানোর কথা স্পষ্ট করে দিয়েছে আইসিসি।







