অ্যাওয়ে নয়, সবকিছু ঠিকঠাক চললে হোমম্যাচ দিয়েই এবারের আইএসএলে(ISL) যাত্রা শুরু করতে পারে ইস্টবেঙ্গল(Eastbengal)। খসরায় ইস্টবেঙ্গলের(Eastbengal) প্রথম ম্যাচ রয়েছে ১৬ ফেব্রুয়ারি। কিন্তু নর্থইল্ট ইউনাইটেডের বিরুদ্ধে সেই ম্যাচ অ্যাওয়ে ম্যাচ হিসাবেই খেলার কথা রয়েছে লাল-হলুদের। যদিও সেটাই পরিবর্তনের একটা শেষ চেষ্টা করে যাচ্ছে ইস্টবেঙ্গল। যদিও শোনাযাচ্ছে তারা নাকি বেশ আশাবাদীও যে প্রথম ম্যাচটা ঘরের মাঠেই খেলতে পারবে।
অন্যদিকে একইসঙ্গে মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচটাও অ্যাওয়ে হিসাবে খেলতে নারাজ লাল-হলুদ ব্রিগেড। তাদের সাফ বক্তব্য সেই ম্যাচ নিরপেক্ষ হিসাবে বিবেচিত হোক। অর্থাৎ মোহনবাগান গ্যালারির টাকা মোহনবাগানের এবং ইস্টবেঙ্গলের দিকেরটা তাদের জন্য। যেহেতু এবার সিঙ্গল লিগ হিসাবে খেলা হচ্ছে সেই কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে লাল-হলুদ ব্রিগেড। সেই ম্যাচ খসরা অনুযায়ী হবে ৩ ফেব্রুয়ারি। সেই নিয়েই এখনও নাকি একটা আলোচনা চলছে।
সূচী একপ্রকার প্রস্তুত হয়েই গিয়েছে। তবে কয়েকটা বিষয়ের জন্যই এখনও পর্যন্ত ঘোষণা হয়নি। যারমধ্যে ইস্টবেঙ্গলের এই সমস্যাটাও রয়েছে। তবে লাল-হলুদ ম্যানেজমেন্ট আশাবাদী যে তাদের এই দুটো বিষয় অবশ্যই ঠিক হয়ে যাবে। ঘরের মাঠ দিয়েই যাত্রাটা শুরু করতে চায় তারা।







