সবকিছু ঠিকঠাক চললে আগামী ৪৮ ঘন্টার মধ্যেই ঘোষণা হতে চলেছে আইএসএলের(ISL) সূচী। সেই ব্যপারেই আশার সুর শোনাচ্ছেন এবার ফেডারেশন(AIFF) কর্তারাও। মঙ্গলবার রাতের মধ্যেই ফেডারেশনের(AIFF) কাছে প্রস্তাবিত সূচী জমা দেবে আইএসএল ক্লাব কমিটি। সেই খসরা দেখার পরই শেষপর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারতীয় ফুটবল ফেডারেশন। সেইসঙ্গেই আইএসএল(ISL) যে কলকাতা ডার্বি(Kolkata Derby) দিয়ে শুরু হবে না তাও একপ্রকার স্পষ্ট।
গত সোমবার রাত থেকেই একটা সূচীর খসরা দেখা যাচ্ছিল বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। সেখানেই দেখা যাচ্ছিল যে লিগ(ISL) নাকি শুরু হচ্ছে এবার কলকাতা ডার্বি দিয়ে। আবার সেই সূচী নিয়েও নাকি খানিকটা সমস্যা দেখা দিয়েছিল বিভিন্ন ক্লাবেদের মধ্যে। এরপরই ফেডারেশন(AIFF) সূত্রে জানানো হয় যে সূচীর খসরা ঘুরে বেড়াচ্ছে তা নাকি সম্পূর্ণই ভুল। এমন কোনওকিছুই এখনও পর্যন্ত ফেডারেশনের হাতে আসেনি।
ফেডারেশন এবং ক্লাবগুলো মিলেই এবার সূচী প্রস্তুত করছে। সবকিছু ঠিকঠাক চললে আগামী বৃহস্পতিবারই আইএসএলের সূচী ঘোষণা হয়ে যেতে চলেছে। শোনাযাচ্ছে কলকাতা ডার্বি দিয়ে লিগ শুরু না হলেও, লিগের প্রথম ম্যাচ নাকি কলকাতাতেই হতে চলেছে। তাও আবার দুই প্রধানের মধ্যে কোনও এক প্রধানের ম্যাচ দিয়েই শুরু হবে এবারের আইএসএল।
মঙ্গলবার রাতের মধ্যেই চূড়ান্ত খসরা ক্লাবেরা পাঠিয়ে দেবে ফেডারেশনের কাছে। এরপরই আইএসএলের সূচী ঘোষণা করে দিতে চলেছে ভারতীয় ফুটবল ফেডারেশন।






