ভারতের ১৪ বর্ষীয় বিস্ময় বালক। মাঠে নামলেই একের পর এক নতুন রেকর্ড গড়ে চলেছেন তিনি। এবার যুব ক্রিকেটে বিরাট কোহলিকেও পিছনে ফেলে দিলেন বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। ভারতীয় ক্রিকেটার হিসাবে অনুর্ধ্ব-১৯ ওডিআই(U-19 World Cup) ক্রিকেটের ফর্ম্যাটে বিরাট কোহলির(Virat Kohli) রেকর্ড ভেঙে দিলেন বৈভব। সেইসঙ্গে ১০০০ রানের এলিট তালিকায় নাম তুললেন এই তরুণ ক্রিকেটার। তাঁকে নিয়েই এখন হৈচৈ।
অনুর্ধ্ব-১৯ ওডিআই বিশ্বকাপের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে নেমেছিল ভারত। সেখানেই ভারতের হয়ে এদিন ৭২ রানের ইনিংস খেলেছেন তিনি। টপ অর্ডারের বাকি ব্যাটাররা ব্যর্থ হলেও, তাঁর ইনিংসে ভর করেই ভারত রানের গতি অব্যহত রেখেছিল। আর সেই রানের সঙ্গেই টপকে গেলেন বিরাট কোহলিকেও(Virat Kohli)। এদিন ৬৭ বলে ৭২ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)।
বিরাট কোহলির যুব ক্রিকেটে রান রয়েছে ৯৭৮। সেখানেই তিনি ২০০৬ থেকে ২০০৮ মরসুমে রান করেছিলেন ৯৭৮। ইনিংস ২৪। সেখানেই বিরাট কোহলির থেকে চারটি ইনিংস কম খেলেই রেকর্ড ভেঙে দিলেন বৈভব সূর্যবংশী। এই ১৪ বর্ষীয় ক্রিকেটার এদিন যখন মাঠে নামেন সেই সময় বৈভবের যুব ক্রিকেটের ওডিআই ফর্ম্যাটে রান ছিল ৯৭৫। সেখানেই বৈভব করেন ৭২ রান।
বিরাট কোহলির রেকর্ড ভাঙার পাশাপাশি এবার ১০০০ রানের মাইলস্টোনও ছুঁয়ে ফেলেছেন এই তরুণ সেনসেশন। শুভমন গিল, যশস্বী জয়সওয়ালদের এলিট তালিকাতে নাম তুলে ফেললেন তিনি। তাও আবার মাত্র ২০টি ইনিংস খেলে।







