পাকিস্তানের পর এবার বাংলাদেশকেও বয়কটের সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেটারদের(Indian Cricketers)! অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের(U-19 World Cup) মঞ্চে আবারও ফিরল সেই হ্যান্ডশেক(Handshake) বিতর্কের ছবি। বাংলাদেশের অধিনায়কের সঙ্গে হ্যান্ডশেক করলেন না ভারতীয় দলের অধিনায়ক আয়ূশ মার্তে(Ayush Mahrte)। টস-এর পর দুই দলের অধিনায়কই একে অপরের সঙ্গে সৌজন্যমূলক হ্যান্ডশেক করেন। সেখানেই এবার বাংলাদেশের অধিনায়কের সঙ্গে সেই সৌজন্য দেখালো না ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। এই মুহূর্তে ভারত-বাংলাদেশের যে পরিস্থিতি এ যেন তারই একটা বিরাট প্রতিবাদ।
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে(U-19 World Cup) ভারত বনাম বাংলাদেশ ম্যাচ শুরু হয়েছে ১৫ মিনিট দেরিতে। সেখানেই টস করতে আসেন ভারতীয় দলের অধিনায়ক আয়ূশ মার্তে(Ayush Mahrte)। টসের পর সম্প্রচারকারী সংস্থাকে নিয়ম মাফিক সাক্ষাতকারও দিয়েছে। এরপরই বাংলাদেশের অধিনায়কের সঙ্গে সৌজন্য মূলক হাত না মিলিয়েই চলে যান ভারতীয় দলের অধিনায়ক।
শেষবারের এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে প্রথমবার এমনভাবে প্রতিবাদ প্রদর্শন করেছিলেন ভারতীয় দলের ক্রিকেটাররা। তিন ম্যাচেই হ্যান্ডশেক করেননি তারা। একই কাজ মহিলাদের বিশ্বকাপে হরমনপ্রীত কৌরও করেছিলেন পাকিস্তানের বিরুদ্ধে। এবার সেই কাজটাই বাংলাদেশের বিরুদ্ধে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের মঞ্চে করলেন ভারতের অধিনায়ক আয়ূশ মার্তেও। এই নিয়েও যে সোশ্যাল মিড়িয়াতে বেশ কথাবার্তা শুরু হয়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।







