ডার্বির রং যে লাল-হলুদ(Eastbengal), তা আরও একবার প্রমাণিত হল আন্ডার-১৮ ইয়ুথ লিগে। বৃহস্পতিবার ইস্টবেঙ্গল(Eastbengal) মাঠে মোহনবাগানকে ২-০ গোলে হারিয়ে দারুণ জয় তুলে নিল ইস্টবেঙ্গলের(Eastbengal) জুনিয়র দল।
ম্যাচের প্রথম অর্ধেই বড় ধাক্কা খায় মোহনবাগান। তাদের মিডফিল্ডার কিপগেন লাল কার্ড দেখে মাঠ ছাড়েন, দশ জনে নেমে আসে সবুজ-মেরুন শিবির। যদিও সংখ্যাগত সুবিধা থাকা সত্ত্বেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি ইস্টবেঙ্গল। গোলশূন্য অবস্থাতেই শেষ হয় প্রথম হাফ।
দ্বিতীয়ার্ধে অবশ্য ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় লাল-হলুদ ব্রিগেড। ৫৬ মিনিটে চেসাম ইয়াহিয়ার পা থেকে আসে ম্যাচের প্রথম গোল। এগিয়ে যাওয়ার পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ইস্টবেঙ্গল। ম্যাচের শেষের দিকে, ৮৮ মিনিটে প্রীতমের গোলে জয় কার্যত নিশ্চিত হয়ে যায়।
ম্যাচ শেষে ইস্টবেঙ্গল কোচ ঐশ্বর্যায়ণ ও গোল স্কোরার প্রীতম কথা বলেন । ইয়ুথ লিগের ডার্বিতে এই জয় শুধু পয়েন্ট টেবিলেই নয়, মানসিক দিক থেকেও বাড়তি অক্সিজেন জোগাল লাল-হলুদ শিবিরকে।







