কেএল রাহুলের(KL Rahul) দুরন্ত সেঞ্চুরিতেও শেষরক্ষা হয়নি। বরং পাল্টা ড্যারিল মিচেলের(Daryl Mitchell) সেঞ্চুরি ইনিংসে জয় তুলে নিয়েছে নিউ জিল্যান্ড। তিন ম্যাচের সিরিজের ফলাফল এই মুহূর্তে ১-১। আর নিউ জিল্যান্ডের বিরুদ্ধে হারের পরই দলের ফিল্ডিং নিয়ে মুখ খুললেন শুভমন গিল(Shubman Gill)। কার্যত বেশ কিছু সুযোগ নষ্টের জন্যই নাকি তাদের দলকে দ্বিতীয় ম্যাচে হারতে হয়েছে। ক্যাচ ফস্কানো থেকে রান আউটের সুযোগ নষ্ট। সবকিছুকেই কার্যত কাঠগড়ায় তুলছেন ভারতীয় দলের অধিনায়ক।
নিউ জিল্যান্ডের(INDvNZ) বিরুদ্ধে তিনশো রানের গন্ডী চারা টপকাতে পারেনি ঠিকই। কিন্তু কেএল রাহুলের(KL Rahul) সেঞ্চুরিতে ভর করে লড়াই করার জায়গায় পৌঁছে গিয়েছিল ভারত। কিন্তু ফিল্ডিংয়েই যেন দুর্বলতাটা বারবার ধরা পড়ছিল ভারতীয় দলের। রবীন্দ্র জাদেজার ড্যারিল মিচেলের রান আউটের সুযোগ নষ্ট। সেই সময় মিচেল ছিলেন ৭৫ রানে। তার পরের বলেই লং অনে মিচেলের সহজ ক্যাচ ফস্কেছিলেন প্রসিধ কৃষ্ণা। আর ম্যাচ হাতছাড়া হওয়ার জন্য এগুলোই যে অন্যতম কারণ হিসাবে গিল(Shubman Gill) দেখছেন তা বেশ স্পষ্ট।
কিউইদের কাছে হারের পরই শুভমন গিল(Shubman Gill) বলেন, “এমনকি শেষ ম্যাচেও আমরা বেশ কিছু সুযোগ নষ্ট করেছিলাম। মাঠে সবসময়ই নিজেদের সেরাটা হওয়ার চেষ্টা করে থাকি। তবে হ্যাঁ একটা কথা একদমই সঠিক সুযোগ কাজে লাগাতে না পারলে সমস্যাতো হবেই।“







