সময় যাচ্ছে আর বারবার বদলে যাচ্ছে এসআইআরের(SIR) নানান নির্দেশিকা। আর তারই প্রতিবাদে কার্যত মানুষ যেমন নাজেহাল, তেনই নাজেহাল অবস্থা বিএলও-দেরও। এবার তারই প্রতিবাদ জানিয়ে মূর্শিদাবাদে ফরাক্কা ব্লকের দুশো জন বিএও গণ ইস্তফা দেন। জেলা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, বিএলওদের(BLO) কাজ করতে না চেয়ে গণ ইস্তফাপত্র এখনও গৃহীত হয়নি। তাই সমস্ত বিএলওকেই তাঁদের নির্দিষ্ট কাজ করতে হবে।
ইতিমধ্যেই এসআইআর প্রক্রিয়া নিয়ে একাধিক অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। হয়েছে প্রতিবাদও। অনেক বিএলও ক্ষোভ প্রকাশ করছিলেন। এবার ফরাক্কায় তার বহিঃপ্রকাশ! বিক্ষোভরত বিএলওরা বুধবার অভিযোগ করেন, নির্বাচন কমিশনের সার্ভারে কিছু ত্রুটি থাকার জন্য ২০০২ -এর তালিকা সঙ্গে বর্তমান ভোটার তালিকার ছোটোখাটো কিছু তথ্য মিলছে না। তার পাশাপাশি বিএলওদের অ্যাপটিও ঠিকমতো কাজ করছে না।







