রোহিত শর্মাকে(Rohit Sharma) টপকে গেলেন বিরাট কোহলি(Virat Kohli)। দীর্ঘদিন পর ফের ওডিআই(ODI) ক্রম তালিকায় শীর্ষস্থানে উঠে এলেন বিরাট কোহলি। নিউ জিল্যান্ডের(New Zealand) বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে অবশ্য বড় রান করতে পারেননি বিরাট। কিন্তু এর আগের পারফরম্যান্স গুলোই যেন ফের বিরাট কোহলিকে ওডিআই তালিকায় শীর্ষস্থানে পৌঁছে দিল। সেইসঙ্গে এই নিয়ে মোট ১১ বার ওডিআই তালিকায় শীর্ষস্থানে পৌঁছলেন বিরাট কোহলি(Virat Kohli)।
সম্প্রতি ওডিআই ফর্ম্যাটে দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার(South Africa) বিরুদ্ধে তিন ম্যাচেই বিরাট কোহলি ছিলেন বিধ্বংসী ফর্মে। সেখানেই প্রথম দুই ম্যাচে সেঞ্চুরি এবং তৃতীয় ম্যাচে অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন তিনি। সেইসঙ্গেই এবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধেও প্রথম ম্যাচে ৯৩ রানের ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি(Virat Kohli)। দ্বিতীয় ম্যাচে নেমেই কেরিয়ারের অন্যতম সেরা স্থানে পৌঁছলেন বিরাট কোহলি।
এই সিরিজ শুরু হওয়ার আগেই রোহিত শর্মা ছিলেন ওডিআই ফর্ম্যাটে শীর্ষস্থানে। সেই রোহিত শর্মাকে এবার টপকে শীর্ষস্থানে নিজের জায়গা পাকা করে ফেললেন বিরাট কোহলি। শেষ পাঁচটি ইনিংসেই বিরাটের ঝুলিতে এসেছে অর্ধশতরানের ইনিংস। যারমধ্যে আবার রয়েছে সেঞ্চুরিও। শেষ পাঁচ ইনিংসে বিরাট কোহলির রান ৪৬৯।
সেইসঙ্গে বিরাট কোহলির পয়েন্ট এখন ৭৮৫। যদিও নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে মাত্র ২৩ রানেই থামতে হয়েছিল বিরাট কোহলিকে।







