বিরাট(Virat Kohli), শিখর ধওয়ানদের(Shikhar Dhawan) ছাপিয়ে ভারতীয় ক্রিকেটার হিসাবে নতুন রেকর্ডের হাতছানি এবার শ্রেয়স আইয়ারের(Shreyas Iyer) সামনে। বুধবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই সিরিজে নামবে টিম ইন্ডিয়া। সেই ম্যাচে ৩৪ রান করতে পারলেই ভারতীয় ক্রিকেটার হিসাবে ওডিআই ফর্ম্যাটে দ্রুততম ৩০০০ হাজার রানের মাইলস্টোন গড়বেন শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)। চোট সারিয়ে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজ দিয়েই কামব্যাক করেছেন শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)।
নিউ জিল্যান্ডের(New Zealand) বিরুদ্ধে প্রথম ম্যাচেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)। যদিও সেই ম্যাচে অল্পের জন্য অর্ধশতরান হাতছাড়া হয়েছিল শ্রেয়স আইয়ারের। কিন্তু বিরাট কোহলি আউট হওয়ার পর শ্রেয়সের হাত ধরেই এগোচ্ছিল ভারতীয় দল। প্রথম ম্যাচ জয়ের লক্ষ্যে শ্রেয়স আইয়ার ছিলেন ভারতীয় দলের অন্যতম প্রধান লক্ষ্য।
এই মুহূর্তে শ্রেয়স আইয়ারের রান ওডিআই ফর্ম্যাটে ২৯৬৬। তাঁর এই রানে পৌঁছতে সময় লেগেছে মাত্র ৬৮টি ইনিংস। ৩০০০ রানের মাইলস্টোনে পৌঁছতে শ্রেয়স আইয়ারের প্রয়োজন এখন মাত্র ৩৪ রান। এই তালিকায় এখন শীর্ষে রয়েছেন শিখর ধওয়ান। ৭২ ইনিংসেই তিনি ৩০০০ রানের মাইলস্টোনে পৌঁছেছিলেন ধওয়ান। এরপরই সেই তালিকায় রয়েছেন বিরাট কোহলি। তিনি ৭৫ ইনিংস খেলে পৌঁছেছিলেন সেই মাইলস্টোনে।
কিন্তু শ্রেয়স আইয়ার যদি পরের ম্যাচেই ৩৪ রান করে ফেলতে পারেন, তবে তাদের থেকে অনেক কম সময়ের মধ্যেই রেকর্ড গড়ে ফেলবেন তিনি। মাত্র ৬৯ ইনিংসেই দ্রুততম ভারতীয় ক্রিকেটার হিসাবে ৩০০০ রানের মাইলস্টোন গড়ে ফেলবেন তিনি।







