লাল-হলুদ জার্সিতে গোলের অপেক্ষায় ইউসুফ

আইএসএলে(ISL) লাল-হলুদ জার্সিতে গোল করতে চান ইউসুফ(Yussef Ezzejjari)। শুক্রবার তাঁকে সই করানোর খবর সরকারীভাবে ঘোষণা করেছে ইস্টবেঙ্গল(Eastbengal)। এই দিনই আবার শহরে পৌঁছচ্ছেন ইস্টবেঙ্গলের নতুন বিদেশি ইউসুফ এজেজ্জারি(Yussef Ezzejjari)। তার আগেই লাল-হলুদ ভক্তদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন এই স্প্যানিশ স্ট্রাইকার। প্রতি ম্যাচ গোল করেই দলকে সামনের দিকে এগিয়ে দেওয়াই ইউসুফের এবার প্রধান লক্ষ্য। ইস্টবেঙ্গলের একমাত্র বিদেশি স্ট্রাইকার হিসাবে খেলবেন তিনি। সবকিছু ঠিকঠাক চললে আগামী ৮ ফেব্রুয়ারি মহমেডান এসসির বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচও খেলতে পারেন ইউসুফ এজেজ্জারি। এখন শুধুই তাঁর লাল-হলুদ জার্সি গায়ে তোলার অপেক্ষা। ইউসুফ শহরে আসার আগেই জানিয়েছেন, “ইস্টবেঙ্গলের লেগাসি, সমর্থকদের কথা শুনেই এখানে খেলার সিদ্ধান্ত নিয়েছি। আইএসএলে ইস্টবেঙ্গলে নিজের নামের পাশে গোল দেখতে চাই। দলকে সবরকমভাবে সাহায্য করতে প্রস্তুত আমি”। বেশ কয়েকদিন আগে সই হয়ে গেলেও, ইউসুফের আসা নিয়ে কিন্তু একটা জল্পনা রয়েই গিয়েছিল। বিশেষ করে তাঁর ভিসা দেরী হওয়া নিয়ে ক্রমশই উৎকন্ঠা বাড়তে শুরু করেছিল। অবশেষে গত বৃহস্পতিবারই ভারতে আসার ভিসা পেয়ে গিয়েছেন ইউসুফ। এই শুক্রবারই কলকাতায় পা রাখবেন তিনি।
ইউসুফের ভিসার অপেক্ষা বেড়েই চলেছে

শহরে কবে আসবেন ইস্টবেঙ্গলের(Eastbengal) নতুন বিদেশি ইউসুফ এজেজ্জারি(Yussef Ezzejjari)। সেই নিয়েই এখন জল্পনা তুঙ্গে। আইএসএলের(ISL) জন্য তাঁর রেজিস্ট্রেশন করানো হয়ে গেছে। কিন্তু যে খেলবে সেই ইউসুফই(Yussef Ezzejjari) নাকি এখনও পর্যন্ত ভিসা পাননি। ক্লাবের তরফ থেকে চেষ্টা করা হলেও এখনও পর্যন্ত ইউসুফের হাতে আসেনি ভিসা। শুক্রবার যদি ভিসা না পান, সেক্ষেত্রে ইউসুফের শহরে আসার অপেক্ষাটা যে আরও বাড়তে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। তবে ক্লাবের তরফে চেষ্টা করা হচ্ছে তিনি ভিসা পেয়ে যাতে এই সপ্তাহের মধ্যেই চলে আসতে পারেন। কারণ আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আইএসএল। তার আগে দলের সঙ্গে মানিয়ে নিতেও সময় লাগবে। সেই জন্যই যতটা দ্রুত সম্ভব ইউসুফকে নিয়ে আসার চেষ্টা চালাচ্ছেন ইস্টবেঙ্গল(Eastbengal) ক্লাব কর্তারা। হামিদ এবং হিরোশিকে ছেড়ে দেওয়ার পর ইউসুফকেই(Yussef Ezzejjari) সই করিয়েছিল ইস্টবেঙ্গল। সকলে ছটি বিদেশিতে খেললেও, ইস্টবেঙ্গল কিন্তু খেলবে এবার পাঁচ বিদেশি। আর সেখানেই তাদের নতুন বিদেশি এই স্প্যানিশ স্ট্রাইকার ইউসুফ এজেজ্জারি। এই মুহূর্তে ইস্টবেঙ্গলের একমাত্র বিদেশি স্ট্রাইকারও তিনিই। ইউসুফ ছাড়া লাল-হলুদের স্ট্রাইকার এখন একমাত্র ডেভিড। যদিও ইস্টবেঙ্গল সদ্যই আবার জেরিকেও সই করিয়েছে। এতকিছুর মধ্যে ইস্টবেঙ্গল শিবিরে আবার সুখবর কেভিন সিবিলের সেরে ওঠা। বৃহস্পতিবার থেকেই প্রস্তুতিতে নেমে পড়লেন এই কেভিন। তবে নাওরেম মহেশ কবে মাঠে ফিরতে পারবেন তা নিয়ে এখনও পর্যন্ত কোনও ধারনা নেই।
অপেক্ষার মাঝেই ইউসুফকে রেজিস্টার করাল ইস্টবেঙ্গল

আইএসএলের প্রথম ম্যাচ থেকেই যাতে ইউসুফকে(Yussef Ezzejjari) পেতে কোনওরকম অসুবিধা না হয় সেই কাজ আগে থেকেই করে রাখছে ইস্টবেঙ্গল(Eastbengal)। ইউসুফ এজ্জেজারিকে(Yussef Ezzejjari) আইএসএলের জন্য রেজিস্টার করিয়ে ফেলল লাল-হলুদ ম্যানেজমেন্ট। এখন শুধুই তাঁর ভিসা হাতে পাওয়ার অপেক্ষা। শোনাযাচ্ছে এই স্প্যানিশ স্ট্রাইকারকে আগামী ৮ ফেব্রুয়ারির আগেই শহরে নিয়ে আসার চেষ্টাও শুরু হয়ে গিয়েছে। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার। হামিদ(Hamid Ahadad), হিরোশিকে(Hiroshi Ibusuki) ছেড়ে দেওয়া হয়েছে। সেই জায়গায় বেশ কয়েকদিন আগেই এই স্প্যানিশ স্ট্রাইকারকে সই করে ফেলেছে ইস্টবেঙ্গল(Eastbengal)। কিন্তু সেই সময় থেকেই জল্পনা শুরু হয়ে গিয়েছিল যে ইউসুফ(Yussef Ezzejjari) কলকাতায় কবে আসবেন। কারণ তিনি ছাড়া এই মরসুমে ইস্টবেঙ্গলের কোনও স্ট্রাইকার নেই। সেইসঙ্গে পাঁচ বিদেশিতেই এবার খেলার সিদ্ধান্ত নিয়েছে লাল-হলুদ ম্যানেজমেন্ট(Eastbengal)। ইস্টবেঙ্গলের(Eastbengal) তরফে কয়েকদিন আগেই ভিসার আবেদন হয়ে গিয়েছিল। এরপরই সিঙ্গাপুরে ইউসুফও(Yussef Ezzejjari) যাবতীয় নথি জমা দিয়ে আবেদন করে ফেলেছিলেন। কিন্তু এখনও পর্যন্ত ভিসা হাতে পাননি ইস্টবেঙ্গলের এই নতুন বিদেশি। যদিও ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট আশাবাদী এই সপ্তাহের মধ্যেই ইউসুফ শহরে চলে আসবেন। অন্যদিকে মঙ্গলবার শ্রীনিধির সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার পর বুধবার দলের ফুটবলারদের বিশ্রাম দিয়েছিলেন অস্কার ব্রুজোঁ। আগামী ৮ ফেব্রুয়ারি মহমেডানের বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে নামবে লাল-হলুদ ব্রিগেড। শোনাযাচ্ছে সেই ম্যাচ দিয়েই নাকি দলে ফিরতে চলেছেন কেভিন সিবিলেও।