বিজয় হাজারের রাউন্ড সিক্সের ম্যাচেও রয়েছেন বিরাট

রোহিত শর্মা(Rohit Sharma) না খেললেও, বিজয় হাজারে ট্রফির রাউন্ড অব সিক্সে খেলবেন বিরাট কোহলি(Virat Kohli) ও যশস্বী জয়সওয়াল(Yashasvi Jaiswal)। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে আগামী ১১ জানুয়ারি প্রথম ওডিআই ম্যাচে নামবে ভারত। তার জন্য রোহিত বিজয় হাজারে-তে দুটো ম্যাচ খেললেও, বিরাট কোহলি(Virat Kohli) আগামী ৬ জানুয়ারির ম্যাচেও নামবেন। কারণ একটাই এই সিরিজে নামার আগে নিজেকে যতটা সম্ভব বেশি গেম টাইম দেওয়া। সেই একই কারণে খেলবেন যশস্বীও। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন বিরাট কোহলি(Virat Kohli)। সিরিজের সেরা ক্রিকেটারও হয়েছিলেন তিনি। এরপর থেকেই শুরু হয়েছিল নতুন জল্পনা। রোহিতের পথেই কি এবার বিরাট কোহলিও হাঁটতে শুরু করবেন। না তেমনটা কিন্তু হচ্ছে না। বরং ৬ জানুয়ারি রেলওয়েজের বিরুদ্ধে নামবেন বিরাট কোহলি। প্রোটিয়াদের বিরুদ্ধে ওডিআই সিরিজের পর বিজয় হাজারে ট্রফিতেও শুরুটা কিন্তু বেশ ভালোভাবেই করছেন বিরাট কোহলি। প্রথম ম্যাচে সেঞ্চুরি এবং পরের ম্যাচে বিরাট কোহলির রান ৬১ বলে ৭৭। বিরাট কোহলির এই পারফরম্যান্স দেখার পর থেকেই তাঁকে নিয়ে ভারতীয় ক্রিকেটে আলোচনাটা আরও বেড়ে গিয়েছে। একইসঙ্গে বিজয় হাজারে ট্রফি খেলা নিয়ে বিরাট কোহলিরও নিজস্ব একটা লক্ষ্য রয়েছে। এই মুহূর্তে ওডিআই ছাড়া কোনও ফর্ম্যাটেই খেলছেন না তিনি। ওডিআই বিশ্বকাপও সেই ২০২৭ সালে। তার আগে ভারতের খুব একটা বেশি ওডিআই সিরিজ নেই। সেই কারণেই তো ১৫ বছর পর ফের একবার বিজয় হাজারে ট্রফিতে নামার সিদ্ধান্ত নিয়েছেন বিরাট কোহলি। সেভাবেই নিজেকে তৈরিও করছেন তিনি। ৬ জানুয়ারির ম্যাচ খেলার পরই একেবারে ১১ তারিখ দেশের জার্সিতে মাঠে নেমে পড়বেন বিরাট কোহলি।
মুস্তাক আলির মাঝেই হাসপাতালে যশস্বী

সৈয়দ মুস্তাক আলি ট্রফির(Syed Mustq Ali Trophy) মাঝে হঠাৎই হাসপাতালে যশস্বী জয়সওয়ালYashasvi Jaiswal)। অসহ্য পেটের যন্ত্রনা নিয়েই মঙ্গলবার হাতপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। হঠাৎই এই তারকা ক্রিকেটারের হাসপাতালে ভর্তি হওয়ার ছবি দেখে অনেকেই খানিকটা চমকেও গিয়েছিলেন। যদিও বড়সড় কিছু নয়। মুস্তাক আলিতে(Syed Mustaq Ali) রাজস্থানের বিরুদ্ধে খেলার পরই হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। তবে এখন নাকি পুরোপুরি সুস্থই রয়েছেন তিনি। যদিও চিকিৎসকদের বেঁধে দেওয়া নিয়ম মেনেই আপাতত কয়েকটা দিব চলতে হবে তাঁকে। একইসঙ্গে কয়েকদিনের বিশ্রামের পরামর্শও দেওয়া হয়েছে যশস্বীকে। মুস্তাক আলি ট্রফিতে মুম্বইয়ের হয়ে রাজস্থানের বিরুদ্ধে নেমেছিলেন যশস্বী জয়সওয়াল(Yashasvi Jaiswal)। সেখানে অবশ্য মুম্বইয়ের জার্সিতে বড় রান করতে পারেননি তিনি। মাত্র ১৫ রান করেই ফিরে গিয়েছিলেন যশস্বী জয়সওয়াল। কিন্তু সেই ম্যাচের শুরু থেকেই নাকি পেটে যন্ত্রনার অনুভব করছিলেন তিনি। যদিও সেই নিয়েই ম্যাচে খেলা চালিয়ে যাচ্ছিল। কিন্তু সময় যত এগোচ্ছিল, ততই যন্ত্রনাটাও বাড়তে শুরু করেছিল। ম্যাচ শেষ হলে পরিস্থিতি আরও খারাপের দিকেই যেতে থাকে। এমন সময়ই শেষপর্যন্ত যশস্বী জয়সওয়ালকে হাসপাতালে নিয়ে যেতে বাধ্য হয়। সেখানেই তাঁর আলট্রাসাউন্ডের পাশাপাশি সিটি স্ক্যানও করা হয়েছে। তবে বড়সড় কিছু নয়। গ্যাসট্রিকের সমস্যা বলেই জানানো হয়েছেন চিকিৎসকদের তরফে। যদিও মঙ্গলবার তিনি হাসপাতালেই ভর্তি ছিলেন। পরের দিনই অবশ্য তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। এখন তিনি সুস্থ। যদিও যশস্বী জয়সওয়ালকে আপাতত কয়েকদিনের বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। একইসঙ্গে তাঁর পর্যাপ্ত ওসুধও দিয়ে দেওয়া হয়েছে হাসপাতালের তরফে। কয়েকদিনের মধ্যেই ফের মাঠে ফিরবেন যশস্বী। কয়েকদিন আগেই শেষ হয়েছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজ। সেখানে যশস্বী থাকলেও খুব একটা বড় রানের ইনিংস খেলতে পারেননি তিনি। যদিও ভারতের টি টোয়েন্টি সিরিজের দলে তিনি নেই। সেই সময়টাই সৈয়দ মুস্তাক আলি খেলার পথ বেছে নিয়েছেন যশস্বী।
বিরাট সেঞ্চুরিতে সচিনের আরও কাছে পৌঁছলেন কোহলি

রাঁচির পর এবার রায়পুর। বিরাট কোহলির(Virat Kohli) দুরন্ত পারফরম্যান্সের ধারা অব্যহত। সেইসঙ্গেই গড়লেন এক নতুন রেকর্ড। কেরিয়ারের ৮৪তম সেঞ্চুরি করার পাশাপাশি, ১১ তমবার পরপর দু ম্যাচে সেঞ্চুরি করার রেকর্ডটাও গড়ে ফেললেন বিরাট কোহলি(Virat Kohli)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচে ১০২ রানের দুর্ধর্ষ সেঞ্চুরি ইনিংস খেললেন বিরাট কোহলি। সেখানেই বিরাটের(Virat Kohli) গোটা ইনিংসটি সাজানো রয়েছে ৭টি চার এবং ২টো ওভার বাউন্ডারি দিয়ে। ২০১৬-১৮ সালের পরপর ম্যাচে সেঞ্চুরি করাটা বিরাটের কাছে ছিল অভ্যাসের মতো। মাঝে অবশ্য খানিকটা খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছিলেন। কিন্তু চলতি বছরে ফের ফর্মে বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৯৩ বলে ১০২ রানের ইনিংস খেললেন তিনি। প্রায় একমাস পর ভারতীয় দলের জার্সিতে মাঠে নেমেছে। সেইসঙ্গে অনেকেই বলেছিলেন যে আগামী ২০২৭ সালের বিশ্বকাপের দলে সুযোগ পেতে এই সিরিজটা নাকি বিরাট কোহলিদের(Virat Kohli) কাছে বড় পরীক্ষা। সেইসঙ্গে গৌতম গম্ভীরকে(Gautam Gambhir) জবাব দেওয়ার মঞ্চও এটা ছিল। সেখানেই কার্যত ফুল মার্কস পেয়ে পাশ করে গেলেন বিরাট কোহলি। তাঁর সেঞ্চুরি ইনিংসের সামনে ফের একবার মাথা নত করতে বাধ্য হলেন দক্ষিণ আফ্রিকার(South Africa) বোলাররা। বিরাট কোহলি(Virat Kohli) যে সময় মাঠে আসেন ভারতীয় দলে বেশ চাপে ছিল। এরপরই যশস্বী(Yashasvi Jaiswal) ফিরে যাওয়ায় দুই উইকেট হারিয়ে ভারতীয় দল বেশ চিন্তাতেই পড়ে গিয়েছিল। সেখান থেকেই ফের ভারতীয় দলের হাল ধরেন বিরাট কোহলি। সঙ্গে রিতিরাজ গায়কোয়াড় অবশ্যই ছিলেন। তবে বিরাট কোহলি(Virat Kohli) এদিনও ছিলেন বিধ্বংসী মেজাজে। সচিন তেন্ডুলকরের(Sachin Tendulkar) সেঞ্চুরির রেকর্ড ভাঙার থেকে এই মুহূর্তে খুব একটা দূরে নেই বিরাট কোহলি(Virat Kohli)। সেখানেই এদিন যেন আরও একধাপ এগোলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। কেরিয়ারের ৮৪ তম সেঞ্চুরিটা করে ফেললেন। সচিনের রেকর্ড ছুঁতে এখন আর মাত্র ১৬টি সেঞ্চুরি দূরে রয়েছেন তিনি। একইসঙ্গে সর্বোচ্চ ভেন্যুতে ৩৪টি সেঞ্চুরিও করার রেকর্ড গড়েছেন বিরাট। সেখানেও সচিনের রেকর্ড ছুঁয়ে ফেললেন তিনি।