বোলিং শুরু বুমরাহ, ওয়াশিংটনের

আগামী বুধবার নামিবিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে নামবে ভারত। তার আগেই ভারতীয় দলের হয়ে প্রস্তুতিতে নেমে পড়লেন জসপ্রীত বুমরাহ(Jasprit Bumrah)। বিশ্বকাপের প্রথম ম্যাচে অসুস্থতার জন্য খেলতে পারেননি তিনি। যদিও সেই ম্যাচে ভারতের জিততে খুব একটা অসুবিধা হয়নি। কিন্তু বুমরাহ কবে থেকে ফিরবেন সেটা নিয়েই ছিল জোর জল্পনা। অবশেষে ভারতের ব্যাটিং কোচ সেই নিয়েই দিলেন বিরাট আপডেট প্রস্তুতির ফাঁকেই ভারতীয় দলের ব্যাটিং কোচ জানান, “ওয়াশিংটন দলের সঙ্গে যোগ দিয়েছেন, তিনি বোলিংও করবেন। একইসঙ্গে শেষ দশদিন অনুশীলন না করলেও এদিন থেকে বোলিং সুরু করবেন জসপ্রীত বুমরাহ”। চোটের কারনে ওয়াশিংটনও ছিলেন না। শুধুমাত্র সুস্থতাই নয়, তাঁরা বোলিং শুরু করাটা যে ভারতীয় দলের কাছে বিরাট পাওয়া তা বলার অপেক্ষা রাখে না। একইসঙ্গে জসপ্রীত বুমরার বোলিংয়ে ফেরাটাও ভারতীয় দলের কাছে বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে। তবে অভিষেক শর্মা নিয়ে খানিকটা চিন্তা রয়েছে। তাঁর পেটের সমস্যা হওয়ার কারণে এদিনের প্রস্তুতিতে যোগ দেননি তিনি। অন্যদিকে নামিবিয়ার বিরুদ্ধে নামার আগে ফিল্ডিংয়ে হাই ক্যাচ নেওয়ার ওপরই জোর দিচ্ছে ভারতীয় দল।
৩ ফেব্রুয়ারি ওয়াশিংটন সুন্দরকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত

ওয়াশিংটন সুন্দরকে(Washington Sundar) নিয়ে চলছে জোর জল্পনা। টি টোয়েন্টি বিশ্বকাপে কী তিনি খেলতে পারবেন। এই নিয়েই যখন নানান আলোচনা চলছে, সেই সময়ই ওয়াশিংটন সুন্দরের ফিটনেস টেস্ট নিয়ে বড়সড় আপডেট পাওয়া গেল বোর্ড(BCCI) সূত্রে। শোনাযাচ্ছে আগামী ৩ ফেব্রুয়ারি ওয়াশিংটন সুন্দরের ফিটনেস পরীক্ষা নেওয়া হবে। এরপরই নাকি চূড়ান্ত সিদ্ধান্ত। রিয়ান পরাগকে ব্যাকআপ হিসাবে ভাবা হলেও, এখনও পর্যন্ত ভারতীয় দলের পরিকল্পনাতে রয়েছেন ওয়াশিংটন সুন্দরই(Washington Sundar)। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম ম্যাচেই চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন ওয়াশিংটন সুন্দর। সেই থেকেই শুরু হয়েছিল জল্পনাটা। যতটা দ্রুত তাঁর সেরে ওঠার প্রত্যাশা করা হয়েছিল, সেই মতো এখন পর্যন্ত সেরে উঠতে পারেননি ভারতের এই অল রাউন্ডার। যদিও হাতে সময় রয়েছে। আগামী ৩০ জানুয়রি পর্যন্ত দলে কোনওরকম পরিবর্তন আনার সুযোগ রয়েছে টিম ম্যানেজমেন্টের কাছে। যদিও কেউ যদি চোট পায়, সেই জায়গায় অবশ্য প্রতিযোগিতা চলাকালীনও দলে পরিবর্তন করা যাবে। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। তবে ভারতীয় দল এখন পর্যন্ত আশাবাদী ওয়াশিংটন সুন্দরকে নিয়ে। শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। যদিও রিয়ান পরাগকে এখনও পর্যন্ত প্রস্তুত রাখা হচ্ছে ব্যাকআপ ক্রিকেটার হিসাবে।
বিশ্বকাপে অনিশ্চিত ওয়াশিংটন, ব্যাকআপ পরিকল্পনায় রিয়ান পরাগ

এখনও চোট সারিয়ে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি ওয়াশিংটন সুন্দর(Washington Sundar)। তাঁরই পরিবর্ত হিসাবে হিসাবে এবার রিয়ান পরাগকে(Riyan Parag) তৈরি রাখার বার্তা দেওয়া হল বিসিসিআইয়ের তরফে। এই মুহূর্তে বোর্ডের সেন্টার অব এক্সিলেন্সে(COE) রয়েছেন রিয়ান পরাগ। তাঁকেই ব্যাকআপ হিসাবে প্রস্তুত রাখতে চাইছে বিসিসিআই(BCCI)। সেই কারণেই সেন্টার অব এক্সিলেন্সে তাঁর আপডেট জানতে চাইল ভারতীয় ক্রিকেট বোর্ড। একান্তই যদি সুন্দর(Washington Sundar) খেলতে না পারেন, সেই জায়গায় ব্যাকআপ হিসাবে এই তরুণ ক্রিকেটারকেই হয়ত দেখা যাবে। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই চলাকালীনই চোট পেয়েছিলেন ওয়াশিংটন সুন্দর(Washington Sundar)। সেই থেকেই মাঠের বাইরে রয়েছেন এই তারকা অল রাউন্ডার। প্রথমে মনে করা হচ্ছিল যে তিনু হয়ত শেষ তিনটি টি টোয়েন্টি সিরিজের আগেই সুস্থ হয়ে উঠবেন। কিন্তু এখনও পর্যন্ত সেই সম্ভাবনা নেই বললেই চলে। সময়ের থেকে বেশ খানিকটা দেরীতেই সুস্থ হচ্ছেন ওয়াশিংটন সুন্দর। হাতে সময়ই ক্রমশ কমে আসছে। আগামী ৭ ফেব্রুয়ারি টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ভারতীয় দল। তার আগে ওয়াশিংটন সুন্দর সেরে উঠতে পারবে না বলেই মনে করছেন সকলে। এমন পরিস্থিতিতেই শেষপর্যন্ত অসমের রিয়ান পরাগকে তৈরি রাখতে চাইছে বোর্ড। ব্যাকআপ হিসাবেই তাঁকে রাখতে চাইছে। যদিও এই মুহূর্তের কাঁধের চোটের জন্য বোর্ডের সেন্টার অব এক্সিলেন্সে রয়েছেন রিয়ান পরাগ। তবে শোনাযাচ্ছে চোট সারিয়ে নাকি ইতিমধ্যে নেটে ব্যাটিং এবং বোলিংও শুরু করে দিয়েছেন পরাগ। এমনকি তাঁর কাঁধের যন্ত্রনাও এখন আর নেই। রঞ্জি ট্রফির প্রথম পর্ব চলার সময়ই চোট পেয়েছিলেন রিয়ান পরাগ। প্রথমে মনে করা হয়েছিল তাঁর অস্ত্রোপচার হতে পারে। যদিও এখন সেই সম্ভাবনা নেই। সেই কারণে সবদিক বিচার করে রিয়ান পরাগকেই ওয়াশিংটন সুন্দরের ব্যাকআপ হিসাবে প্রস্তুত রাখতে চাইছে বিসিসিআই।
টি-২০ বিশ্বকাপে ওয়াশিংটনের খেলা ঘিরে সংশয়

টি টোয়েন্টি বিশ্বকাপ(T20 World Cup) শুরু হতে আর একমাসও বাকি নেই। সেই সময়ই ওয়াশিংটন সুন্দরের(Washington Sundar) খেলা ঘিরে ফের সংশয়। শোনাযাচ্ছে তাঁর সেরে ওঠার সময় যতটা ধরা হয়েছিল, তার থেকেও নাকি বেশ খানিকটা বেশিই লাগবে তাঁর সময়। আর এই খবরটা ভারতীয় দলের কাছে একটা বড়সড় চিন্তার কারণ তা বলার অপেক্ষা রাখে না। তবে কী সত্যিই খেলতে পারবেন না তিনি! এই প্রশ্নই এবার ঘুরপাক খেতে শুরু করেছে। নিউ জিল্যান্ডের(INDvNZ) বিরুদ্ধে প্রথম ম্যাচেই পাঁজড়ে চোট পেয়ে উঠে গিয়েছিলেন ওয়াশিংটন সুন্দর(Washington Sundar)। সেই সময় থেকেই শুরু হয়েছিল জল্পনাটা। যদিও সেই সময় মনে করা হয়েছিল যে তিনি এই সিরিজটা খেলতে না পারলেও, নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি(T20) সিরিজে নামতে পারবেন। কিন্তু এখন যা পরিস্থিতি সেখানে নাকি সুন্দরের নামার কোনও সম্ভাবনাই নেই। টি টোয়েন্টি বিশ্বকাপ(T20 World Cup) শুরু হওয়ার সময়ও ক্রমশ কমে আসছে। বিশেষজ্ঞ মহল মনে করছেন যে এই মুহূর্তে নাকি তাঁর সেরে ওঠাটা বেশ কঠিন। চোটটা নাকি বেশ বড়সড়ই হয়েছে। আপাতত বেঙ্গালুরুতে রিহ্যাব সারবেন ওয়াশিংটন সুন্দর(Washington Sundar)। আর সেটাও নাকি বেশ দীর্ঘমেয়াদি হতে চলেছে। টি টোয়েন্টি বিশ্বকাপে ওয়াশিংটনকে পাওয়া নিয়ে কিন্তু সংশয় দেখা দিতে শুরু করেছে এখন থেকেই। শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে।
ছিটকে গেলেন ওয়াশিংটন, ভারতীয় দলে ডাক পেলেন আয়ূশ বাদোনি

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ জেতার পরই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। পাঁজড়ে চোট পেয়ে গোটা সিরিজ থেকেই ছিটকে গেলেন ওয়াশিংটন সুন্দর(Washington Sundar)। তাঁর জায়গাতেই ভারতীয় দলে ডাক পেলেন দিল্লির তরুণ ব্যাটার আয়ূশ বাদোনি(Ayush Badoni)। সোমবারই সেই খবর সরকারীভাবে জানিয়ে দিয়েছে বিসিসিআই(BCCI)। আপাতত চিকিৎসাধীন রয়েছেন ওয়াশিংটন সুন্দর(Washington Sundar)। তাঁর দ্রুত আরোগ্য কামনাই করছেন সকলে। নিউ জিল্যান্ডের(New Zealand) বিরুদ্ধে বদোদরায় প্রথম ম্যাচে চার উইকেটে জয় তুলে নিয়েছিল টিম ইন্ডিয়া। সেখানেই অবশ্য মাত্র পাঁচ ওভার বোলিং করতে পেরেছিলেন ওয়াশিংটন সুন্দর(Washington Sundar)। সেই সময়ই চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল সুন্দরকে। এরপর অবশ্য আর ফিল্ডিং বা বোলিং করার জন্য মাঠে নামতে পারেননি তিনি। যদিও পরবর্তীতে ব্যাটিং করতে নেমেছিলেন ওয়াশিংটন সুন্দর। সেখানে আট নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমেছিলেন ওয়াশিংটন। সেইসঙ্গে কেএল রাহুলের সঙ্গে ২৯ রানের পার্টনারশিপও গড়ে তুলেছিলেন তিনি। কিন্তু এই সিরিজে আর খেলতে পারবেন না তিনি। আপাতত তাঁকে নিয়ে বোর্ডের চিকিৎসকরা অন্যান্য বিশেষজ্ঞদের নিয়ে পর্যালোচনা করছে। সেই জায়গাতেই এবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজে ডাক পেয়েছেন আয়ূশ বাদোনি। আইপিএলের মঞ্চে বেশ নজরকাড়া পারফরম্যান্স দেখিয়েছিলেন আয়ূশ বাদোনি। সেটাই যে এই সিরিজে নিজেকে প্রমাণ করার একটা সুযোগ করে দিল তা বলার অপেক্ষা রাখে না।