বিশ্বকাপের মঞ্চে নতুন ইতিহাস বৈভবের

ভারতীয় ক্রিকেটের ওয়ান্ডার কিড বৈভব সূর্যবংশীর(Vaibhav Suryavanshi) মুকুটে নয়া পালক। অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে(U-19 World Cup) দ্রুততম সেঞ্চুরি করার নতুন রেকর্ড গড়লেন বৈভব সূর্যবংশী। ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের ফাইনালে ৫৫ বলে শতরান করেছেন বৈভব(Vaibhav Suryavanshi)। এখনও পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে এটাই ফাইনালে দ্রুততম। গোটা বিশ্বকাপ জুড়েই নানান রেকর্ড গড়ে চলেছেন তিনি। সেখানেই ফাইনালেও তার অন্যথা হল না। এদিন ইংল্যান্ডের বিরুদ্ধে শেষপর্যন্ত ৮০ বলে ১৭৫ রানের ইনিংস খেলেন এই এই ১৪ বর্ষীয় এই কিশোর ক্রিকেটার। সেখানেই তাঁর ইনিংস সাজানো ১৫টি ছয় ও ১৫টি চার দিয়ে। টস জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক। সেখানে শুরু থেকেই এদিনও বিধ্বংসী ফর্মে ছিলেন বৈভব। তিনি যে ফর্মে এদিন খেলছিলেন তাতে টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে দিলেও তা হয়ত অবাক করার মতো হত না। যদিও শেষপর্যন্ত তাঁকে থামতে হয়েছিল ১৭৫ রানেই। কিন্তু যতক্ষণ তিনি ক্রিজে ছিলেন ব্রিটিশ বোলারদের কার্যত বিধ্বস্ত করেছিলেন এই কিশোর ব্যাটার। সেইসঙ্গেই একের পর এক বিধ্বংসী শট ছিল তাঁর ব্যাট থেকেই সবকিছু হিসাব করলে দেখা যাচ্ছে তাঁক ১৭৫ রানের মধ্যে ১৫০ রানই এসেছে বাউন্ডারি ও ওভার বউন্ডারি দিয়ে। এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের নতুন সেনসেশনের নাম যদি বৈভব বলা হয়, তবে যে খুব একটা তা ভুল হবে না তা বলাই যায়।
অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে বিরাটের রেকর্ড ভাঙলেন সূর্যবংশী

ভারতের ১৪ বর্ষীয় বিস্ময় বালক। মাঠে নামলেই একের পর এক নতুন রেকর্ড গড়ে চলেছেন তিনি। এবার যুব ক্রিকেটে বিরাট কোহলিকেও পিছনে ফেলে দিলেন বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। ভারতীয় ক্রিকেটার হিসাবে অনুর্ধ্ব-১৯ ওডিআই(U-19 World Cup) ক্রিকেটের ফর্ম্যাটে বিরাট কোহলির(Virat Kohli) রেকর্ড ভেঙে দিলেন বৈভব। সেইসঙ্গে ১০০০ রানের এলিট তালিকায় নাম তুললেন এই তরুণ ক্রিকেটার। তাঁকে নিয়েই এখন হৈচৈ। অনুর্ধ্ব-১৯ ওডিআই বিশ্বকাপের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে নেমেছিল ভারত। সেখানেই ভারতের হয়ে এদিন ৭২ রানের ইনিংস খেলেছেন তিনি। টপ অর্ডারের বাকি ব্যাটাররা ব্যর্থ হলেও, তাঁর ইনিংসে ভর করেই ভারত রানের গতি অব্যহত রেখেছিল। আর সেই রানের সঙ্গেই টপকে গেলেন বিরাট কোহলিকেও(Virat Kohli)। এদিন ৬৭ বলে ৭২ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। বিরাট কোহলির যুব ক্রিকেটে রান রয়েছে ৯৭৮। সেখানেই তিনি ২০০৬ থেকে ২০০৮ মরসুমে রান করেছিলেন ৯৭৮। ইনিংস ২৪। সেখানেই বিরাট কোহলির থেকে চারটি ইনিংস কম খেলেই রেকর্ড ভেঙে দিলেন বৈভব সূর্যবংশী। এই ১৪ বর্ষীয় ক্রিকেটার এদিন যখন মাঠে নামেন সেই সময় বৈভবের যুব ক্রিকেটের ওডিআই ফর্ম্যাটে রান ছিল ৯৭৫। সেখানেই বৈভব করেন ৭২ রান। বিরাট কোহলির রেকর্ড ভাঙার পাশাপাশি এবার ১০০০ রানের মাইলস্টোনও ছুঁয়ে ফেলেছেন এই তরুণ সেনসেশন। শুভমন গিল, যশস্বী জয়সওয়ালদের এলিট তালিকাতে নাম তুলে ফেললেন তিনি। তাও আবার মাত্র ২০টি ইনিংস খেলে।
অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ অধিনায়কের সঙ্গে “নো হ্যান্ডশেক” ভারতের

পাকিস্তানের পর এবার বাংলাদেশকেও বয়কটের সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেটারদের(Indian Cricketers)! অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের(U-19 World Cup) মঞ্চে আবারও ফিরল সেই হ্যান্ডশেক(Handshake) বিতর্কের ছবি। বাংলাদেশের অধিনায়কের সঙ্গে হ্যান্ডশেক করলেন না ভারতীয় দলের অধিনায়ক আয়ূশ মার্তে(Ayush Mahrte)। টস-এর পর দুই দলের অধিনায়কই একে অপরের সঙ্গে সৌজন্যমূলক হ্যান্ডশেক করেন। সেখানেই এবার বাংলাদেশের অধিনায়কের সঙ্গে সেই সৌজন্য দেখালো না ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। এই মুহূর্তে ভারত-বাংলাদেশের যে পরিস্থিতি এ যেন তারই একটা বিরাট প্রতিবাদ। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে(U-19 World Cup) ভারত বনাম বাংলাদেশ ম্যাচ শুরু হয়েছে ১৫ মিনিট দেরিতে। সেখানেই টস করতে আসেন ভারতীয় দলের অধিনায়ক আয়ূশ মার্তে(Ayush Mahrte)। টসের পর সম্প্রচারকারী সংস্থাকে নিয়ম মাফিক সাক্ষাতকারও দিয়েছে। এরপরই বাংলাদেশের অধিনায়কের সঙ্গে সৌজন্য মূলক হাত না মিলিয়েই চলে যান ভারতীয় দলের অধিনায়ক। শেষবারের এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে প্রথমবার এমনভাবে প্রতিবাদ প্রদর্শন করেছিলেন ভারতীয় দলের ক্রিকেটাররা। তিন ম্যাচেই হ্যান্ডশেক করেননি তারা। একই কাজ মহিলাদের বিশ্বকাপে হরমনপ্রীত কৌরও করেছিলেন পাকিস্তানের বিরুদ্ধে। এবার সেই কাজটাই বাংলাদেশের বিরুদ্ধে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের মঞ্চে করলেন ভারতের অধিনায়ক আয়ূশ মার্তেও। এই নিয়েও যে সোশ্যাল মিড়িয়াতে বেশ কথাবার্তা শুরু হয়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।