
ফিফার কাছে দেশের ফুটবলকে বাঁচানোর আবেদন ভারতীয় ফুটবলারদের
ফুটবল নিয়ে আলোচনা রয়েছে। একের পর এক বৈঠক রয়েছে। বিভিন্ন মহলে নানান কথাবার্তা রয়েছে। শুধু ফুটবলটাই মাঠে নেই। আর যাদের পায়ে বলটা থাকার কথা তারাই বসে রয়েছে ঘরে। কী করবে এই মরসুমের আইএসএলটাই তো এখন অনিশ্চিত। ফেডারেশন(AIFF), এফএসডিএলের(FSDL) সমস্যায় ভারতের সর্বোচ্চ লিগটাই অন্ধকারের রাস্তায়। এবার শেষ চেষ্টায় নামলেন ফুটবলাররাও(Indian Footballers)। ক্রমশই যেন আশা হারাচ্ছে তারা। তাই তো এবার ফিফার(FIFA) কাছে








