
হারের পর খারাপ ফিল্ডিংয়ের কথাই গিলের মুখে
কেএল রাহুলের(KL Rahul) দুরন্ত সেঞ্চুরিতেও শেষরক্ষা হয়নি। বরং পাল্টা ড্যারিল মিচেলের(Daryl Mitchell) সেঞ্চুরি ইনিংসে জয় তুলে নিয়েছে নিউ জিল্যান্ড। তিন ম্যাচের সিরিজের ফলাফল এই মুহূর্তে ১-১। আর নিউ জিল্যান্ডের বিরুদ্ধে হারের পরই দলের ফিল্ডিং নিয়ে মুখ খুললেন শুভমন গিল(Shubman Gill)। কার্যত বেশ কিছু সুযোগ নষ্টের জন্যই নাকি তাদের দলকে দ্বিতীয় ম্যাচে হারতে হয়েছে। ক্যাচ ফস্কানো থেকে রান আউটের সুযোগ নষ্ট।








