
মোদির পরই সিঙ্গুরে মমতা
সিঙ্গুর থেকেই কী এবার নির্বাচনের ডাক দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)? কয়েকদিন আগেই সিঙ্গুরে সভা করে গিয়েছেন নরেন্দ্র মোদি(Narendra Modi)। কয়েকদিনের মধ্যেই সিঙ্গুরে সভা এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee)। শোনাযাচ্ছে সেখান থেকেই নাকি বাংলার বাড়ি প্রকল্পের কিস্তি প্রদানও শুরু করবেন মুখ্যমন্ত্রী। শিল্পের কোনও বার্তা দেন কিনা, সেই দিকেই নজর রয়েছে সবার। কোনও বড় ঘোষণা হতে পারে বলেও জল্পনা। রবিবার সিঙ্গুরে সভা








