আগামী ১ জুন থেকে শুরু হয়ে যাবে অন্নপূর্ণা ভান্ডার(Annapurna Yojna)। কিন্তু সেই যোজনার আওতায় কারা পড়বেন। কারাই বা পাবেন এই অন্নপূর্ণা ভান্ডার এবং কেমনভাবে পাওয়া যাবে। তা নিয়ে বিস্তর প্রশ্ন ছিল সকলের মধ্যেই। এবার সেই সংশয়ই দূর করলেন খোদ রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Paul)। একইসঙ্গে কেন নানান তথ্য অন্নপূর্ণা ভান্ডারের(Annapurna Yojna) ফর্মে পূরণের জন্য চাওয়া হচ্ছে তা নিয়েও মুখ খুলেছেন অগ্নিমিত্রা পাল।
অন্নপূর্ণা যোজনার ফর্ম অফলাইনে বিডি অফিস ও, ডিএম অফিস, পুরসভা, ওয়ার্ড অফিস থেকে পাওয়া যাবে। পুরসভার কর্মীরাও বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পৌঁছে দেবেন। ফর্ম ফিলাপ করে কাছাকাছি সরকারি অফিসে জমা দেওয়া যাবে। সকলকে পূর্ণ তথ্য দিয়ে ফর্ম ফিল আপ কার পরামর্শ দেন অগ্নিমিত্রা(Agnimitra Paul)৷
এদিন এই প্রসঙ্গে অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, “যা যা তথ্য চাওয়া হয়েছে সেগুলি আপনারা দিয়ে দিন কারণ গত ১৫ বছরে পুরুষরাও লক্ষীর ভান্ডার পেয়েছে। ওই প্রকল্প তো পুরুষদের জন্য ছিল না। এতদিন ইচ্ছে করেই সেগুলি দেখা হয়নি। সাধারণ মানুষের ট্যাক্সের টাকা থেকেই এই প্রকল্প চলে। আমরা চাই যার পাওয়া উচিত তিনি প্রকল্পের সুবিধা পান। এটাই আমরা চাই”।







