নির্বাচনের আগে থেকেই বিজেপির(BJP) প্রতিশ্রুতির অন্যতম বার্তা ছিল রাজ্যে সপ্তম বেতন কমিশন চালু করা। সরকার গঠন হয়েছে মাত্র দশ দিন হয়েছে। তার মধ্যেই সপ্তম বেতন কমিশন বসানোর সিদ্ধান্ত ঘোষণা করে দেওয়া হল নতুন সরকারের পক্ষ থেকে। সরকার গঠন করার পর থেকেই একের পর এক বিরাট সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপি সরকার। এবার সপ্তম বেতন কমিশনের(Pay Commission) কথাও ঘোষণা করা হয়ে গেল নতুন সরকারের তরফ থেকে।
একইসঙ্গে অন্নপূর্ণা ভান্ডার(Annapurna Bhandar) নিয়েও চলে এল বড়সড় আপডেট। রাজ্যে বিজেপি সরকার গঠন হওয়ার পরই অন্নপূর্ণা ভান্ডার চালু হওয়ার বার্তা দেওয়া হয়েছিল। আগামী ১ জুন থেকেই অন্নপূর্ণা ভান্ডার পাবেন মহিলারা। তবে কারা পাবেন না পাবেন না এই নিয়ে নানান গুঞ্জন শুরু হয়েছিল। এদিন তাও পরিস্কার করে দেওয়া হল সরকারের তরফে। যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তারা সকলেই ১ জুন থেকে অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা করে পেতে শুরু করবেন।
যারা লক্ষ্মীর ভান্ডার পান না, তাদের অনলাইন পোর্টাল শুরু হলেই আবেদন করতে পারবেন। একইসঙ্গে ট্রাইবুনালের আওতায় যারা রয়েছেন, তারাও যে অন্নপূর্ণা ভান্ডার পাবেন তা সোমবারই নিশ্চিত করে দিয়েছেন শিশু ও নারীকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
একইসঙ্গে এদিন আনুষ্ঠানিকভাবে মহিলাদের জন্য কাছাকাছির পাশাপাশি, দূরপাল্লার সরকারী বাসেও কোনওরকম ভাড়া না লাগার কথা ঘোষণা করে দেওয়া হয়েছে। বিজেপির একের পর এক সিদ্ধান্তে সাধারণ মানুষের মনে কিন্তু বেশ স্বস্তির ছাপই লক্ষ্য করা যাচ্ছে।






