আইএসএলের ব্রডকাস্টিংয়ের ঘোষণা হয়ে গিয়েছে। মূল সূচীও সামনে আসতে চলেছে। কিন্তু এই লিগের কমিশনার কে হবেন। আর সেই ভূমিকায় হঠাৎই যেন নাম শোনাযাচ্ছে একদা বিতর্কিত অনিল কুমার প্রভাকরনের নাম। কারণ ২০২৪ সালে তাঁকে সচিব পদে এনেছিল ফেডারেশন। কিন্তু কয়েকদিনের মধ্যেই দিল্লি হাইকোর্টের নির্দেশে সেই পদ আবার ছাড়তে হয়েছিল অনিল কুমারকে। এরপরই প্রায় দুবছর পর ফেডারেশনের কোনও পদে তাঁর নাম ঘোরাফেরা করতে শুরু করেছে। শোনাযাচ্ছে তাঁকে নাকি এবার আইএসএলের লিগ কমিশনার করতে চাইছে ফেডারেশন। তবে কী ঘুরপথে তাঁকে পদ দিতে চাইছেন ফেডারেশন কর্তারা! এমন প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে।
তবে অনিল কুমার অবশ্য এই সম্ভাবনা মানছেন না। তিনি বলছেন, “নানা এমন কিছু হচ্ছে না। আপনারা অপেক্ষা করুন কে দায়িত্ব পাচ্ছে জেনে যাবেন। এটা ঠিক খবর নয়। আমি এই মুহূর্তে অন্য বিষয়ে রয়েছি”।
কিন্তু সত্যিই কী অন্য কিছু। একইসঙ্গে আরও দুটো খবর অবশ্য শোনা গিয়েছিল। চিরাগ তান্না এবং সুনন্দ ধরকেও নাকি ফেডারেশনের তরফ থেকে আইএসএলের লিগ কমিশনার এবং সহ কমিশনার করার প্রস্তাব দেওয়া হয়েছিল। আর তারা নাকি সেটা ফিরিয়ে দিয়েছেন। যদিও চিরাগ তানা স্পষ্ট জানান, “না আমার কাছে কোনওরকম প্রস্তাবও আসেনি। এসবই বাইরে ঘুরে বেড়াচ্ছে। এগুলো আমার কাছে গুজব”।
যদি সত্যিই এই তিন জনের মধ্যে কেউ না হয়। তবে কে হবেন আইএসএলের লিগ কমিশনার। কারণ আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে লিগ শুরু। লিগ পরিচালনার ক্ষেত্রে তাঁর ভূমিকা তো অন্যতম। কিন্তু কবে হবে তা।







